শাহীন বিদ্যা নিকেতন IEB School

শাহীন বিদ্যা নিকেতন IEB School ‌শিক্ষা হোক নি‌জে‌কে সংস্কা‌রের মাধ‌্যম। ত‌বে সেই শিক্ষা হ‌বে অ‌হির আ‌লো‌তে আ‌লো‌কিত।

23/10/2024

হাফেজ মা'রূফ
শিক্ষক - আল-মারকাযুল ইসলামী আস-সালাফী আমচত্ত্বর নওদাপাড়া রাজশাহী।

29/09/2022

Come on! Build your own life according to the holy Qur'an and Sahee Sunnah.

31/08/2022
22/04/2022

🔥ক্বদরের রাত্রিগুলিতে ও ই‘তিকাফ অবস্থায় ইবাদত করার নিয়মাবলী :
🛑🎤 প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
🔰🖋️(ক) দীর্ঘ রুকূ ও সিজদার মাধ্যমে বিতরসহ ১১ রাক‘আত তারাবীহ বা তাহাজ্জুদ ছালাত আদায় করা।[18]
🔰🖋️(খ) প্রয়োজনে একই সূরা, তাসবীহ ও দো‘আ বারবার পড়ে ছালাত দীর্ঘ করা।[19]
🔰🖋️(গ) অধিকহারে কুরআন তেলাওয়াত করা (বায়হাক্বী, মিশকাত হা/১৯৬৩)।
🔰🖋️ (ঘ) একনিষ্ঠ চিত্তে দো‘আ-দরূদ ও তওবা-ইস্তেগফার করা। ক্বদরের রাত্রিতে ক্ষমা প্রার্থনার বিশেষ দো‘আ اَللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّى-‘আল্লা-হুম্মা ইন্নাকা ‘আফুউভুন তুহিববুল ‘আফওয়া ফা‘ফু ‘আন্নী’ (হে আল্লাহ! তুমি ক্ষমাশীল। তুমি ক্ষমা করতে ভালবাস। অতএব আমাকে ক্ষমা কর)[20] দো‘আটি বেশী বেশী পাঠ করা
🔰🖋️ (ঙ) তারাবীহ’র ৮ রাক‘আত ছালাত জামা‘আতের সাথে আদায় করা। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,إِنَّ الرَّجُلَ إِذَا صَلَّى مَعَ الْإِمَامِ حَتَّى يَنْصَرِفَ حُسِبَ لَهُ قِيَامُ لَيْلَةٍ- ‘ছালাত শেষ করা পর্যন্ত ইমামের সাথে ক্বিয়ামকারী ব্যক্তি সারা রাত্রি ক্বিয়ামের নেকী পায়’।[21]

