Guideline Action Research School

Guideline Action Research School আমি জুয়েল রানা, সহকারী শিক্ষক গাইডলাইন অ্যাকশন রিসার্চ স্কুল, শিক্ষার প্রতি ভালোবাসায়। আজ এ পর্যন্ত

20/10/2025
Shout out to my newest followers! Excited to have you onboard! Atm Sunto, শফিকুল ইসলাম তুহিন, MD Anarul Islam, Md Rayhan...
19/10/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Atm Sunto, শফিকুল ইসলাম তুহিন, MD Anarul Islam, Md Rayhan, Sudip Rana, Dayal Ray, MdRosid Ali, Sakil Rana, Jishan Islam, Saker Sfgs, SK Shine Khan

02/04/2025

Check out juyelrana7785’s post.

02/02/2024

প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য নির্বাচিত পিটিসমুহ
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #
১ নং পিটি
দল ১নং পিটির জন্য প্রস্তত , আরম্ভ কর।
১ বললে ঘাড় ও মুখ বাম দিকে ঘুরবে
২ বললে ঘাড় ও মুখ সামনে থাকবে
৩ বললে মুখ ও ঘাড় ডান দিকে ঘুরবে
৪ বললে মুখ ও ঘাড় সামনে থাকবে
৫ বললে মুখ ও ঘাড় নিচে নামবে
৬ বললে মুখ ও ঘাড় সামনে থাকবে
৭ বললে মুখ ও ঘাড় উপরে উঠবে
৮ বললে আবার সামনে আসবে ।
এভাবে ১,২,৩,৪,৫,৬,৭,৮—-১৬ পযর্ন্ত বা তার ও বেশি করা যায়।

২নং পিটি

দল ২নং পিটির জন্য প্রস্তত , আরম্ভ কর।
১ বললে তালির সহিত দুই হাত মাথার উপরেও উঠবে
২। বললে তালির সহিত দুই হাত মাথার নিচে নামবে।
এভাবে ১,২,৩,৪,৫,৬,৭,৮—-১২ পর্যন্ত বা তারও বেশি করা যায়।

৩নং পিটি

দল ৩নং পিটির জন্য প্রস্তত , আরম্ভ কর।
১ বললে কাধ বরাবর দুইদিকে প্রসারিত হবে।
২ বললে দুই হাত নিচে নামবে।
এই ভাবে,১,২,৩,৪——১০ বেশী করা যায়।

৪নং পিটি

দল ৪নং পিটির জন্য প্রস্তত , আরম্ভ কর।
১বললে দুই হাত কাঁধ বরাবর প্রসারিত হবে।
২ বললে দুই হাত উপরে তালি হবে।
৩ বললে দুই হাত নিচে নামবে।
৪ বললে দুই হাত নিচে আসবে
এভাবে ১,২,৩,৪,৫,৬,৭,৮—–১৫ পযর্ন্ত বা তার ও বেশি করা যায়।

৫নং পিটি

দল ৫ নং পিটির জন্য প্রস্তত , আরম্ভ কর।
প্রথমে পা সোজা থাকবে ১ বললে লাফ দুই পা ফাক করে দাড়িয়ে কাঁধ বরাবর প্রসারিত হবে। ২ বললে লাফ দিয়ে সোজা হয়ে হাত উপরে উঠিয়ে তালি হবে। ৩ বললে আবার লাফ দিয়ে আরামে দাঁড়িয়ে দুই হাত কাঁধ বরাবর আসবে। ৪ বললে লাফ দিয়ে পা সোজা করে দুই হাত নিচে উরুতে তালি হবে।

৬নং পিটি

দল ৬নং পিটির জন্য প্রস্তুত, আরম্ভ কর।
১ বললে দুই হাত বাম পায়ের হাটুর নিচে চলে আসবে তালির সহিত।
২ বললে সোজা হবে এবং দুই হাত সামনে চলে আসবে তালির সহিত।
৩ বললে আবার ডান পায়ের হাটুর নিচে চলে আসবে তালির সহিত।
৪ বললে সোজা হবে ও দুই হাত তালির সহিত সামনে আসবে।
এভাবে কমান্ডারের নির্দেশমত যত খুশি ততবার করা যাবে।

৭নং পিটি

দল ৭নং পিটির জন্য প্রস্তুত আরম্ভ কর
প্রথমে কোমরে দুই হাত রাখবে
১ বললে ডান হাত বাম পায়ের আঙ্গুল বারাবর যাবে
২ বললে সোজা হবে কোমরে হাত থাকবে
৩ বললে বাম হাত ডান পায়ের আঙ্গুল র্স্পশ করবে
৪ বললে সোজা হবে কোমরে হাত থাকবে
এই ভাবে ১,২,৩,৪,৫—-১৭ পযর্ন্ত তার ও বেশি করা যায়।

