08/09/2013
রাপই এর 2000 ব্যাচের এস এম তৌহিদুল ইসলাম ’তুহিন ‘এর ও সৈয়দ ইমরান হোসেনের আহ্বানে সেপ্টেম্বর 6, 2013 সন্ধ্যা 07:00 টায় উল্লেখিত ব্যাচের কয়েক জনের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত সকলের সমর্থনে সভা পরিচালনার সুবিধার্থে সদস্য প্রকৌশলী এস এম তৌহিদুল ইসলাম ’তুহিন ‘ কে সভাপতি ও সদস্য প্রকৌশলী সৈয়দ ইমরান হোসেন কে প্রধান বক্তার (Speaker) দায়িত্ব প্রধান করা হলে প্রধান বক্তা সৈয়দ ইমরান হোসেন রাপই এর 2000 ব্যাচের সকল সহপাঠিদের সুসংগঠিত করার প্রয়াসের বিষয়টি প্রয়োজনীয়তাসহ এর উপকারীতা ও উদ্দেশ্য বিষদ আলোচনা করেন।
রাপই এর 2000 ব্যাচের সকল সহপাঠিদের অংশগ্রহনে গ্রুপ/সংগঠনটির নাম Millennium (2000) Batch of RPI রাখার সিদ্ধান
আমাদের প্রিয় শিক্ষাঙ্গন অত্র বছরে (2013) প্রতিষ্ঠার 50 বছর (1963-2013) পূর্ন করার গৌরব অর্জন করেছে। বিধায় Millennium Batch এর পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করা হয় এবং Golden Jubilee উদযাপনের লক্ষ্যে রাপই এর সাথে সম্পৃক্ত হয়ে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করা হয়।
রাপই এর 2000 ব্যাচের সকল সহপাঠীদের সত্তর সম্পৃক্ত হওয়ার জন্য জোরালো আহ্বান জানান হয়। এবং উপস্থি সকলকে যার যার সাথে যোগাযোগ আছে তাকে অবিহিত করার জন্য অনুরোধ করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন সর্ব সদস্য প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, আব্দুল্লাহ আল মাসুদ এবং host মো. হায়দার আলী।