Karigor Engineering Coaching

Karigor Engineering Coaching পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য....

🎉 শুভ জন্মদিন 🎉কারিগর ইঞ্জিনিয়ারিং কোচিং-এর পরিচালক এবং সকলের প্রিয়Israt Jahan Munni ম্যাম-কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অ...
19/08/2026

🎉 শুভ জন্মদিন 🎉
কারিগর ইঞ্জিনিয়ারিং কোচিং-এর পরিচালক এবং সকলের প্রিয়
Israt Jahan Munni ম্যাম-কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 💐
কারিগর ইঞ্জিনিয়ারিং কোচিং পরিবারের সকল স্টুডেন্ট ও শিক্ষকমণ্ডলীর পক্ষ থেকে আপনার জন্য রইলো অফুরন্ত ভালোবাসা ও দোয়া।
আপনার সততা, পরিশ্রম এবং সঠিক দিকনির্দেশনার ফলেই আমাদের এই কোচিং আজ এতদূর এগিয়ে এসেছে। আপনি শুধু আমাদের শিক্ষক নন—আপনি আমাদের একজন অভিভাবক। ভুল করলে যেমন শাসন করেন, তেমনি আবার নিজের সন্তানের মতো আগলে রাখেন।
আপনাকে নিয়ে যতই বলি, ততই কম হয়ে যাবে। KEC পরিবারের প্রতিটি স্টুডেন্ট, বিশেষ করে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থীরা আপনাকে সারাজীবন শ্রদ্ধা ও ভালোবাসার সাথে মনে রাখবে। আপনার অক্লান্ত পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনায় আজ যারা সারা বাংলাদেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে অধ্যয়ন করছে—তারা আপনার গর্ব, আমাদের গর্ব।
আপনার জন্য সবসময় রইলো দোয়া ও ভালোবাসা। 🤍
ইনশাআল্লাহ, আপনার হাত ধরেই একদিন কারিগর ইঞ্জিনিয়ারিং কোচিং সারা বাংলাদেশের পলিটেকনিক শিক্ষার্থীদের আস্থা ও বিশ্বাসের বাতিঘর হয়ে উঠবে। 🌟
আবারও জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা—
শুভ জন্মদিন ম্যাম 🎂
মো: আতিক হোসেন
সেশন: ২০২২–২৩
ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং

📛 এডমিশন নোটিশ 📛পলিটেকনিকে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, মেরিন ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির বিজ্ঞপ্তি প্রক...
18/08/2026

📛 এডমিশন নোটিশ 📛
পলিটেকনিকে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, মেরিন ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং-এ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
🟥 অনলাইনে আবেদন শুরু: ২২ আগস্ট ২০২৬
🟥 আবেদনের শেষ সময়: ১৮ সেপ্টেম্বর ২০২৬
🟥 ভর্তি পরীক্ষা: ২৬ সেপ্টেম্বর ২০২৬ (সকাল ১০টা – ১১টা)
📌 এরপর পর্যায়ক্রমে ফলাফল প্রকাশ, মাইগ্রেশন ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।
🎯 যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে আগ্রহী ও কোচিং করতে আগ্রহী তারা আজই যোগাযোগ Karigor Engineering Coaching এর সাথে এবং এখন থেকেই ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হোক

14/08/2026

📛 উপবৃত্তি আপডেট 📛
ডিপ্লোমা পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা প্রেরণ কার্যক্রম বর্তমানে সাময়িকভাবে বন্ধ রয়েছে।

শুক্রবার ও শনিবার সরকারি ছুটির কারণে এই দুই দিন টাকা প্রেরণ কার্যক্রম বন্ধ থাকবে।

👉 পরবর্তী কার্যদিবস রবিবার থেকে পুনরায় উপবৃত্তির টাকা প্রেরণ কার্যক্রম শুরু হবে।

13/08/2026

📛উপবৃত্তি নিউজ📛

উপবৃত্তি বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

২য় ও ৩য় পর্বের চলমান!

