ঘাগটিয়া দারুল কুরআন ইসলামিয়া মাদরাসা

  • Home
  • ঘাগটিয়া দারুল কুরআন ইসলামিয়া মাদরাসা

ঘাগটিয়া দারুল কুরআন ইসলামিয়া মাদরাসা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ঘাগটিয়া দারুল কুরআন ইসলামিয়া মাদরাসা, College & University, গ্রাম: ঘাগটিয়া, পো: সাপমারা, থানা: রায়পুরা, জেলা: নরসিংদী, .

ঘাগটিয়া দারুল কুরআন ইসলামিয়া মাদরাসা – কুরআন-সুন্নাহভিত্তিক এক আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান। নৈতিকতা ও জ্ঞানের আলো ছড়িয়ে সৎ ও যোগ্য আলেম গড়াই আমাদের লক্ষ্য।
📍 সাপমারা, রায়পুরা, নরসিংদী
📞 01716542818

🌿 হৃদয়কে ঈমানের আলোয় আলোকিত করার এক সুবর্ণ সুযোগ! 🌿আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।আপনাদের অবগতির জন্য ...
09/06/2026

🌿 হৃদয়কে ঈমানের আলোয় আলোকিত করার এক সুবর্ণ সুযোগ! 🌿

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঘাগটিয়া দারুল কুরআন ইসলামিয়া মাদরাসা, সাপমারা, রায়পুরা, নরসিংদী-তে প্রতি বুধবার নিয়মিত ইসলাহী মজলিস অনুষ্ঠিত হয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় আগামী ১০ জুন ২০২৬, বুধবার বাদ আছর এক বিশেষ ইসলাহী মাহফিলের আয়োজন করা হয়েছে।

🎙️ প্রধান আলোচক: 🔷 মুফতি আনিসুর রহমান আশরাফী (দা.বা.) 🔷

📌 হযরতের বয়ান বাদ মাগরিব অনুষ্ঠিত হবে।

ঈমান, আমল ও আত্মশুদ্ধির এ বরকতময় মজলিসে আপনাকে এবং আপনার প্রিয়জনদের সাদর আমন্ত্রণ।

আসুন, কিছু সময় দ্বীনের জন্য ব্যয় করি এবং নিজের আখিরাতকে সমৃদ্ধ করি। 🤲🌹

07/06/2026

📢 জরুরি বিজ্ঞপ্তি
ঘাগটিয়া দারুল কুরআন ইসলামিয়া মাদরাসা, সাপমারা, রায়পুরা, নরসিংদী-এর সম্মানিত ছাত্র, শিক্ষক ও অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দীর্ঘ ছুটির পর আগামী ০৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার সকাল ১০:০০টা থেকে মাদরাসার সকল বিভাগের পাঠদান যথারীতি শুরু হবে, ইনশাআল্লাহ।

অতএব, সকল ছাত্র-ছাত্রীকে নির্ধারিত সময়ে মাদরাসায় উপস্থিত হয়ে নিজ নিজ শ্রেণির কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

আল্লাহ তাআলা সকলকে দ্বীনি ইলম অর্জন ও তার ওপর আমল করার তাওফীক দান করুন। আমীন।

আদেশক্রমে
মুহতামিম সাহেব
ঘাগটিয়া দারুল কুরআন ইসলামিয়া মাদরাসা
সাপমারা, রায়পুরা, নরসিংদী।

21/05/2026

আজ ২১/৫/২০২৬ বৃহস্পতিবার দুপুরে আমাদের ঘাগটিয়া দারুল কুরআন ইসলামিয়া মাদরাসা, সাপমারা, রায়পুরা, নরসিংদী-এর স্বনামধন্য প্রতিষ্ঠাতা মুহতামিম আলহাজ্জ হাফেজ মাওলানা শাহ্ কবির আহমদ দা. বা. এর পেটে অপারেশন হবে।সকলের নিকট হুজুরের দ্রুত সুস্থতার জন্য দুআ চাই।