৮নং পিটি

দল ৮নং পিটির জন্য প্রস্তুত, আরম্ভ কর।
১ বললে ডান হাত বাম পায়ের আঙ্গুল স্পর্শ করবে এবং বাম হাত মাথার উপরে থাকবে,কোমর নোয়া থাকবে।
২ বললে বাম হাত ডান পায়ের বৃদ্বা আঙ্গুল স্পর্শ করবে মাথা এবং কোমর নোয়া থাকবে, এবং ডান হাত মাথার উপরে থাকবে

এভাবে ১,২,৩,৪,৫,৬,—–১০ পযর্ন্ত বা তার ও বেশি অর্থাৎ কমান্ডারের নির্দেশ মত করা যায়।

৯নং পিটি

দল ৯নং পিটির জন্য প্রস্তুত আরম্ভ কর
দুই হাত উপরে থাকবে বাহু দিয়ে দুই কানে চাপা দিয়ে দাঁড়াতে হবে। ১ বললে আস্তে আস্তে নুয়ে পা স্পর্শ করতে হবে এবং আঙ্গুল গুলো সোজা থাকবে হাত মুষ্টিবদ্ব করে মাটি স্পর্শ করার চেষ্টা করতে হবে। ২ বললে আস্তে আস্তে সোজা হয়ে দাঁড়াবে কিন্তু প্রস্তুত অবস্থায় হাত উপরে থাকবে
এভাবে ১,২,৩,৪,৫,৬—১৪ বার বা তার ও বেশি করা যায়।

১০নং পিটি

দল ১০ নং পিটির জন্য প্রস্তুত আরম্ভ কর
প্রথমে দুই হাত কোমরে থাকবে এবং দুই পা দুই পায়ের অগ্রভাগে মাথার উপর সমস্ত শরীর থাকবে। ১বললে আস্তে আস্তে নিচের দিকে পায়ের পাতার উপরে বসবে। ২ বললে হাত কোমরে থাকা অবস্থায় আস্তে আস্তে ওঠে দাঁড়াবে।
এভাবে ১,২,৩,৪,৫,৬——১০কিংবা তার ও বেশি করা যাবে।

১১নং পিটি

দল ১১ নং পিটির জন্য প্রস্তুত আরম্ভ কর
প্রথমে দুই হাত কোমরে রাখবে।
১ বললে মুখ ও ঘাড় বাম দিকে ফিরবে ও বাম পায়ের গোড়ালী দেখবে।
২ বললে সামনে থাকবে।
৩ বললে মুখ ও ঘাড় ডান দিকে ঘুরবে ও ডান পায়ের গোড়ালী দেখবে।
৪ বললে সামনে থাকবে
এভাবে যত খুশি করা যাবে।

১২নং পিটি

দল১২ নং পিটির জন্য প্রস্তুত আরম্ভ কর
প্রথমে দুই হাত মাথার উপরে আড়াআড়ি ভাবে রাখবে।
১ বললে দুই হাতের আঙ্গুল গোলো মুষ্টিবদ্ব করবে।
২ বললে দুই হাতের আঙ্গুল গুলো ছাড়িয়ে দিবে।

১৩নং পিটি

দল১৩ নং পিটির জন্য প্রস্তুত আরম্ভ কর
১ বললে লাফ দিয়ে দুই পা সরে যাবে এবং দুই হাত কাঁধ বরাবর সোজা হবে।
২ বললে লাফ দিয়ে দুই পা একত্রে এবং দুই হাত উপরে তালি হবে।
এভাবে যত খুশি করা যাবে।

১৪নং পিটি

দল ১৪ নং পিটির জন্য প্রস্তত আরম্ভ কর।
প্রথমে দু হাত সামনে লম্বা ভাবে থাকবে
১ বললে দুহাত বাম দিকে ঘুরবে।
২ বললে সামনের দিকে থাকবে।
৩ বললে দুহাত ডান দিকে যাবে।
৪ বললে আবার সামনে আসবে।
এভাবে ৯-২০ বা তারও বেশী করা যায়।

১৫নং পিটি

দল ১৫নং পিটির জন্য প্রস্তত আরম্ভ কর
১ বললে বাম হাত উপরের দিকে উঠবে
২ বললে ডান হাত উপরের দিকে উঠবে এবং বাম হাত নিচে উরুতে এসে তালি হবে এ ভাবে ডান হাত বাম হাত উপরে ওঠানামা করতে থাকবে এবং উরুতে এসে তালি হবে।
এভাবে ১-২০ বা তারও বেশী করা যায়।