🔰🖋️(চ) জামা‘আতের সাথে ৮ রাক‘আত তারাবীহ শেষে খাওয়া-দাওয়া ও কিছুক্ষণ কুরআন তেলাওয়াতের পর ঘুমিয়ে যাবেন। অতঃপর শেষ রাতে উঠে টয়লেট সেরে এসে তাহিইয়াতুল ওযূ ও তাহিইয়াতুল মসজিদ বা অন্যান্য ছালাত যেমন ছালাতুত তওবাহ, ছালাতুল হাজত, ছালাতুল ইস্তিখারাহ ইত্যাদি নফল ছালাত শেষে অথবা কেবলমাত্র ১, ৩ বা ৫ রাক‘আত বিতর পড়বেন। অতঃপর সাহারী শেষে ফজরের দু’রাক‘আত সুন্নাত পড়বেন। অতঃপর জামা‘আতে এসে ফজরের ছালাত আদায় করবেন। এরপর ঘুমিয়ে যাবেন।
🔰🖋️(ছ) সকালে ঘুম থেকে উঠে টয়লেট ও গোসল সেরে মসজিদে প্রবেশ করে দু’রাক‘আত তাহিইয়াতুল ওযূ ও দু’রাক‘আত তাহিইয়াতুল মসজিদ আদায় করবেন। এভাবে যতবার টয়লেটে যাবেন, ততবার করবেন। অতঃপর বেলা ১২-টার মধ্যে ২ অথবা দুই দুই করে সর্বোচ্চ ১২ রাক‘আত পর্যন্ত ছালাতুয যোহা বা চাশতের ছালাত আদায় করবেন। প্রতি ছালাতের শেষ বৈঠকে নিজের ও আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও উম্মতের কল্যাণ চেয়ে আল্লাহর নিকটে দো‘আ করবেন। উক্ত নিয়তেاَللَّهُمَّ رَبَّنَآ آتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الآخِرَةِ حَسَنَةً وَّقِنَا عَذَابَ النَّارِ- ‘আল্লা-হুম্মা রববানা আ-তিনা ফিদ্দুনিয়া হাসানাতাঁও ওয়া ফিল আ-খিরাতে হাসানাতাঁও ওয়া ক্বিনা আযা-বান্না-র’। অথবা আল্লা-হুম্মা আ-তিনা ফিদ্দুনিয়া...। ‘হে আল্লাহ! হে আমাদের পালনকর্তা! তুমি আমাদেরকে দুনিয়াতে মঙ্গল দাও ও আখেরাতে মঙ্গল দাও এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও’ (বাক্বারাহ ২/২০১)। হযরত আনাস (রাঃ) বলেন, এ দো‘আটি রাসূলুল্লাহ (ছাঃ) অধিকাংশ সময় পড়তেন।[22] এ সময় দুনিয়াবী চাহিদার বিষয়গুলি নিয়তের মধ্যে শামিল করবেন। কেননা আল্লাহ বান্দার অন্তরের খবর রাখেন ও তার হৃদয়ের কান্না শোনেন (মুমিন ৪০/১৯; ইব্রাহীম ১৪/৩৮)। দো‘আর সময় নির্দিষ্টভাবে কোন বিষয়ের নাম না করাই ভাল। কেননা ভবিষ্যতে বান্দার কিসে মঙ্গল আছে, সেটা আল্লাহ ভাল জানেন (ছালাতুর রাসূল (ছাঃ) ১২২ পৃ.)। রোগ আরোগ্যের জন্য বা অন্যান্য দো‘আ সমূহের জন্য দেখুন- ছালাতুর রাসূল (ছাঃ) ‘যরূরী দো‘আ সমূহ’ অধ্যায় ২৬৭-৩০০ পৃ.।

🔰🖋️(জ) দিন-রাত কুরআন তেলাওয়াত, বিশুদ্ধ তাফসীর বা অন্যান্য দ্বীনী কিতাব সমূহ অধ্যয়নে রত থাকবেন। বিশেষ করে ‘ছালাতুর রাসূল (ছাঃ)’ বইটি শেষ করুন এবং তাফসীরুল কুরআন (৩০তম পারা) থেকে কমপক্ষে সূরা ফাতিহা, নাবা, আছর ও সূরা তাকাছুর-এর তাফসীর পাঠ করুন। (ঝ) সশব্দে ইবাদত করবেন না এবং অন্যের ইবাদতে বিঘ্ন ঘটাবেন না।

🔰🖋️(ঞ) ক্বদরের রাত্রিগুলিতে মসজিদে অপ্রয়োজনীয় আলোচনা ও দীর্ঘ ওয়ায মাহফিলের আয়োজন করা এবং বাড়তি খানাপিনা ও হৈ-হুল্লোড় করা ঠিক নয়। এতে ইবাদতের পরিবেশ বিঘ্নিত হয় এবং লায়লাতুল ক্বদর অনুষ্ঠান সর্বস্ব হয়ে পড়ে। যা অবশ্যই পরিত্যাজ্য।
[18]. বুখারী হা/১১৪৭; মুসলিম হা/৭৩৮।

[19]. ইবনু মাজাহ হা/১৩৫০; আবুদাঊদ হা/৮১৬; মিশকাত হা/৮৬২, ১২০৫।

[20]. ইবনু মাজাহ হা/৩৮৫০; তিরমিযী হা/৩৫১৩; মিশকাত হা/২০৯১।

[21]. তিরমিযী হা/৮০৬; আবুদাঊদ হা/১৩৭৫; মিশকাত হা/১২৯৮।

[22]. বুখারী হা/৬৩৮৯; মুসলিম হা/২৬৯০; মিশকাত হা/২৪৮৭।

অনলাইনে করে ফেলুন..........💢ইংরেজি ভাষা শিক্ষা কোর্স💢🎀 ভর্তি চলছে 🎀🎇কোর্সটি যাদের জন্য ১.স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ...
13/03/2022

অনলাইনে করে ফেলুন..........

