Madrasatus Sunnah Noakhali

Madrasatus Sunnah Noakhali সময় সংকোচন ও মানোন্নয়নের মাধ্যমে কুরআন সুন্নাহর উপর পূর্ণ মাহারত ও তারবিয়ত হাসিল করাই আমাদের উদ্দেশ্য।

23/08/2026

আজ থেকে আমাদের মাদরাসায় শুরু হয়েছে ১৪৪৭/৪৮ হিজরী সনের প্রথম ফাতরার পরীক্ষা। আলহামদুলিল্লাহ। দীর্ঘদিনের পাঠ, অধ্যয়ন, মুতালাআ ও মেহনতের পর আজকের এই পরীক্ষা তালেবুল ইলমদের ইলম অর্জনের পথে এক গুরুত্বপূর্ণ অগ্ৰযাত্রা।
আমাদের প্রত্যাশা; পরীক্ষার প্রতিটি মুহূর্ত যেন তাঁদের জন্য কেবল ফলাফল অর্জনের মাধ্যম না হয়, বরং ইলমের প্রতি আরও গভীর অনুরাগ, আমলের প্রতি আরও দৃঢ়তা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে নতুন প্রেরণার কারণ হয়।
আল্লাহ তাআলা সকল তালিবে ইলমকে ইখলাস, মনোযোগ ও দৃঢ়তার সঙ্গে পরীক্ষা দেওয়ার তাওফিক দান করুন। তাঁদের অর্জিত ইলমে বরকত দিন, তাদের ইলমকে নাফে‘ করুন এবং তাঁদেরকে উম্মাহর জন্য কল্যাণকর ও মুখলিস আলেম হিসেবে কবুল করুন। আমিন।

15/08/2026
12/08/2026

ইসলামের ইতিহাস কেবল অতীতের কিছু ঘটনা কিংবা বিস্মৃত অধ্যায়ের সমষ্টি নয়; এটি ঈমান, ত্যাগ, সংগ্রাম, বিজয় ও পতনের এক জীবন্ত পাঠশালা। অতীতের প্রতিটি অধ্যায় যেন আজকের পথচলার জন্য রেখে যাওয়া একেকটি শিক্ষা।

মাদরাসার নিয়মিত মাসিক ‘ইসলামী ইতিহাসের দরস’-এ এবারের আলোচনার বিষয় ছিল; ইসলামের সূচনা থেকে বর্তমান সময় পর্যন্ত ইতিহাসের ধারাবাহিক অভিযাত্রা। আদম (আ.)-এর মাধ্যমে মানবজাতির সূচনা থেকে শুরু করে নবী-রাসূলদের দাওয়াত, প্রিয় নবী ﷺ-এর আগমন, ইসলামের বিস্তার, সাহাবায়ে কেরামের ত্যাগ, মুসলিম উম্মাহর উত্থান-পতন এবং আজকের বাস্তবতা সংক্ষেপে ফিরে দেখা হয়েছে ইতিহাসের দীর্ঘ পথরেখা।

দরস প্রদান করছেন;
মাওলানা ইমরান রাইহান হাফি:
খণ্ডকালীন শিক্ষক, মাদরাসাতুস সুন্নাহ নোয়াখালী।
বিশিষ্ট লেখক, গবেষক ও ইতিহাস বিশ্লেষক।

নিরাপদ ও সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ নিশ্চিত করনে অবশেষে আমাদের মাদরাসায় স্থাপন করা হয়েছে আধুনিক সিসি ক্যামেরা ব্যবস্থা। আ...
01/08/2026

নিরাপদ ও সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ নিশ্চিত করনে অবশেষে আমাদের মাদরাসায় স্থাপন করা হয়েছে আধুনিক সিসি ক্যামেরা ব্যবস্থা। আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের এই দ্বীনি প্রতিষ্ঠানকে সর্বদা তাঁর হিফাজতে রাখুন, সকল অনিষ্ট থেকে নিরাপদ রাখুন এবং প্রতিটি খিদমত কবুল করুন। আমীন

জরুরি ভিত্তিতে একজন বাবুর্চি ও সহকারী আবশ্যক! আগ্রহী প্রার্থীগণ নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুন।01865-125300বেতন আলোচনা ...
31/07/2026

জরুরি ভিত্তিতে একজন বাবুর্চি ও সহকারী আবশ্যক!
আগ্রহী প্রার্থীগণ নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুন।
01865-125300

বেতন আলোচনা সাপেক্ষে !!!

27/07/2026

হেফাজতে ইসলাম বাংলাদেশ এর তত্ত্বাবধানে জামইয়্যাতুল মাদারিসিল কওমিয়্যার উদ্যোগে ঈমান বিধ্বংসী সংগঠন, 'হিজবুত তাওহীদ' নিষিদ্ধের দাবিতে মানববন্ধন।
স্থান: চৌমুহনী বাজার ।

উক্ত মানববন্ধনে মাদরাসাতুস সুন্নাহ নোয়াখালী এর আসাতিযায়ে কেরাম এবং তালেবে ইলমরা অন্যান্য ওলামায়ে কেরামের সাথে উপস্থিত ছিলেন
বিঃদ্রঃ আগামী পহেলা আগস্ট ২০২৬ ইং রোজ শনিবার সকাল ১০ ঘটিকা হতে নোয়াখালী জেলা স্কুল ময়দান, মাইজদি কোর্টে ঈমান বিধ্বংসী সংগঠন, 'হিজবুত তাওহীদ' নিষিদ্ধের দাবিতে এক ঐতিহাসিক ইসলামী মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই সকলকে উক্ত মহাসমাবেশে দলে দলে যোগদান করে তা সফল করার জন্য বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে।

27/07/2026

হেযবুত তাওহিদ কে নিষিদ্ধের দাবিতে মানববন্ধন….

25/07/2026

পাক্ষিক হাফলার একাংশ।
মাদ্রাসাতুস সুন্নাহ, নোয়াখালী।

মায়াবী সুরে হামদে বারি তায়ালা।

Address

বেগমগঞ্জ, নোয়াখালী। বাংলাদেশ
বাংলাদেশ

Telephone

+8801832554857

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madrasatus Sunnah Noakhali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share