Afanullah High School, Mahigonj, Rangpur.

Afanullah High School, Mahigonj, Rangpur. প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা পেজটি কিছু স্মৃতির সত্যকথনের গল্প। সময় টা ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত। সেরা ৫ টি বছর।

আফান উল্লাহ উচ্চ বিদ্যালয়, মাহিগঞ্জ, রংপুরের সাবেক শিক্ষার্থীদের আয়োজিত ক্রিকেট টূর্নামেন্টে অদম্য ব্যাচ-১৪ ব্যাচ-১৬ কে ...
22/03/2026

আফান উল্লাহ উচ্চ বিদ্যালয়, মাহিগঞ্জ, রংপুরের সাবেক শিক্ষার্থীদের আয়োজিত ক্রিকেট টূর্নামেন্টে অদম্য ব্যাচ-১৪ ব্যাচ-১৬ কে প্রতিদন্দিতাপূর্ন ম্যাচে ৮ রানে পরাজিত।

The undefeated batch-2014 overwhelmed the batch-2016 in a neck and neck cricket match organized by the former students of Afan Ullah High School, Mahiganj, Rangpur.
Admin post

21/10/2025

এতদ্বারা অত্র বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামী 22- 10- 2025 রোজ বুধবার থেকে শ্রেণী কার্যক্রম যথা নিয়মে চলবে। সকল শিক্ষার্থীকে যথা সময়ে বিদ্যালয়ে উপস্থিত হয়ে শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
আদেশক্রমে -
প্রধান শিক্ষক
আফানউল্লাহ উচ্চ বিদ্যালয়
মাহিগঞ্জ, রংপুর ।

অ্যানথ্রাক্স সংক্রমণঃ আতঙ্ক নয়, সতর্কতা জরুরীএই সাধারণ সতর্কতাগুলো মেনে চলুন:🐄 পশুকে টিকা দিন: আপনার গবাদিপশুকে বছরে একব...
16/09/2025

অ্যানথ্রাক্স সংক্রমণঃ আতঙ্ক নয়, সতর্কতা জরুরী

এই সাধারণ সতর্কতাগুলো মেনে চলুন:
🐄 পশুকে টিকা দিন: আপনার গবাদিপশুকে বছরে একবার অ্যানথ্রাক্সের টিকা দিন।

❌ অসুস্থ পশু থেকে দূরে থাকুন: অসুস্থ বা হঠাৎ মারা যাওয়া পশুর সংস্পর্শে আসবেন না এবং এর মাংস খাবেন না।

🔥 মাংস ভালোভাবে রান্না করুন: মাংস সবসময় উচ্চ তাপে ভালোভাবে সিদ্ধ করে খান।

👨‍⚕️ লক্ষণ দেখলে চিকিৎসা নিন: ত্বকে অস্বাভাবিক কালো ঘা দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।

রংপুরের পীরগাছায় পশু থেকে মানবদেহে অ্যানথ্রাক্স ছড়িয়ে পরার সম্ভাব্য ঘটনাটি পুরো দেশের জন্য একটি সতর্কবার্তা। বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (IEDCR) থেকে শুরু করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) পর্যন্ত সকল বিশেষজ্ঞ সংস্থাই এই অ্যানথ্রাক্স সম্পর্কে বারবার সচেতন করে আসছে। আসুন, বৈজ্ঞানিক তথ্যের আলোকে জেনে নিই কীভাবে এই বিপদ থেকে আমরা সুরক্ষিত থাকতে পারি।
অ্যানথ্রাক্স আসলে কী?
অ্যানথ্রাক্স হলো ব্যাসিলাস অ্যানথ্রাসিস (𝘉𝘢𝘤𝘪𝘭𝘭𝘶𝘴 𝘢𝘯𝘵𝘩𝘳𝘢𝘤𝘪𝘴) নামক এক ধরনের ব্যাকটেরিয়ার সৃষ্ট মারাত্মক সংক্রামক রোগ। যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC)-এর তথ্যমতে, এই ব্যাকটেরিয়ার সবচেয়ে ভয়ংকর রূপ হলো এর স্পোর (spore) বা জীবাণুর গুটি। এই স্পোরগুলো নিজেদের চারপাশে একটি দুর্ভেদ্য প্রাচীর তৈরি করতে পারে, যার ফলে এরা মাটি, পানি বা পশুর পশমে নিষ্ক্রিয় অবস্থায় দশকের পর দশক টিকে থাকতে পারে।