💢ইংরেজি ভাষা শিক্ষা কোর্স💢

🎀 ভর্তি চলছে 🎀

🎇কোর্সটি যাদের জন্য
১.স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত কিন্তু ইংরেজি ভাষা বুঝতে সমস্যা হয়।
২. ইংরেজি শুদ্ধ উচ্চারণ করতে পারেন না।
৩.স্কলারশিপ নিয়ে যারা দেশের বাইরে যেতে চান।
৪.যে কোনো পেশার মানুষ যারা ইংরেজি ভাষা শিখতে আগ্রহী।

🎆কোর্সের বৈশিষ্ট্যঃ
১/ ইংরেজি ব্যাকরণের সাথে সমন্বয় করে সহজ ভাষায় উপস্হাপন।
২/বৃটিশ উচ্চারণ অনুসারে পড়ানো ও প্র্যাক্টিশ।
৩/ প্রতিটি ক্লাস শেষে লেকচার সিট এর PDF ফাইল প্রদান।
৪/ প্রতিটি ক্লাসের হোম ওয়ার্ক গুগল ক্লাসরুম এর মাধ্যমে নেওয়া হবে এবং ভুলগুলো জানিয়ে দেওয়া হবে।
৫/ ঘরে বসে ক্লাস
৬/ সরাসরি প্রশ্ন করার সুযোগ
৭/ ৩৬ টি ক্লাস।
৮/ প্রতিদিন হোমওয়ার্ক ।
৯/ সার্টিফিকেট প্রদান।
১০/ প্রতিটি ক্লাস ভিডিও রেকর্ড হবে এবং তা ক্লাসের পরবর্তী দিন দেওয়া হবে।

✒️শিখনফলঃ
বৃটিশ স্টাইলে ইংরেজি উচ্চারণ করতে, ভাষা বুঝতে , পড়তে ও বলতে পারার দক্ষতা অর্জন।

👉কোর্সে ভর্তির যোগ্যতাঃ
ইংরেজি সম্পর্কে বেইসিক ধরাণা থাকতে হবে ।

◾ক্লাসঃ শনিবার, সোমবার, বুধবার

◾সময়ঃ রাত ০৯.৩০ মি.( রামাযানে দুপুর ০২-০৩ টা পর্যন্ত)।

◾ক্লাস শুরুঃ ২৬.০৩.২০২২। শনিবার

◾ক্লাস মাধ্যমঃ Zoom app

◾রেজিষ্ট্রেশন ফিঃ🔍২০.০৩.২২ এর মাধ্যমে ২০০ টাকা মাত্র। 🔍২০.০৩.২২ এর পর ২৫০ টাকা।

👉 কোর্স ফি : ফ্রি (কোন কোর্স ফি নেই)

⏰ রেজিষ্ট্রেশন শেষ তারিখ: ২৫/০৩/২০২২

🎙️ক্লাস নিবেন
মুহাম্মদ শাহীন রেজা
বিএ (অনার্স) এম এ (ইংরেজি)।
শিক্ষকতার অভিজ্ঞতা : ২৮ বছর!

🔍 রেজিষ্ট্রেশন লিংকঃ
https://www.at-takbeer.com/english/

📩 যোগাযোগ
01760-638884 imo+what's app
01750-900627 imo+what's app
Email: [email protected]

⭕ স্পন্সর
www.at-takbeer.com

But not much time! These few days, then you have to leave, and in this way the time for work will end, the time for retr...
26/10/2021

But not much time!

These few days, then you have to leave, and in this way the time for work will end, the time for retribution will come. So be patient, be patient to tell others; So that you may receive what the patient will receive.

আলহামদু‌লিল্লাহ্।অভিনন্দন।প্রিয় হাবিবুর রহমান,উপ-সহকারী প্রকৌশলী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডউপ-সহকারী প্রকৌশলী,স্হানীয় স...
21/09/2021

আলহামদু‌লিল্লাহ্।

অভিনন্দন।

প্রিয় হাবিবুর রহমান,
উপ-সহকারী প্রকৌশলী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড
উপ-সহকারী প্রকৌশলী,স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (সুপারিশপ্রাপ্ত)। কর্মজীবনে সফলতা লাভ কর এই প্রার্থনা করি।

Address

বেলকুচি
সিরাজগঞ্জ

Opening Hours

Monday 06:15 - 19:30
Tuesday 06:15 - 19:30
Wednesday 06:15 - 19:30
Friday 06:15 - 19:30
Saturday 06:15 - 19:30
Sunday 06:15 - 19:30

Telephone

+8801754151000

Website

Alerts

Be the first to know and let us send you an email when শাহীন বিদ্যা নিকেতন IEB School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to শাহীন বিদ্যা নিকেতন IEB School:

Shortcuts

Share

Category