Nobofen 3

Nobofen 3 শিক্ষকদের পিয়ানো অপারেশন বিষয়ক শিক্ষামূলক আন্দোলন (TEMPO) এর অফিসিয়াল ফ্যান পেইজ

11/09/2021
কোভিডকালীন শিখন ঘাটতি পূরণ ও শিখন-শেখানো পরিকল্পনা।  ২১ আগস্ট ২০২১ তারিখ সমন্বয়সভায় নেপ কর্তৃক  উপস্থাপিত। সকল শিক্ষক ও ...
22/08/2021

কোভিডকালীন শিখন ঘাটতি পূরণ ও শিখন-শেখানো পরিকল্পনা। ২১ আগস্ট ২০২১ তারিখ সমন্বয়সভায় নেপ কর্তৃক উপস্থাপিত। সকল শিক্ষক ও সাধারণের উপকারে আসতে পারে। একটি সময়োপযোগী অসাধারণ পরিকল্পনা।

প্রাথমি শিক্ষা পরিবারের সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিষয়ভিত্তিক ধারাবাহিকভাবে ফেইসবুকে লাইভ অ...
04/08/2021

প্রাথমি শিক্ষা পরিবারের সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিষয়ভিত্তিক ধারাবাহিকভাবে ফেইসবুকে লাইভ অনুষ্ঠান আয়োজন করা হবে। প্রথম বারেই সকল তথ্য গুগোল ফরমে সংগ্রহ করা হচ্ছে। ফরমের লিংক নিচে দেওয়া হল। এটি সবাই শেয়ার করে পরিবারের সকলকে সম্পৃক্ত করুন।
https://forms.gle/N8tpN6hLPgfdB4jJ6

20/04/2021

অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও আপনাদের মতামত জানাতে অংশ নিন আগামী কাল সকাল ১০ টার লাইভে। সরাসরি লাইভে অংশ নিতে প্রথম comment এ স্টিমইয়ার্ড এর লিংক দেওয়া থাকবে। আশা করি প্রাথমিক শিক্ষা পরিবারের প্রিয়জনসহ চেনা অচেনা অনেকের সাথেই আলাপ হবে। আমার অফিসিয়াল আইডিটি লাইক করে রাখার বিশেষ অনুরোধ রইল। এই আইডি থেকে লাইভ হবে।
https://www.facebook.com/shawkat.prs
সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন।

(একটি ব্যক্তিগত নোট মাত্র)....গত ১০ ও ১৫ এপ্রিল ২০২১ তারিখ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক কোভিড-১৯ কালীন সময়ে শিক...
16/04/2021

(একটি ব্যক্তিগত নোট মাত্র)....
গত ১০ ও ১৫ এপ্রিল ২০২১ তারিখ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক কোভিড-১৯ কালীন সময়ে শিক্ষার্থীদের শিখন কার্যক্রম চলমান রাখা শীর্ষক এক ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় , ডিজি ডিপিই , ডিজি নেপ, সদস্য এনসিটিবি, ডিরেক্টর ডিপিই মহোদয়গণ, আট বিভাগের বিভাগীয় উপপরিচালক মহোদয়গণ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, নেপ ও এনসিটিবির কর্মকর্তা পিটিআই সুপার, উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, আট বিভাগের নির্বাচিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ এবং ডিপিই'র বিভিন্ন উর্ধতন কর্মকর্তাবৃন্দ। কোভিড-১৯ কালীন কীভাবে শিক্ষার্থীদের শিখন ঘাটতি হ্রাস করা যায় ও শিক্ষার্থীকে সক্রিয় রাখা যায় সে সম্পর্কে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় যা তুলে ধরা হলো। সর্বোচ্চ ফোরামে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমার ডিডি, ডিপিইও, এডিপিইও ও ইউইও স্যারদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

''একনজরে দেখে নিতে অনুরোধ করছি, কারা থাকছে এই বিশ্বব্যাপি আয়োজনে।''ভাষা শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিছুক্ষ...
21/02/2021

''একনজরে দেখে নিতে অনুরোধ করছি, কারা থাকছে এই বিশ্বব্যাপি আয়োজনে।''
ভাষা শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিছুক্ষণ পরেই ২১ ফেব্রুয়ারি ২০২১ রাত ৯টায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নানান ভাষাভাষী শিক্ষক, কবি, সাহিত্যিক, শিল্পী, প্রযুক্তিবিদ, বিজ্ঞানী, মানবতাকর্মীগণ সানুগ্রহচিত্তে অনলাইনে লাইভে যুক্ত থেকে বিভিন্ন ভাষার ঝাঁপি খুলে জলসায় বসবেন গান, কবিতা আর কথকতায়। আপনিও সবান্ধবে আমন্ত্রিত এই মহতি অনুষ্ঠানে। সানুগ্রহচিত্তে উপস্থিত থেকে আসুন সারা বিশ্বের সকল মাতৃভাষাভাষী মানুষের প্রতি তথা বিশ্বমানবতার প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করি। শ্রদ্ধা জানাই সকল ভাষাশহিদ ও বিশ্বের অধিকার আদায়ে আত্মবিসর্জনকারী ও মুক্তিকামী সকল মানুষের প্রতি! আপনার উপস্থিতি একান্তই কাম্য!
মহান একুশের শহিদ স্মৃতি অমর হোক!
বিশ্বের সকল মাতৃভাষার জয় হোক!!
বিশ্বমানবতার জয় হোক।
জয় বাংলা!
জয় বঙ্গবন্ধু!!!
জাতির পিতার জন্মশতবর্ষ সফল হোক!!!
বাংলাদেশ চিরজীবী হোক।
ইভেন্ট লিংক : https://fb.me/e/41mITkYKo
আয়োজক লিংক : https://www.facebook.com/profile.php?id=100007602073694

Address

মিরপুর
মিরপুর

Telephone

+8801715164959

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nobofen 3 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Nobofen 3:

Shortcuts

Share

Category