বাংলাদেশের মতো নদীমাতৃক দেশে বন্যার পর যখন পানি নেমে যায়, তখন মাটির গভীর থেকে এই ঘুমন্ত জীবাণুগুলো উপরে উঠে আসে এবং ঘাসের উপর ছড়িয়ে পড়ে। বিশ্ব পশু স্বাস্থ্য সংস্থা (World Organisation for Animal Health - WOAH)-এর মতে, গরু, ছাগল বা ভেড়ার মতো তৃণভোজী পশুরা সেই ঘাস খাওয়ার সময় অজান্তেই এই জীবাণু খেয়ে ফেলে এবং আক্রান্ত হয়। এরপরই শুরু হয় মানুষের জন্য আসল বিপদ।

যেভাবে রোগ ছড়াতে পারেঃ
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) মানুষের মধ্যে অ্যানথ্রাক্স সংক্রমণকে প্রধানত তিনটি ভাগে ভাগ করেছে:

১. ত্বকের মাধ্যমে সংক্রমণ (Cutaneous Anthrax): প্রায় ৯৫% সংক্রমণ এভাবেই হয়। অসুস্থ পশুর মাংস কাটা, চামড়া ছাড়ানো বা পশম নাড়াচাড়া করার সময় শরীরের সামান্য কাটাছেঁড়া দিয়েও জীবাণু প্রবেশ করতে পারে। এর প্রথম লক্ষণ হলো পোকার কামড়ের মতো একটি ফুসকুড়ি, যা দ্রুত একটি ব্যথাহীন ফোসকায় পরিণত হয়। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ফোসকাটি ফেটে গিয়ে একটি কালো শুকনো ঘা (Black Eschar) সৃষ্টি করে। চিকিৎসাবিজ্ঞানীদের মতে, এই কালো দাগটিই অ্যানথ্রাক্স শনাক্তকরণের সবচেয়ে বড় চাক্ষুষ প্রমাণ।

২. অসুস্থ পশুর মাংস খেলে (Gastrointestinal Anthrax): এটি তুলনামূলকভাবে কম হলেও এর পরিণতি অত্যন্ত ভয়াবহ। ভালোভাবে সিদ্ধ না করে আক্রান্ত পশুর মাংস খেলে পেটে তীব্র ব্যথা, রক্তবমি এবং রক্তাক্ত ডায়রিয়া দেখা দেয়। CDC-এর তথ্যমতে, সঠিক সময়ে চিকিৎসা না করালে এক্ষেত্রে মৃত্যুহার ২৫% থেকে ৬০% পর্যন্ত হতে পারে।

৩. শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে (Inhalational Anthrax): এটি বিরল কিন্তু সবচেয়ে মারাত্মক। আক্রান্ত পশুর লোম বা চামড়া থেকে উড়ে আসা স্পোর শ্বাসের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করলে এর লক্ষণ দেখা দেয়। প্রাথমিক লক্ষণ সাধারণ সর্দি-কাশির মতো হলেও তা দ্রুত মারাত্মক শ্বাসকষ্ট ও শকে পরিণত হয় এবং মৃত্যু প্রায় অবশ্যম্ভাবী।

পরামর্শঃ

ক. পশুপালকদের জন্য অবশ্য পালনীয়ঃ টিকাদান সর্বশ্রেষ্ঠ প্রতিরোধ:
১. DLS এবং WOAH উভয় সংস্থাই অ্যানথ্রাক্স প্রতিরোধের প্রধান উপায় হিসেবে গবাদিপশুর নিয়মিত টিকাদানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। বছরে একবার আপনার সকল গবাদিপশুকে (গরু, ছাগল) অবশ্যই অ্যানথ্রাক্সের টিকা দিন।

২. হঠাৎ মারা যাওয়া পশুই বিপদের চিহ্ন: কোনো পশু হঠাৎ মারা গেলে বা অসুস্থতার লক্ষণ দেখা দিলে, কখনোই সেই পশুকে জবাই করবেন না। কসাইয়ের ছুরিই হতে পারে আপনার বা আপনার প্রতিবেশীর মৃত্যুর কারণ।

