24/04/2026
তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষা টিপস : গণিত
১. গণিত পাঠ্য বইয়ের অঙ্কগুলোর বিকল্প প্রশ্ন তৈরি করতে হবে এবং সমাধান করা শিখতে হবে।
যেমন:
১. পানুদের গোয়ালে ৫ টি গাভী আছে। প্রতিদিন একটি গাভী ২ লিটার করে দুধ দিলে দৈনিক কয় লিটার দুধ পাওয়া যাবে?
বিকল্প ১.
পানুদের গোয়ালে ৫ টি গাভী আছে। প্রতিদিন একটি গাভী ২ লিটার করে দুধ দিলে সপ্তাহে কয় লিটার দুধ পাওয়া যাবে?
বিকল্প ২.
পানুদের গোয়ালে ৫ টি গাভী আছে। প্রতিদিন একটি গাভী ২ লিটার করে দুধ দিলে ৫০ লিটার দুধ পাওয়া যাবে কত দিনে?
রাইটস্টার, বগুড়া।