সুমন হাবীব ডট কম

সুমন হাবীব ডট কম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সুমন হাবীব ডট কম, ৯/১ হরিকিশোর রায় রোড, ময়মনসিংহ .

২০১৮ সালের বিদ্যাময়ী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
29/11/2019

২০১৮ সালের বিদ্যাময়ী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

06/06/2016
উচ্চ মাধ্যমিক ভর্তির জন্য টেলিটক সীম থেকে ১৫০ টাকা পাঠানোর পর www.xiclassadmission.gov.bd এই ঠিকানায় আবেদন করে সর্বোচ্চ ...
26/05/2016

উচ্চ মাধ্যমিক ভর্তির জন্য টেলিটক সীম থেকে ১৫০ টাকা পাঠানোর পর www.xiclassadmission.gov.bd এই ঠিকানায় আবেদন করে সর্বোচ্চ ১০ টি কলেজ নির্বাচন করতে পার! আবেদন শুরু হয়েছে আজ থেকে! কলেজ সিলেকশন নিয়ে ভেবে সিদ্ধান্ত নাও! তারাহুরা করার কিছু নাই! অনলাইনে আবেদনের শেষ তারিখ ৯ জুলাই! মনে রাখবে ১০টি কলেজ করা যাবে মানে ১০ টি ই করতে হবে তা ঠিক নয়! তুমি ইচ্ছা করলে কমও করতে পারবে! শুধু শুধু ঘর পুরণের জন্য এমন কোন কলেজের নাম দিবে না যেখানে তুমি ভর্তি হতে চাও না! এছাড়াও টেলিটক থেকে এসএমএস করে আরো ১০ টি কলেজে আবেদন করা যাবে! এসএমএস এর মাধ্যমে আবেদন করার জন্য কলেজ প্রতি ১২০ টাকা লাগবে! পরামর্শের জন্য এই পেইজে কমেন্টস করতে পার অথবা আমায় ফোন করতে পার! 01711054247

13/05/2016
12/05/2016

প্রচ্ছদ সারাদেশ ঢাকা কিশোরগঞ্জে সেরা এসভি সরকারি বালিকা বিদ্যালয় কিশোরগঞ্জে সেরা এসভি সরকারি বালিকা বিদ্যালয় মে ১১, ২০১৬ ফেইসবুক শেয়ার টুইটারে টুইট কিশোরগঞ্জ প্রতিনিধি: জেলায় এবারের এসএসসি পরীক্ষায় সবচেয়ে ভাল ফল করেছে এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের মোট ২২৯ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছ...

10/05/2016

Go to your mobile message option and type- SSC/Dakhil First three letters of your Education Board name Roll no 2016 and send to 16222.

23/04/2016

ইংরেজী সাল-তারিখ থেকে বাংলা সাল-তারিখ বের করার সহজ কৌশল

অনেক সময় আমাদের বাংলা কত তারিখ আমাদের মনে থাকে না। তাই আজ আমরা শিখব কিভাবে ইংরেজী তারিখ থেকে বাংলা তারিখ বের করা যায়।
প্রথমে ইংরেজী সন থেকে ৫৯৩ বিয়োগ করে বাংলা সন বের করে নিতে হবে। বাংলা ১লা বৈশাখ সব সময় ইংরেজী এপ্রিল মাসের ১৪ তারিখ থেকে শুরু হয় এবং বাংলায় অন্যান্য মাসগুলি পর্যায়ক্রমে ইংরেজি মাসের ১৩ থেকে ১৬ তারিখের মধ্যেই শুরু হয়ে থাকে।
যেহেতু ইংরেজি মাসের ১৩-১৬ তারিখের মধ্যে বাংলা মাসগুলির ১ তারিখ শুরু হয়ে থাকে তাই নিচের কোডটি মনে রাখুন।

কোডঃ ৪ ৫৫ ৬৬৬৬ ৫৫ ৪৩৫।
এখানে বাংলার ১২ মাসের ১২টি কোড আছে পর্যায়ক্রমিকভাবে।
কোডটিতে ৪ মানে ইংরেজী মাসের ১৪ তারিখ, ৫ মানে ইংরেজী মাসের ১৫ তারিখ, ৬ মানে ইংরেজী মাসের ১৬ তারিখ এইভাবে যা বাংলা মাসগুলির ১ম তারিখ পর্যায়ক্রমে শুরু হওয়া নির্দেশ করে।
উদহরণঃ
কাজী নজরুল ইসলামের জন্ম ১৮৯৯ সালের ২৫ মে। এটাকে আমরা বাংলা সন-তারিখে রূপান্তরিত করবো।
এখন, ১৮৯৯ থেকে ৫৯৩ বিয়োগ করলে পাই ১৩০৬, যা কাজী নজরুলের বাংলা জন্ম সাল নির্দেশ করে।
এবার ২৫ মে থেকে বাংলা মাসের তারিখটি বের করবো।
এখন, আমাদের কোডের দিকে নজর দিই। কোডের ১ম অংকটি ৪, মানে এপ্রিল মাসের ১৪ তারিখ বা বাংলার ১ লা বৈশাখ। কোডের ২য় অংকটি ৫, মানে মে মাসের ১৫ তারিখ বা বাংলায় জ্যৈষ্ঠ মাসের ১লা তারিখ। এখন, ১৫মে থেকে ২৫মে মানে ১১ দিন।
অর্থ্যাৎ ১৩০৬ সালের ১১ই জ্যৈষ্ঠ।
সুতরাং, কাজী নজরুল ইসলামের জন্ম ইংরেজির ১৮৯৯ সালের ২৫মে হচ্ছে বাংলায় ১৩০৬ সালের ১১ই জ্যৈষ্ঠ।
(প্রয়োজনে পরবর্তী মাসগুলোর জন্য এভাবে এগুতে হবে)।
সূত্র: educarnival.com

