Jhalakathi Govt. High School 2017

Jhalakathi Govt. High School 2017 ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসস

ফিরে দেখো পুনর্মিলনী ২০২৬,ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়,ব্যাচ ২০১৭ 🖤
26/03/2026

ফিরে দেখো পুনর্মিলনী ২০২৬,
ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়,
ব্যাচ ২০১৭ 🖤

🖤
30/12/2025

🖤

ফিরে দেখো | পূনর্মিলনী ২০২৬ 🎉
সময় বদলেছে, জীবন অনেক দূর এগিয়েছে—
কিন্তু ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের স্মৃতি, বন্ধন আর আবেগ আজও একই রকম অটুট।
এই স্মৃতি আর বন্ধনকে আবার একসাথে ফিরিয়ে আনতেই
ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজন করতে যাচ্ছে
দুই দিনব্যাপী মহামিলন—
“ফিরে দেখো | পূনর্মিলনী ২০২৬”।
📅 তারিখ: ২৩ ও ২৪ মার্চ ২০২৬
(ঈদুল ফিতরের ৩য় ও ৪র্থ দিন)
📍 স্থান: ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ
👉 স্কুলের যে কোনো ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা এই পূনর্মিলনীতে অংশগ্রহণ করতে পারবেন।
✨ আয়োজনের বিশেষ আকর্ষণ:
🔹 প্রথম দিন: র‍্যালি, পরিচয় পর্ব, অ্যালামনাই লাঞ্চ, খেলাধুলা সেগমেন্ট ও নিজস্ব কালচারাল সেগমেন্ট।
🔹 দ্বিতীয় দিন: গ্র্যান্ড কালচারাল নাইট — দেশের সনামধন্য ব্যান্ড, দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের পরিবেশনা, ফ্যাশন শোসহ আরও অনেক চমকপ্রদ আয়োজন।
💳 রেজিস্ট্রেশন ফি: ১,২০০ টাকা

পুরোনো বন্ধুদের সাথে আবার দেখা,
স্কুল জীবনের গল্প আর স্মৃতিতে ভরা দুটি দিন—
এই পূনর্মিলনী হোক আমাদের সবার জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়।

রেজিষ্ট্রেশন লিংক :- https://forms.gle/2Fvqe4R17LUvG6e26

#ফিরে_দেখো_২০২৬

📢 ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়, এসএসসি ব্যাচ ২০১৭ – ইফতার মাহফিল ২০২৫ 📢প্রিয় বন্ধুরা,আমাদের বন্ধন আরও দৃঢ় করতে এবং পবিত্...
24/03/2025

📢 ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়, এসএসসি ব্যাচ ২০১৭ – ইফতার মাহফিল ২০২৫ 📢

প্রিয় বন্ধুরা,

আমাদের বন্ধন আরও দৃঢ় করতে এবং পবিত্র রমজানের আনন্দ ভাগাভাগি করতে এসএসসি ব্যাচ ২০১৭-এর পক্ষ থেকে এক বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

📅 তারিখ: ৩০ মার্চ ২০২৫ (২৯ রমজান)
📍 স্থান: ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মূল মাঠ
⏰ সময়: মাগরিবের আগে

তোমাদের সবার উপস্থিতি এই মিলনমেলাকে আরও প্রাণবন্ত করে তুলবে। পুরনো দিনের স্মৃতিচারণ ও আনন্দ ভাগ করে নিতে সবাইকে আমন্ত্রণ!

✅ অংশগ্রহণ নিশ্চিত করতে যোগাযোগ করো:
১. সানোয়ার হোসেন বিপ্লব (01956708423)
২. আহাদ আল রাকির (01735551378)

শেয়ার করো, জানিয়ে দাও সবার কাছে!

ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় – এসএসসি ব্যাচ ২০১৭ 🖤

17/07/2024

আমাদের ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৭ ব্যাচের কেউ যদি কোন প্রকার সন্ত্রাস বিরোধী, অন্যায় ও অত্যাচারের পক্ষে কোন প্রকার কার্যকলাপে জড়িত থাকে তাহলে তাকে আমাদের ব্যাচ থেকে বহিষ্কার করা হবে এবং তার সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করা হবে। পরবর্তীতে সে আমাদের ব্যাচের কোন প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে না।

সন্ত্রাসীদের আমাদের ব্যাচে কোন ঠাই নেই।

Confirm your registration asap! 🖤
15/04/2022

Confirm your registration asap! 🖤

🟧 ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শুরু হচ্ছে 😍🟧 বঙ্গবন্ধু গ্রাউন্ড সর্ট ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট 🏏🟧 আয়োজনে : ব্যা...
19/02/2022

🟧 ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে শুরু হচ্ছে 😍

🟧 বঙ্গবন্ধু গ্রাউন্ড সর্ট ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট 🏏

🟧 আয়োজনে : ব্যাচ- ১৭ 🙋

🟧 ফরম জমাদানের শেষ তারিখ : ২৫/০২/২০২২

05/07/2021

শোক সংবাদ।
ঝালকাঠী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক জনাব জাকির হোসেন(শাঃশি) আজ সকাল ১০ ঘটিকায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৩৮ বছর ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণাধীন। যার মধ্যে ১৯২৬ সন...
09/06/2021

ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৩৮ বছর ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণাধীন। যার মধ্যে ১৯২৬ সনে বিশ্ব ভারতীর অধীভূক্ত হয় এই ঐতিহ্যবাহী বিদ্যালয়।
এই সময়ে ১৯৪১ সালে সাঈদ হায়দার প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করেন লেটার মার্কস সহ।
১৯৪৬ সালে ৫ম হয়েছিলেন অমলকুমার চক্রবর্তী।
বর্তমানেও বিদ্যালয়ের ছাত্ররা ভালো ফলাফলের মাধ্যমে সমান গৌরব বয়ে আনছে।

একটি শোক সংবাদ।আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র সহকারী শিক্ষক বঙ্কিম চন...
05/06/2021

একটি শোক সংবাদ।

আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র সহকারী শিক্ষক বঙ্কিম চন্দ্র সমদ্দার আজ সকাল ০৫ ঘটিকায় বরিশালে চিকিৎসারত অবস্থায় পরলোকগমন করেন। তিনি দীর্ঘদিন যাবত দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি সৎ, ন্যায় পরায়ণ, সদালাপী এবং বিভিন্ন গুনের অধিকারী ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

©Jhala Govt.

05/06/2021

Batch Jersey, second order deadline 10 June ❗

Address

ঝালকাঠি
বরিশাল
8600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jhalakathi Govt. High School 2017 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category