১৬নং পিটি

দল ১৬নং পিটির জন্য প্রস্তত আরম্ভ কর
প্রথমে ২হাত কোমরে ধরবে
১ বললে মাথা কোমর বরাবর নিচে নামবে (নামাজের রুকুর মত)।
২ বললে সোজা হবে।
এভাবে ১-২০ বা তারও বেশী করা যায়।

১৭নং পিটি

দল ১৭নং পিটির জন্য প্রস্তত আরম্ভ কর
প্রথমে ২হাত মাথার উপরে যাবে,সোজা ভাবে দুই হাতের মাঝখানে তিন হাত পরিমান ফাকা থাকবে, সামনের দিকে হাতের তালু থাকবে আঙ্গুল গুলো ফাকা থাকবে। ১ বললে হাতের কজি আঙ্গুল সহ পিছনে থাকবে। ২বললে আবার পূর্বের মত ফিরে যাবে।
এভাবে ২০/২২বার বা তারও বেশী করা যায়।

১৮নং পিটি

দল ১৮ নং পিটির জন্য প্রস্তত আরম্ভ কর।
১ বললে লাফ দিয়ে ডানে ঘুরবে।
২ বললে লাফ দিয়ে ডানে ঘুরবে।
৩ বললে লাফ দিয়ে ডানে ঘুরবে।
৪ বললে সামনে আসবে।
আবার ৫বললে লাফ দিয়ে বামে ঘুরবে
৬ বললে লাফ দিয়ে বামে ঘুরবে।
৭ বললে লাফ দিয়ে বামে ঘুরবে।
৮ বললে লাফ দিয়ে বামে ঘুরবে এবং সামনে আসবে এভাবে যত খুশি ততবার করা যাবে।

১৯নং পিটি

দল ১৯ নং পিটির জন্য প্রস্তত , আরম্ভ কর।
প্রথমে দুহাত দুদিকে প্রস্তুত করবে
১ বললে দুই হাত পাখির ডানার মত নাড়াবে
এভাবে ১০ বা তারও বেশী করা যায়।

২০নং পিটি

দল ২০নং পিটির জন্য প্রস্তত , আরম্ভ কর।
১ বললে ডান হাত সামনে চলে আসবে আর বাম হাত পিছনে চলে যাবে।
২ বললে বাম হাত সামনে চলে আসবে আর ডান হাত পিছনে চলে যাবে।
এভাবে ২০ বা তারও বেশী করা যায়।
(সংগৃহীত)

11/01/2024

েকে_৫ম_শ্রেণির_জন্য
৫০ টি যুক্ত বর্ণঃ- সংগ্রহে রাখতে পারেন।
হ্ম-- হ্+ম= ব্রহ্মপুত্র।
ক্ষ-- ক্+ষ= রক্ষা।
ষ্ণ-- ষ্+ণ= উষ্ণ।
হ্ণ-- হ্+ ণ= পূর্বাহ্ণ,অপরাহ্ণ।
হ্ন-- হ্+ন= চিহ্ন,মধ্যাহ্ন।
হ্র-- হ্+ র ফলা= হ্রাস,হ্রদ।
হৃ-- হ্+ ঋ কার= হৃদয়।
রূ-- র্+ ঊ কার= রূপ,রূপালি।
রু-- র্+ উ কার= রুই,রুটি।
ত্ত-- ত্+ত= দত্ত।
ক্ত-- ক্+ত= শক্ত।
ত্র-- ত্+র ফলা= ত্রাণ, ত্রিভুজ।
ক্র-- ক্+র ফলা= ক্রয়,বিক্রয়।
ত্রু-- ত্+ র ফলা+ উ কার= ত্রুটি।
ঞ্চ-- ঞ্+চ= অঞ্চল,পঞ্চম।
ঞ্চ-- ঞ্+ঝ= ঝঞ্চা।
ঞ্ছ-- ঞ্+ছ=বাঞ্ছা, অবাঞ্ছিত।
হু-- হ্+ উ কার= হুমায়ুন,বহু।
ঞ্জ-- ঞ্+জ= গঞ্জ,অঞ্জলি।
জ্ঞ-- জ্+ ঞ= বিজ্ঞ,অজ্ঞ,বিজ্ঞান।
ট্ট-- ট্+ট= অট্টালিকা।
ট্র-- ট্ + র ফলা= ট্রেন।
ণ্ট-- ণ্+ ট= বণ্টক(কাঁটা)।
ণ্ড-- ণ্+ ড= কাণ্ড
ণ্ঠ-- ণ্+ ঠ= কণ্ঠ।
ণ্ঢ-- ণ্+ ঢ= টুণ্ঢ(ন্যাড়া)।
ন্ত-- ন্+ত= সন্তান।
ন্থ-- ন্+থ= গ্রন্থ।
ন্দ্ব-- ন্+দ্+ ব ফলা= দ্বন্দ্ব।
ন্দ্র--ন্+দ্+র ফলা= মন্দ্র( গম্ভীর)।
ন্ত্র-- ন্+ত্+ র ফলা= মন্ত্র(পরামর্শ)।
ষ্ট্র-- ষ্+ট্+র ফলা= রাষ্ট্র,উষ্ট্র।
শ্রু-- শ্+র ফলা+উ কার=শুশ্রু।
শ্রূ-- শ্+র ফলা+ঊ কার=শশ্রূ।
শ্ম-- শ্+ম= শ্মশান।
ম্ম-- ম্+ম= সম্মান,আম্মা।
ম্ন-- ম্ +ন= নিম্ন।
ত্থ-- ত্+থ=উত্থান।
ন্ম-- ন্+ ম= তন্ম।
ম্র-- ম্+র ফলা= আম্র।
ন্ন-- ন্+ ন= অন্ন।
দ্ধ-- দ্+ধ=আবদ্ধ।
ব্ধ-- ব্+ধ= লব্ধ,স্তব্ধ।
ধ্ব-- ধ্+ব= ধ্বনি।
ব্দ-- ব্+দ=শব্দ।
দ্দ-- দ্+দ=গাদ্দার(বিশ্বাসঘাতক)।