06/01/2026

হৃদয়ে অমলিন আমাদের প্রিয় মাদ্রাসা ❤️📖

আমাদের প্রিয় এই মাদরাসা... যার প্রতিটি ধূলিকণায় জড়িয়ে আছে আমাদের শৈশবের অজস্র স্মৃতি। এখানকার বারান্দায় কাটানো সময়গুলো আজও মনের কোণে সজীব হয়ে আছে।

আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় বিদ্যাপীঠকে কবুল করুন।
একইসাথে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, আমাদের সকলের পরম শ্রদ্ধেয় শায়খ আল্লামা শাহ কবির আহমদ (দা.বা.)-কে আল্লাহ নেক হায়াত দান করুন এবং দ্বীনের এই খেদমতকে কবুল করুন।
ভিডিওতে দেখুন আমাদের সেই স্মৃতিবিজড়িত আঙিনা এবং গতকালের মাহফিলের কিছু মুহূর্ত।

প্রাক্তন ছাত্র ভাইদের প্রতি জরুরি আহ্বান ও দাওয়াত 📢আলহামদুলিল্লাহ, ঘাগটিয়া দারুল কুরআন ইসলামিয়া মাদরাসা-এর ২৬তম বার্ষিক ...
05/01/2026

প্রাক্তন ছাত্র ভাইদের প্রতি জরুরি আহ্বান ও দাওয়াত 📢

আলহামদুলিল্লাহ, ঘাগটিয়া দারুল কুরআন ইসলামিয়া মাদরাসা-এর ২৬তম বার্ষিক মাহফিলের কার্যক্রম অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে চলছে।

আমাদের প্রিয় প্রতিষ্ঠান থেকে শিক্ষা সমাপনকারী সকল স্নেহভাজন প্রাক্তন ছাত্র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি:
📍 মিলনমেলার স্থান: মাদরাসা মসজিদের পূর্ব পাশে, টিনশেড (নাজারা বিভাগ)।

💳 কার্ড বিতরণ: অনুষ্ঠানস্থলে প্রাক্তন ছাত্রদের মাঝে বিশেষ কার্ড বিতরণ করা হচ্ছে। আপনারা অতি দ্রুত উপস্থিত হয়ে যার যার কার্ড সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।

🎤 বড় হুজুরের সাথে সাক্ষাৎ:
আমাদের সকলের প্রিয় শায়খ, আল্লামা শাহ কবির আহমদ (দা.বা.) আসরের নামাজের পর মিলনমেলা অনুষ্ঠানে আপনাদের সবার সাথে সরাসরি সাক্ষাৎ ও কুশল বিনিময় করবেন ইনশাআল্লাহ। হুজুর আপনাদের দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

🍽 আবাসন ও মেহমানদারি:
যে সকল ভাইরা দূর-দূরান্ত থেকে মাহফিলে শরিক হতে আসবেন, আপনাদের জন্য মাদরাসার পক্ষ থেকে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে ইনশাআল্লাহ।

তাই দেরি না করে অতি দ্রুত মাদরাসা প্রাঙ্গণে উপস্থিত হয়ে মাহফিলের বরকত হাসিল করার এবং প্রিয় হুজুর ও সহপাঠীদের সাথে মিলিত হওয়ার বিনীত অনুরোধ রইল।

প্রচারে:
এন্তেজামিয়া কমিটি ও প্রাক্তন ছাত্র পরিষদ,
আবনায়ে ঘাগটিয়া দারুল কুরআন ইসলামিয়া মাদরাসা।

