সংক্ষিপ্ত ইতিহাস ঃ শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পটুয়াখালী জেলা সদরে ১৯৬৯ইং সনে স্হাপিত!!মূলতঃ ১৯৪৭ইং সনে গুটি গুটি পায়ে প্রথম শ্রেণি থেকে শুরু হয়ে এবং কো এডুকেশনে ছিল, পরবর্তীতে ষষ্ঠ থেকে মাধ্যমিক ও বালিকা মাধ্যমিক বিদ্যালয় পটুয়াখালী হিসেবে পরিচিত। সংক্ষিপ্ত ইতিহাস ঃ শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পটুয়াখালী। স্থাপিত ১৯৬৯, ই, আই,এন ঃ ১০২৪৯৪,ডি,জি কোড ঃ ৬৬০৬০১১৩০৪, উপবৃত্তি কোড ঃ ১২০২২৬৫, বোর্ড কোড ঃ ১০০৮ এম,পি,ও ভুক্তির তারিখ ঃ ০১/০৯/১৯৮৫ ইং। প্রথম স্বীকৃতির স্মারক ঃ বি/অ ১৩১৩ তাং২৬/০৫/১৯৭২ বিজ্ঞান বিভাগ খোলার স্মারক ঃ বি/অ ২৪৫৮ তাং ১৯/০৯/১৯৭৪ইং। জমির পরিমান ঃ ২.১৭শতাংশ বিদ্যালয় স্হাপনে স্মরণীয় যারা ঃ পরিকল্পনায় ঃ জনাব গাজী মোঃ মুজিবুর রহমান (প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক) বাস্তবায়নে ঃ জনাব মোঃ নাজমুল হক ( নাজেম স্যার) নাম করণে ঃ জনাব মোঃ আব্দুর রহমান স্যার, মোঃ সেকান্দার স্যার, ও গাজী মোঃ আজাহার উদ্দিন। অনুদানে ঃ জনাব মোঃ নান্না মিয়া ও মোঃ বজলু মিয়া। অনুমোদনে ঃ ডি,পি,আই বরিশাল। পরিদর্শনে ঃ জনাব মোঃ মোসলেম উদ্দিন (এস ডি ই ও, পটুয়াখালী) স্থানান্তরে ঃ জনাব জাহানারা মোমিন (প্রধান শিক্ষক) জনাব মোঃ আব্দুর শাকুর (জেলাপ্রশাসক পটুয়াখালী) স্হাপনের উদ্দেশ্য ঃ শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় টি যদিও যাত্রা শুরু করে ১৯৪১ ইং সনে ১ম শ্রেণি থেকে এবং কো - এডুকেশান নিয়ে (ছেলে - মেয়ে একত্র) এরপরে বিদ্যালয়টি বন্ধ হয়ে যায়। অনেক চরাই - উতরাই পেরিয়ে দ্বিতীয় যাত্রা শুরু হয় ১৯৬৯ইং সনে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে। পটুয়াখালী ঐতিহ্যবাহী দুটি স্কুল - জুবিলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও বালিকা সরকারি মাধ্যমিক বিদ্যালয় এর যাত্রা শুরু হলেও অনেক শিক্ষার্থী ওখানে ভর্তি সুযোগ না পাওয়ায় বেসরকারি বিদ্যালয় স্হাপন জরুরি হয়ে পরে ও তারপর লতিফ মিউনিসিপ্যাল স্হাপিত হয়। সদ্য নতুন জেলা ঘোষিত হওয়ায় ও নারী শিক্ষার সুযোগ প্রসারিত করার জন্যই শেরেবাংলা বালিকা মাধ্যমিক, পটুয়াখালী বিদ্যালয়ের যাত্রা শুরু। আর ও বলা প্রয়োজন বিদ্যালয়টি প্রথম স্হাপিত হয়েছিল পৌরসভার পূর্ব পাশে রাস্তার দক্ষিণ পাশে তথা বর্তমান শেরেবাংলা বালিকা মাদ্রাসার জায়গায়। ( সংগ্রহের উৎস ঃ বিদ্যালয়ের ফাইল) প্রধান শিক্ষক ঃ রাহিমা মিনি। ১৬/০৫/২০১৭