গাংনী মহিলা ডিগ্রি কলেজ

গাংনী মহিলা ডিগ্রি কলেজ � GANGNI MOHILA DEGREE COLLEGE
গাংনী, মেহেরপুর | EIIN: 118260

� জ্ঞান, শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে

14/09/2026

নোটিশ
গাংনী মহিলা ডিগ্রি কলেজের সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১০-০৯-২০২৬ ইং তারিখ থেকে ১০-১১-২০২৬ ইং তারিখ পর্যন্ত বিষয়, গ্রুপ, ভার্সন ও ছবি পরিবর্তনের জন্য অনলাইনে নির্ধারিত ফি জমা দিয়ে আবেদন করা যাবে।
এছাড়া ০৬-০৯-২০২৬ ইং তারিখ থেকে ২৯-১০-২০২৬ ইং তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে ETC ও BTC-এর জন্য আবেদন করা যাবে।
সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হল।

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি !!যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের জন্...
09/09/2026

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি বিজ্ঞপ্তি !!

যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের জন্য আয়োজন করা হয়েছে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি।

আপনি যদি নিজের দক্ষতা উন্নয়নের পাশাপাশি ফ্রিল্যান্সিং ও অনলাইন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চান, তাহলে এই প্রশিক্ষণ হতে পারে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

📌 প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ তথ্য:
🔹 প্রশিক্ষণের মেয়াদ: ৬০০ ঘণ্টা
🔹 প্রশিক্ষণ ফি: সম্পূর্ণ বিনামূল্যে
🔹 যাতায়াত ভাতা: দৈনিক ২০০ টাকা
🔹 আবেদনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৫৯ মিনিট
🔹 লিখিত পরীক্ষা: ১৯ সেপ্টেম্বর ২০২৬
🔹 মৌখিক পরীক্ষা: ২০ সেপ্টেম্বর ২০২৬

🔗 অনলাইনে আবেদন করুন:
https://e-laeltd.com/64-student-reg-jubo

⚠️ আসন সংখ্যা সীমিত। তাই যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হচ্ছে।

🌐 দক্ষতা অর্জন করুন | ফ্রিল্যান্সিং শিখুন | ভবিষ্যতের কর্মসংস্থানের জন্য নিজেকে প্রস্তুত করুন

📢 আপনার পরিচিত আগ্রহী যুবদের কাছে পোস্টটি শেয়ার করে সুযোগটি পৌঁছে দিন।

#ফ্রিল্যান্সিং_প্রশিক্ষণ #বিনামূল্যে_প্রশিক্ষণ #যুব_উন্নয়ন

26/08/2026
25/08/2026

বিজ্ঞপ্তি

এতদ্বারা গাংনী মহিলা ডিগ্রী কলেজের সকল শিক্ষক-কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৬ আগস্ট ২০২৬, রোজ বুধবার, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষক মিলনায়তনে সকাল ১১:০০টায় হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর পবিত্র জীবন ও আদর্শের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

উক্ত আলোচনা সভায় সকল শিক্ষক-কর্মচারীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

মোঃ আমিরুল ইসলাম
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
গাংনী মহিলা ডিগ্রী কলেজ

25/08/2026

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের গাংনী মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একই সঙ্গে উচ্চশিক্ষার সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আপনার কন্যা সন্তানকে গাংনী মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।

মোঃ আমিরুল ইসলাম
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
গাংনী মহিলা ডিগ্রী কলেজ

15/08/2026

বিজ্ঞপ্তি

গাংনী মহিলা ডিগ্রী কলেজের সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৮ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) থেকে কলেজের সকল শিক্ষা কার্যক্রম যথারীতি শুরু হবে।

সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ে কলেজে উপস্থিত হয়ে নিয়মিত ক্লাস ও অন্যান্য শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

— কর্তৃপক্ষ
গাংনী মহিলা ডিগ্রী কলেজ

Address

গাংনী
মেহেরপুর।
৭১১০

Website

Alerts

Be the first to know and let us send you an email when গাংনী মহিলা ডিগ্রি কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category