Juyel rana,
Teacher at Guideline Action Research School

18/12/2023

শিক্ষা জাতির মেরুদণ্ড

04/12/2023

💥বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষার পদ্ধতি, যোগ্যতা এবং প্রস্তুতিঃ
_____________________________
✍️অনেকটা বিসিএসের আদলে নেয়া হয় এই নিয়োগ পরীক্ষাটি।

✍️শিক্ষক নিবন্ধন পরীক্ষা কি? (NTRCA shikkhok nibondhon)
__________________________

📌সারাদেশে নিম্ন-মাধ্যমিক, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা এবং কারিগরিসহ প্রায় ৩৬ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ আবশ্যক। আর সেই লক্ষ্যে ২০০৫ সাল থেকে সরকার কর্তৃক এনটিআরসিএ (NTRCA) বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগের জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষা চালু করেছে।

📌দেশের কোন বেসরকারি বিদ্যালয় বা কলেজে এই নিবন্ধন ছাড়া চাকরীর কোন সুযোগ নেই। তাই শিক্ষকতায় ক্যারিয়ার গড়তে চাইলে শিক্ষক নিবন্ধন পরীক্ষা বাধ্যতামূলক দিতেই হবে।

✍️শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতাঃঃ
________________________

📌শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে আপনাকে কমপক্ষে স্নাতক পাস হতে হবে।

📌তবে যারা সদ্য পাস করেছে সেসব প্রার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া প্রশংসাপত্র, মার্কশিট, প্রবেশপত্রসহ আবেদন করতে পারবেন।

📌নিবন্ধন পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাজীবনে যেকোনো একটিমাত্র তৃতীয় বিভাগ বা এর সমমনা জিপিএর ফলাফল গ্রহণযোগ্য হবে।

📌এ ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ বা এর সমমনা জিপিএ একবারের বেশি হলে তিনি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুপযুক্ত বলে বিবেচিত হবেন।

📌আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮-৩৫ বছরের মধ্যে হতে হবে।

✍️বেসরকারি (NTRCA) শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতিঃঃ
_________________________

NTRCA বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ২টি পর্যায়ে হয়ে থাকে। একটি স্কুল পর্যায়ে অন্যটি কলেজ পর্যায়ে।

এই শিক্ষক নিয়োগ পরীক্ষা ৩ ধাপে হয়ে থাকে। প্রিলি, রিটেন ও মৌখিক পরীক্ষা হয়।

প্রথমে ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হয়। প্রিলিতে ৪০% নম্বর পেলেই সাধারণত পাস ধরা হয়। পরবর্তীতে পাস করা প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হয় এবং লিখিত পরীক্ষায় নম্বরের ভিত্তিতে মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের একটি সনদ দেওয়া হয়। পরবর্তীতে এই সনদ দিয়ে এনটিআরসিএ বরাবর অনলাইনে আবেদন করে মেধাতালিকার ভিত্তিতে যেকোনো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া যাবে। প্রার্থীর এই সনদের মেয়াদ আজীবন থাকবে।

