27/05/2026
সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক মন্ডলী, শ্রদ্ধেয় শিক্ষকমন্ডলী, প্রিয় সহকর্মী বৃন্দ ও সম্মানিত শ্রোতামন্ডলী, বন্ধু- বান্ধব,আত্মীয় স্বজন সকলকে আসসালামু আলাইকুম। সকলকে পবিত্র ঈদুল আজহার পুষ্পিত শুভেচ্ছা।
‘ত্যাগের মহিমায় মহিমান্বিত , তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আযহা। আমি পবিত্র ঈদুল আজহার এই শুভক্ষণে সকল মুসলমানকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক। ’
ত্যাগের মহিমায় উজ্জীবিত সকল মুসলমান পবিত্র ঈদুল আযহা উদযাপনের জন্য প্রস্তুত। ইসলামের মহিমান্বিত এই উৎসব শুধু একটি আনন্দ-উৎসবই নয়, বরং তা স্রষ্টার প্রতি আনুগত্য,গভীর বিশ্বাস, আত্মনিবেদন এবং ত্যাগের এক চিরন্তন বার্তা বহন করে।
মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য এবং সর্বোচ্চ আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত এই দিবসকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে মহিমান্বিত ও গভীর তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
‘পবিত্র ঈদুল আজহায় আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের ত্যাগ কবুল করেন। সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও ভাতৃত্ব বোধ জেগে উঠুক সবার মাঝে। মহান আল্লাহ এ বছর যাদের কোরবানি করার সামর্থ্য দিয়েছেন, তারা যেন যাদের পশু কোরবানি দেওয়ার সামর্থ্য হয়নি তারা সহ সকলের সঙ্গে কোরবানির মাংস ভাগাভাগি করে নেন, কারণ এটিই কোরবানির অন্যতম মূল শিক্ষা।’
ঈদুল আজহা শুধু উৎসব নয়, এটি ত্যাগ, কোরবানি ও আত্মসমর্পণের মহান শিক্ষা নিয়ে আসে। হযরত ইব্রাহিম (আঃ) এর আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্য এবং হযরত ইসমাইল (আঃ) এর আত্মত্যাগের ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয়—সত্যিকারের ঈমান মানে নিজের প্রিয়তম জিনিসকেও আল্লাহর সন্তুষ্টির জন্য বিসর্জন দিতে প্রস্তুত থাকা।
এই দিনে আমরা পশু কোরবানি করি, কিন্তু আসল কোরবানি হলো নিজের ভেতরের লোভ, অহংকার, হিংসা ও অন্যায়কে কোরবানি করা। ঈদের আনন্দ তখনই পূর্ণ হয় যখন আমরা আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাদের মুখে হাসি ফোটাই।
আসুন, এই পবিত্র ঈদে আমরা সব ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবতার বন্ধনে আবদ্ধ হই। আল্লাহ আমাদের কোরবানি কবুল করুন, আমাদের গুনাহ মাফ করুন এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করুন।
সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক এই ঈদুল আজহা।
‘ত্যাগের মহিমায় ভাস্বর হোক এই পবিত্র ঈদুল আজহা। আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদত কবুল করে নিন। আল্লাহ’র অশেষ রহমত ও বরকতে আমাদের জীবন ভরে উঠুক শান্তি ও সমৃদ্ধিতে।’
এছাড়া কোরবানির পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারের ক্ষেত্রে পরিচ্ছন্নতা কর্মীদের প্রয়োজনীয় সহায়তার পাশাপাশি আমরা নিজেরাও এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেব ইনশাল্লাহ। ঝড়-বৃস্টি ও প্রাকৃতিক দূর্যোগ থেকে নিরাপদে থাকবো এবং নিজে হোন্ডা সাবধানে চালাবো ও অপরকে সাবধানে চালানোর পরামর্শ দেবো।
ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ- শান্তি ও সমৃদ্ধি। মনের পশুত্বকে কুরবানি করাই হোক আসল কুরবানি।
"ঈদ মুবারক "