13/08/2026

🚨 ডিপ্লোমা ভর্তি ২০২৬–২০২৭ |
🎓 ০৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং

২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ১ম পর্বে ভর্তির জন্য শিক্ষার্থীদের নির্ধারিত নিয়ম অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে।

🎯 ভর্তির যোগ্যতা

✅ SSC/সমমান বা O Level পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
📅 উত্তীর্ণ হওয়ার বছর: ২০২১–২০২৬
📌 সাধারণ গণিতে ন্যূনতম GPA: ২.০০
📌 সর্বনিম্ন SSC/সমমান GPA: ৩.০০

📚 ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন

বাংলা — ১০
ইংরেজি — ১০
গণিত — ২০
বিজ্ঞান (পদার্থ ও রসায়ন) — ২০
অ্যাপটিটিউড টেস্ট — ১০

🎯 ভর্তি পরীক্ষা = ৭০ নম্বর

📊 SSC GPA = ৩০ নম্বর
➡️ ৬ × SSC GPA

🔥 সর্বমোট = ১০০ নম্বর

━━━━━━━━━━━━━━━━━━
🏆 শিক্ষার্থী নির্বাচন
━━━━━━━━━━━━━━━━━━

শিক্ষার্থী নির্বাচন করা হবে—

🔹 ভর্তি পরীক্ষার নম্বর
🔹 SSC/সমমানের GPA
🔹 পছন্দক্রম
🔹 মেধাক্রম
🔹 প্রযোজ্য কোটা

এসব বিবেচনায় নিয়ে শিক্ষার্থীর পছন্দ ও মেধাক্রম অনুযায়ী প্রতিষ্ঠান ও টেকনোলজি নির্বাচন করা হবে।
━━━━━━━━━━━━━━━━━━
📢 ভর্তি পরীক্ষার প্রস্তুতি এখন থেকেই শুরু করুন!
━━━━━━━━━━━━━━━━━━

📲 পোস্টটি শেয়ার করে SSC পরীক্ষার্থী বন্ধুদের জানিয়ে দিন।

বিশেষ দ্রষ্টব্য :গতবছরে নোটিশ অনুযায়ী

ভর্তি চলছে!!ভর্তি চলছে!!!
13/08/2026

ভর্তি চলছে!!ভর্তি চলছে!!!

10/08/2026

এসএসসি পরিসংখ্যান📛
২০২২ সালে পাশের হার ছিল ৮৭.৪৪%
২০২৪ সালে পাশের হার ছিল ৮৩.০৪%
২০২৫ সালে পাশের হার ৬৮.৪৫%
২০২৬ সালে পাশের হার ৬২.২৫%

এসএসসি ২০২৬ পাশের হার📛
ঢাকা বোর্ড - 71.63%
রাজশাহী বোর্ড - 57.33%
দিনাজপুর বোর্ড - 58.05%
সিলেট বোর্ড - 58.33%
ময়মনসিংহ বোর্ড - 57.39%
কুমিল্লা বোর্ড - 65.42%
বরিশাল বোর্ড - 60.35%
যশোর বোর্ড - 66.27%
ভোকেশনাল বোর্ড - 58.20%
মাদ্রাসা বোর্ড - 55.49%

সবাইকে অভিনন্দন।তোমার জিপিএ কতো কমেন্টে জানাও।
10/08/2026

সবাইকে অভিনন্দন।তোমার জিপিএ কতো কমেন্টে জানাও।

09/08/2026
09/08/2026

আগামীকাল সোমবার (১০/৮/২৬) এস এস সি পরীক্ষার্থীদের অপেক্ষার পালা শেষ হবে ইনশাআল্লাহ।
আশা করি সকলেই সুন্দর ও আশানুরূপ সাফল্য অর্জন করবে।
দোয়া রইলো ২০২৬ ব্যাচের সকল শিক্ষার্থীর জন্য। ফি আমানিল্লাহ।

Address

ফুলদিঘি রোড, চক ফরিদ
বগুড়া।
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Karigor Engineering Coaching posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share