✍️শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষার মানবন্টনঃঃ
____________________________

📌বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার স্কুল ও কলেজ পর্যায়ে প্রিলি পরীক্ষার বিষয় ও মানবন্টন দেখে নেয়া যাক।

বিষয়বস্তু নম্বর বন্টনঃঃ
বাংলা ২৫
ইংরেজি ২৫
গণিত ২৫
সাধারণ জ্ঞান ২৫
___________________
মোট - ১০০

📌বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারিতে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়। সময় থাকে ১ ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান থাকবে ০১। তবে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫ করে কাটা হবে।

📌প্রিলি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে শুধুমাত্র তারাই যেকোন একটি ঐচ্ছিক বিষয়ের উপর ১০০ নম্বরের ৩ ঘণ্টার শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

✍️শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষার সিলেবাসঃঃ
____________________________

📌শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারির পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে বিষয়ভিত্তিক প্রস্তুতি নেয়া খুব বেশি জরুরী। তাই প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা প্রস্তুতি নিতে সিলেবাস সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা থাকা দরকার।

✍️এবার তাহলে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলির সিলেবাসটি এক নজর দেখে নেয়া যাক-
__________________________

💥বাংলা – ২৫
_____________

১)ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার

২)বাগধারা ও বাগবিধি

৩)ভুল সংশোধন বা শুদ্ধকরণ

৪)যথার্থ অনুবাদ

৫)সন্ধি বিচ্ছেদ

৬)কারক বিভক্তি

৭)সমাস ও প্রত্যয়

৮)সমার্থক ও বিপরীতার্থক শব্দ

৯)বাক্য সংকোচন

১০)লিঙ্গ পরিবর্তন

💥ইংরেজি – ২৫
______________

1) Sentences

2)Translation from Bengali to English

3)Change of Parts of Speech

4)Right forms of verb

5)Fill in the blanks with appropriate word

6)Transformation of sentences

7)Synonyms & Antonyms

8)Idioms & Phrases

📌এছাড়াও কলেজ পর্যায়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য Errors in composition, Identify appropriate title from story or article, Uses of article, appropriate preposition -এর প্রস্তুতি নিতে হবে।

💥সাধারণ গণিত – ২৫
___________________

১)পাটিগণিতঃ গড়, ল.সা.গু, গ.সা.গু, ঐকিক নিয়ম, লাভ-ক্ষতি, শতকরা, সুদকষা, অনুপাত-সমানুপাত।

২)বীজগণিতঃ উৎপাদক, বাস্তব সংখ্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলী ও প্রয়োগ, গসাগু, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ।

৩)জ্যামিতিঃ রেখা, কোণ,ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল ও বৃত্তসম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ

💥সাধারণ জ্ঞান-২৫
__________________

১) বাংলাদেশ সম্পর্কিত বিষয়

২)আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলী

৩)বিজ্ঞান,প্রযুক্তি,পরিবেশ ও রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান

৪)বাংলাদেশ সম্পর্কিত বিষয়াবলির মধ্যে বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু,শিক্ষা, ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, সভ্যতা ও সংস্কৃতি, বিখ্যাত স্থান, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা,যোগাযোগ ব্যবস্থা, অর্থনীতি, বিভিন্ন সম্পদ (বন,শিল্প,কৃষি,পানি), জাতীয় দিবস ইত্যাদি থেকে প্রশ্ন হতে পারে।

৫)আন্তর্জাতিক বিষয়াবলিতে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আঞ্চলিক ও অর্থনৈতিক সংস্থা, বিভিন্ন দেশ পরিচিতি, মুদ্রা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, আন্তর্জাতিক দিবস, পুরস্কার ও সম্মাননা, খেলাধুলা ইত্যাদি থেকে প্রশ্ন থাকে।

৬)এছাড়াও স্বাস্থ্য,চিকিৎসা,প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান সংশ্লিষ্ট), তথ্য ,যোগাযগ ও প্রযুক্তি, সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট প্রশ্ন থাকে।

Address

গাইডলাইন অ্যাকশন মডেল স্কুল, (জোড়াপুল খান সাহেবের মোড়) খোকশাবাড়ী, সদর নীলফামারী
নীলফামারী
৫৩০০

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801312000863

Website

Alerts

Be the first to know and let us send you an email when Guideline Action Research School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Guideline Action Research School:

Shortcuts

Share

Category