23/04/2016

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে দ্বিতীয়বারের মতো দেশব্যাপী ১৬টি অঞ্চলে অনুষ্ঠিত হয় জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৬-এর আঞ্চলিক পর্ব। এই ১৬টি আঞ্চলিক প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে আগামীকাল অর্থাত্ ২৪ এপ্রিল রাজধানীর ফার্মগেটের খামারবাড়ীর কৃষিবিদ ইনস…

কৃত্তিম বুদ্ধিমত্তা (Artificial intelligence)তথ্য প্রযুক্তির সর্বোচ্চ সংযোজন এর কথা বলতে গেলে এক কথায় চলে আসে Artificial...
23/04/2016

কৃত্তিম বুদ্ধিমত্তা (Artificial intelligence)
তথ্য প্রযুক্তির সর্বোচ্চ সংযোজন এর কথা বলতে গেলে এক কথায় চলে আসে Artificial intelligence বা কৃত্তিম বুদ্ধিমত্তার বিষয়টি। প্রতিটি ক্ষেত্রে এখন সায়েন্টিস্টদের লক্ষ্য একটাই সেটা হচ্ছে কিভাবে কৃত্তিম বুদ্ধিমত্তা বা Artificial intelligence কে কাজে লাগিয়ে উন্নত মানের টেক সামগ্রী তৈরি করবে। চল বিস্তারিত জেনে আসা Artificial intelligence সম্পর্কে ।

ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা শব্দটির আভিধানিক ব্যাখ্যা দাঁড় করাতে গেলে বলা যায়, মানুষের চিন্তাভাবনায় অথবা বুদ্ধিমত্তার পদ্ধতিটাকে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাটাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স Artificial intelligence সংক্ষেপে AI । কৃত্তিম বুদ্ধিমত্তাকে কম্পিউটারের মাধ্যমে কাজে লাগানোর জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামের ভাষা ব্যাবহার করা হয়। যেমন – C, C++, PROLOG, LISP ইত্যাদি।

কতগুলো ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা শব্দটি হলো কয়েকটি বিশেষ গুনের সমষ্টিবদ্ধ রূপ। যেমন – কোন নির্দিষ্ট বিষয় সম্পর্কে ধারনা করতে পারা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সমস্যা সমাধানের সক্ষমতা, অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়া, যে কোন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারা, অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে পারা, নতুন অবস্থার পরিপ্রেক্ষিতে দ্রুত এবং সফলভাবে সাড়া দেওয়া, ভাষা বুঝতে পারার ক্ষমতা এ সবই বুদ্ধিমত্তার অংশ। এ বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্স – এর আগে আর্টিফিশিয়াল শব্দটি তখনই বসানো যায় – যখন এ গুণগুলোকে সিমুলেট করা সম্ভব হয় কোন সিস্টেমের মাঝে।

বর্তমানে সকল রোবটিক্স এর উপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর প্রয়োগ উত্তর উত্তর বেড়েই চলেছে। বিশেষ করে ফ্লাইট সিমুলেটর জাতীয় প্রোগ্রামগুলোর ওপর এ নিয়ে ব্যাপক গবেষণা চলছে। এতে করে পিসি পাইলট থেকে শুরু করে প্রফেশনাল পাইলট পর্যন্ত সবার জন্য প্লেন চালানোর ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে। এ প্রোগ্রামগুলোকে আরও বেশী বাস্তব পরিস্থিতি সেখানো হচ্ছে। এসব প্রোগ্রাম ব্যাবহার করে একদিন পাইলট ছাড়াই প্লেন চলবে – এ লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছেন প্রোগ্রামারগণ।

ফাজি লজিক ও নিউরাল নেটওয়ার্ক এর সমন্বয়ে গড়ে উঠেছে AI এর আরেকটি বড় শাখা। আজকাল অনেক গাড়িতেই দেখা যায় নিউরাল নেটওয়ার্ক ও ফাজি লজিক সফটওয়্যার। এসব সফটওয়্যার একজন ড্রাইভারের ড্রাইভিং স্টাইল রপ্ত করতে পারে। এ প্রক্রিয়া একসময় গাড়ি চালানোকে একটা পর্যায়ে নিয়ে যাবে যখন ড্রাইভারের কাজ হবে শুধু “অটোড্রাইভার” নামাঙ্কিত একটি সুইচ অন করা।

Artificial intelligence Application এর ক্ষেত্রগুলো – Game playing, Speech recognition, Understanding natural language, Computer vision, Expert systems এবং Heuristic classification ।

Cybersecurity Lab at the University of Louisville এর রোমান director Yampolskiy, ব্যাপক গবেষণা চালিয়ে ২০১৫ এর সেরা AI এর ট্রেন্ডি এপ্লিকেশনগুলো বর্ননা করেছেন।

তার মধ্যে ৭টি অন্যতম চিহ্নিত বিষয়গুলো হচ্ছে – Deep learning, AI replacing workers, Internet of Things (IoT), Breakthroughs in emotional understanding, AI in shopping and customer service, Ethical questions এবং A problem with representation ।

সোর্স – উইকি, টেকরিপাবলিক ।

courtesy: Jeba – Techwriter, Techmorich.com

Address

৯/১ হরিকিশোর রায় রোড
ময়মনসিংহ
২২০০

Alerts

Be the first to know and let us send you an email when সুমন হাবীব ডট কম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share