৩. নিরাপদ সৎকার (WOAH-এর নির্দেশিকা অনুযায়ী): মৃত পশুকে খোলা জায়গায় না ফেলে রেখে দ্রুত প্রাণিসম্পদ অফিসে খবর দিন। তাদের নির্দেশনা অনুযায়ী, পশুটিকে মাটির অন্তত ৬ ফুট গভীরে পুঁতে ফেলুন এবং পোঁতার আগে ও পরে জীবাণুনাশক, যেমন—চুন বা ব্লিচিং পাউডার ছিটিয়ে দিন। এটি মাটির জীবাণু ধ্বংস করতে সাহায্য করবে।

খ. সাধারণ মানুষের জন্য সুরক্ষার উপায়:
১. মাংস কেনার সময় সর্বোচ্চ সতর্কতা: অসুস্থ, দুর্বল বা অস্বাভাবিক কম দামের মাংস কেনা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। জবাই করার আগে পশুটি সুস্থ ছিল কিনা, তা নিশ্চিত হওয়ার চেষ্টা করুন।

২. সঠিকভাবে রান্না করুন: মাংস সব সময় উচ্চতাপে (কমপক্ষে ৭০° সেলসিয়াস/১৬০° ফারেনহাইট) এবং ভালোভাবে সিদ্ধ করে রান্না করুন।

৩. লক্ষণ দেখা দিলে অবহেলা নয়: ত্বকে উপরে বর্ণিত কালো ঘা বা অন্য কোনো লক্ষণ দেখা দিলে এবং সম্প্রতি পশু জবাই বা মাংস নাড়াচাড়ার ইতিহাস থাকলে এক মুহূর্তও দেরি না করে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

আতঙ্ক নয়, সতর্ক থাকুন।

-লেখাঃ গবেষণা কর্মকর্তা, আইসিডিডিআর,বি

আফান উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত) ইংরেজি শিক্ষক আতাউর রহমান স্যার বেলা ৩.৩০ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে...
17/08/2025

আফান উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত) ইংরেজি শিক্ষক আতাউর রহমান স্যার বেলা ৩.৩০ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তে'কাল করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমীন।

SSC 2025Total Examinee: 285Pass: 234GPA 5: 16
10/07/2025

SSC 2025

Total Examinee: 285
Pass: 234
GPA 5: 16

27/08/2024

প্রাক্তন শিক্ষার্থী হিসেবে কিছু কথা:

আমি এসএসসি ২০১৪ ব্যাচের সাবেক একজন শিক্ষার্থী।পড়াশোনা আপাতত শেষ করে একটা আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত আছি।

আমার পেশাগত পরিচয় দেয়ার উদ্দেশ্য হচ্ছে, আমার স্কুল জীবনের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানানো। আজকের আমি যেখানে দাড়িয়ে আছি, এই গ্রাউন্ড টা তৈরি করার সিংহভাগ কৃতিত্ব আমার স্কুল জীবনের শিক্ষকদের। তাদের শিক্ষা, আদেশ, উপদেশ, শাসন আমার সারাজীবনের পথ চলার পাথেয়।

মানুষ হিসেবে কেউ ভুল-ত্রুটির উর্ধ্বে না। তবে, শিক্ষকদের অযৌক্তিক ভুল ধরা, তাদেরকে হেনস্তা করা শিক্ষার্থীদের কর্তব্য না। আমরা ওনাদের ছাত্র। অন্যায় অনিয়ম হলে প্রতিবাদ করতে পারি, কিন্তু সেটার একটা লিমিট আছে।
আমরা বিচারক হয়ে উঠতে পারি না

বর্তমান শিক্ষার্থীদের প্রতি:

শিক্ষকরা কোন অন্যায়, অনিয়ম করলে সেটা দেখার জন্য যথাযথ কর্তৃপক্ষ আছে। জোর করে পদত্যাগ করানোর যেই ট্রেন্ড বর্তমানে চলছে, এটা শিক্ষা ব্যবস্থার জন্য ক্ষতিকর, শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর।

শিক্ষার্থীদের মধ্যে যেই বিপ্লবী হাওয়া বইছে, এটাকে ইতিবাচক ভাবেও কাজে লাগানো যায়।

স্কুলের সমস্যা, সংকট নিয়ে কথা বলা যেতে পারে।

স্কুলের ক্লাসরুম সংকট নিয়ে কথা বলা যায়।

মান সম্মত শিক্ষকের অভাব নিয়ে কথা বলা যায়।

শিক্ষকদের টিউশন ব্যবসা নিয়ে কথা বলা যায়।

স্কুলের সহ-শিক্ষা কার্যক্রমের দূরাবস্থা নিয়ে কথা বলা যায়।

স্কুলের কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাবের দূরাবস্থা নিয়ে কথা বলা যায়।