05/01/2026

আমাদের ঘাগটিয়া মাদ্রাসার মহিলা বিভাগের শাখার নতুন বিল্ডিং

04/01/2026
04/01/2026

আসসালামু আলাইকুম।
আগামীকাল ৫ই জানুয়ারি, সোমবার আমাদের প্রিয় প্রতিষ্ঠান ঘাগটিয়া দারুল কুরআন ইসলামিয়া মাদরাসা-এর ২৬তম বার্ষিক মাহফিল।
এই মাহফিল উপলক্ষে মাদরাসার পরম শ্রদ্ধেয় বড় হুজুর তাঁর সকল স্নেহভাজন প্রাক্তন ছাত্রদের বিশেষভাবে স্মরণ করেছেন। হুজুর জানিয়েছেন— দীর্ঘদিনের পরিচিত মুখগুলোকে মাদরাসার আঙিনায় একসাথে দেখলে তিনি অত্যন্ত আনন্দিত হবেন।

বিশেষ ঘোষণা: মাহফিল উপলক্ষ্যে আগামী কাল আছরের নামাযের পর সকল প্রাক্তন ছাত্রদের নিয়ে একটি সংক্ষিপ্ত মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

প্রিয় প্রাক্তন ছাত্র ভাইয়েরা, বড় হুজুরের দোয়া নিতে এবং পুরোনো ভাইদের সাথে স্মৃতিচারণ করতে আপনারা সবাই আমন্ত্রিত। আপনাদের উপস্থিতি আমাদের আয়োজনকে পূর্ণতা দান করবে।

📍 স্থান: ঐতিহ্যবাহী ঘাগটিয়া মাঠ, রায়পুরা।
🗓 তারিখ: ৫ জানুয়ারি, সোমবার (আগামীকাল)।

শিকড়ের টানে সবাই উপস্থিত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
#প্রাক্তন_ছাত্র #ঘাগটিয়া_মাদরাসা #মিলন_মেলা #বার্ষিক_মাহফিল #রায়পুরা

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।পরম করুণাময় আল্লাহর অশেষ মেহেরবানিতে ঘাগটিয়া দারুল কুরআন ইসলামিয়া মাদরাসা-এর উদ্যোগে আয়...
01/01/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
পরম করুণাময় আল্লাহর অশেষ মেহেরবানিতে ঘাগটিয়া দারুল কুরআন ইসলামিয়া মাদরাসা-এর উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে এক ঐতিহাসিক ২৬তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। 🤲

কুরআন ও সুন্নাহর এই নূরানী মাহফিলে উপস্থিত থেকে আপনার হৃদয়কে ঈমানি আলোয় আলোকিত করার বিনীত অনুরোধ জানাচ্ছি। দেশের খ্যাতিমান উলামায়ে কেরামগণ এখানে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন ইনশাআল্লাহ।

📅 তারিখ: ৫ই জানুয়ারি ২০২৬ইং, সোমবার।
📍 স্থান: ঐতিহ্যবাহী ঘাগটিয়া মাঠ, রায়পুরা, নরসিংদী।
🕙 মাহফিলের বিশেষ সময়সূচী:
১ম অধিবেশন: সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত (শুধুমাত্র মহিলাদের জন্য)।
২য় অধিবেশন: বিকাল ৩টা থেকে (পুরুষদের জন্য)।

মহাগ্রন্থ আল-কুরআনের এই মাহফিলে আপনি এবং আপনার পরিচিতজনদের উপস্থিতি একান্ত কাম্য। দ্বীনের এই মেহনতকে সফল করতে এবং নিজের পরকালের পাথেয় সংগ্রহ করতে দলে দলে যোগ দিন।
জাজাকাল্লাহ খাইরান।

#মাহফিল #ঘাগটিয়া_মাদরাসা #ইসলামী_সম্মেলন #নরসিংদী #দাওয়াত #ইসলাম

Address

গ্রাম: ঘাগটিয়া, পো: সাপমারা, থানা: রায়পুরা, জেলা: নরসিংদী

Telephone

+8801322268750

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঘাগটিয়া দারুল কুরআন ইসলামিয়া মাদরাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share