14/04/2026
আলহামদুলিল্লাহ।
মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের জয়জয়কার! 🏆
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান অলিম্পিয়াডে মুকুন্দপুর উচ্চ বিদ্যালয় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। পুরো বিজয়নগর উপজেলার মধ্যে আমাদের বিদ্যালয় দ্বিতীয় স্থান অধিকার করেছে! 🥈
ব্যক্তিগত অর্জনেও আমাদের শিক্ষার্থীরা মডেলে উজ্জ্বল স্বাক্ষর রেখেছে:
✨ আকিব আহমেদ লিয়ন - ২য় স্থান 🥈
✨ শারফিন মিয়া - ৪র্থ স্থান 🎖️
আমাদের ক্ষুদে বিজ্ঞানীদের এই সাফল্যে আমরা গর্বিত। এই পরিশ্রমে যুক্ত সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিবাদন।
মুকুন্দপুর উচ্চ বিদ্যালয় এগিয়ে যাক আরও বহুদূর!