স্কুলে সচল লাইব্রেরী নেই, সেটা নিয়ে কথা বলা দরকার।

এরকম অনেক সমস্যা আছে, যেগুলো নিয়ে কথা বলা দরকার।

শেষ কথা: আন্দোলনের উদ্দেশ্য হতে হবে স্কুলের উন্নয়ন আর শিক্ষার অগ্রগতি। ব্যক্তিগত স্বার্থ আন্দোলনের ইস্যু হওয়া অযৌক্তিক।

- Rasel (SSC-14)

27/08/2024

বর্তমানে আফান উল্লাহ উচ্চ বিদ্যালয় একটি সংকটকালীন ও বেশ চাঞ্চল্যকর সময় পার করছে এই বিষয়ে আমরা অনেকেই অবগত আছি। আমরা যারা সাবেক শিক্ষার্থী আছি তারা অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে আমাদের কণ্ঠস্বর সবসময় সোচ্চার। কিন্তু এর মানে এই নয় কোনো শিক্ষক কে অপমান ও লাঞ্চনা করে আমাদের প্রতিবাদ জানাবো। প্রতিটি শিক্ষক আমাদের কাছে মাতা-পিতার মত। তাদেরকে কেউ অসম্মান করবে আমরা প্রাক্তনরা তারা মেনে নিব না। প্রয়োজনে অন্যায়কারীদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিব।
আরেকটি কথা আমরা যারা সাবেক শিক্ষার্থী আছি তারা এই বিষয়ে কথা বলা কিংবা তদারকি করার এখতিয়ার রাখি কিন্তু এর বাইরে বহিরাগত কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থী নেতৃত্ব দেওয়ার অজুহাতে কোনোভাবেই অংশগ্রহণ না করে। এটা শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে তার শিক্ষার্থীদের এমন এক সম্পর্ক যেন এক সুতোয় বাধা। আমরা সত্যের সাথে আছি সবসময়।
সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

03/08/2024

শেগুফতা ম্যাম ❤️❤️❤️❤️

রংপুর সদর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা-২০২৪ এ অংশগ্রহণকারী শিক্ষার্থী বৃন্দ যেকোনো প্রয়োজনে নিম্নস্থ নাম্ব...
02/03/2024

রংপুর সদর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা-২০২৪ এ অংশগ্রহণকারী শিক্ষার্থী বৃন্দ যেকোনো প্রয়োজনে নিম্নস্থ নাম্বারে যোগাযোগ করতে পারেন।ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের আবাসন,তথ্য সহায়তা ও যেকোনো পরামর্শে নিজ এলাকা অনুযায়ী সমিতির সদস্যের কাছে সাহায্য নিতে পারেন।মতিহারের সবুজ চত্বরে গড়ে ওঠা প্রাণের সংগঠন "রংপুর সদর ছাত্র কল্যাণ সমিতি" সর্বদা রংপুরের মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দিতে প্রস্তুত।এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টুকিটাকি চত্বরে "রংপুর সদর ছাত্র কল্যাণ সমিতি" এর একটি হেল্প বুথ থাকবে যেখান থেকে সকলে তথ্য সহায়তা,শিক্ষা সামগ্রী,পানি ও বিশ্রামের সুবিধা গ্রহন করতে পারবেন।এই ভর্তি যুদ্ধে রংপুর সদর থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দের পাশে থাকলে পারলে সমিতির সকল সদস্য নিজেকে ধন্য মনে করবে🖤
#রংপুর_সদর_ছাত্র_কল্যাণ_সমিতি_রাবি

আফান উল্লাহ উচ্চ বিদ্যালয়, মাহিগঞ্জ, রংপুরের নবম শ্রেণির এই শিক্ষার্থী বাইক একসিডেন্ট এ মারা গেছে। বিদেহী আত্মার মাগফিরা...
09/12/2023

আফান উল্লাহ উচ্চ বিদ্যালয়, মাহিগঞ্জ, রংপুরের নবম শ্রেণির এই শিক্ষার্থী বাইক একসিডেন্ট এ মারা গেছে। বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

Address

আফানউল্লাহ রোড, মাহিগঞ্জ
রংপুর।

Alerts

Be the first to know and let us send you an email when Afanullah High School, Mahigonj, Rangpur. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category