06/05/2025
জুলাই অভ্যুত্থান ও কোটা আন্দোলন সংক্রান্ত কিছু প্রশ্নোত্তর:
১. কোটা সংস্কার দাবি আদায়ের লক্ষ্যে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নামে সংগঠন করা হয় কবে?
উত্তর: ১ জুলাই ২০২৪ সালে।
২. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তিন দিনের কর্মসূচির ঘোষণা দেওয়া হয় কবে?
উত্তর: ১ জুলাই ২০২৪ সালে।
৩. কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে ছাত্রসমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কবে?
উত্তর: ১ জুলাই ২০২৪ সালে।
৪. আন্দোলনকারীরা কবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল করে নীলক্ষেত, সায়েন্স ল্যাবরেটরিও বাটা সিগন্যাল মোড় ঘুরে শাহবাগে গিয়ে থামে এবং সেখানে তাঁরা এক ঘন্টা অবরোধ কর্মসূচি পালন করে?
উত্তর: ২ জুলাই ২০২৪ সালে।
৫. আন্দোলনকারীরা ঢাকার শাহবাগ মোড় দেড় ঘন্টার মতো অবরোধ করে রাখেন এবং একই দাবিতে আরো ছয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবরোধ করে কবে?
উত্তর: ৩ জুলাই ২০২৪ সালে।
৬. সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণার বিষয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত হয়নি। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ ‘নট টুডে’ বলে আদেশ দেন কবে?
উত্তর: ৪ জুলাই ২০২৪ সালে।
৭. আন্দোলনকারীরা চট্টগ্রাম, খুলনা ও গোপালগঞ্জে সড়ক অবরোধ করে কবে?
উত্তর: ৫ জুলাই ২০২৪ সালে।
৮. আন্দোলনকারীরা সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস-পরীক্ষা বর্জন, ছাত্রঘর্মঘট এবং সারা দেশে সড়ক-মহাসড়ক অবরোধের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ঘোষণা করেন কবে?
উত্তর: ৬ জুলাই ২০২৪ সালে।
৯. ‘বাংলা ব্লকেড’ স্থবির রাজধানী। অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা কবে?
উত্তর: ৭ জুলাই ২০২৪ সালে।
১০. ঢাকার ১১টি স্থানে অবরোধ, ৯টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, ৩টি স্থানে রেলপথ অবরোধ এবং এবং ৬টি মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা কবে?
উত্তর: ৮ জুলাই ২০২৪ সালে।
১১. সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধু সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য নূন্যতম কোটা রেখে সংসদে আইন পাশের দাবি জানায় শিক্ষার্থীরা কবে?
উত্তর: ৮ জুলাই ২০২৪ সালে।
১২. হাইকোর্টের কোটা বাতিল রায় স্থগিত চেয়ে দুই শিক্ষার্থী আবেদন করে কবে?
উত্তর: ৯ জুলাই ২০২৪ সালে।
কোটা সংস্কার আন্দোলন ২০২৪ সাধারণ জ্ঞান
১৩. আন্দোলনকারীদের পক্ষ থেকে সারা দেশে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ নামে অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয় কবে?
উত্তর: ৯ জুলাই ২০২৪ সালে।
১৪. সরকারি চাকরিতে সরাসরি নিয়োগে (৯ম থেকে ১৩ম গ্রেড) কোটার বিষয়ে পক্ষগুলোকে চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দেয় আপিল বিভাগ কবে?
উত্তর: ১০ জুলাই ২০২৪ সালে।
১৫. দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশ হামলার প্রতিবাদে পরদিন (১২ জুলাই) বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেওয়া হয় কবে?
উত্তর: ১১ জুলাই ২০২৪ সালে।
১৬. কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল শেষে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন কবে?
উত্তর: ১২ জুলাই ২০২৪ সালে।
১৭. আন্দোলনকারী শিক্ষার্থীরা সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করে কবে?
উত্তর: ১৩ জুলাই ২০২৪ সালে।
১৮. আন্দোলনকারী শিক্ষার্থীরা কবে গণপথযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয়?
উত্তর: ১৪ জুলাই ২০২৪ সালে।
১৯. তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক বক্তব্যে কোটা আন্দোলনকারীদের পরোক্ষভাবে ‘রাজাকারের নাতি-পুতি’ হিসেবে অভিহিত করেন কবে?
উত্তর: ১৪ জুলাই ২০২৪ সালে।
২০. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলা করে ছাত্রলীগের কর্মীরা কবে?
উত্তর: ১৫ জুলাই ২০২৪ সালে।
২১. কোটা সংস্কার আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রথম শহিদ আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হয় কবে?
উত্তর: ১৬ জুলাই ২০২৪ সালে।
২২. রংপুরে আন্দোলনকারী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হওয়ার সচিব ছবি প্রকাশ করা হয় কবে?
উত্তর: ১৬ জুলাই ২০২৪ সালে।
২৩. কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ বা সর্বাত্মক অবরোধের কর্মসূচি ঘোষণা করে কবে?
উত্তর: ১৭ জুলাই ২০২৪ সালে।
২৪. BUP এর-ব্যাবসা অনুষদের ছাত্র ‘মীর মাহফুজুর রহমান মুগ্ধ’ শহিদ হন কবে?
উত্তর: ১৮ জুলাই ২০২৪ সালে।
২৫. আন্দোলনকারী শিক্ষার্থীদের সর্বাত্মক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশে বিজিবি মোতায়েন করা হয় কবে?
উত্তর: ১৮ জুলাই ২০২৪ সালে।
২৬. কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা ৯ দফা দাবী পেশ করে কবে?
উত্তর: ১৯ জুলাই ২০২৪ সালে।
২৭. দেশজুড়ে কারফিউ, সেনা মোতায়েন ও সাধারণ ছুটি ঘোষণা করা হয় কবে?
উত্তর: ২০ জুলাই ২০২৪ সালে।
২৮. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক তিন মন্ত্রীর সঙ্গে দেখা করে আট দফা দাবি পেশ করেন কবে?
উত্তর: ২০ জুলাই ২০২৪ সালে।
২৯. কোটা পূণর্বহাল সংক্রান্ত রায় সর্বোচ্চ আদালত প্রদান করে কবে?
উত্তর: ২১ জুলাই ২০২৪ সালে।
জুলাই বিপ্লব ২০২৪ বাংলাদেশ সাধারণ জ্ঞান
৩০. সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের রায়- কোটাপ্রথা হিসেবে মেধাভিত্তিক ৯৩ শতাংশ; ক্ষুদ্র জাতিগোষ্ঠী ১ শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১ শতাংশ নির্ধারণ করা হয় কবে?
উত্তর: ২১ জুলাই ২০২৪ সালে।
৩১. কোটাপ্রথা সংস্কার করে আদালতের নির্দেশ অনুযায়ী তৈরি প্রজ্ঞাপন তৎকালীন প্রধানমন্ত্রী অনুমোদন দেন কবে?
উত্তর: ২২ জুলাই ২০২৪ সালে।
৩২. সরকার কোটাপ্রথা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করে কবে?
উত্তর: ২৩ জুলাই ২০২৪ সালে।
৩৩. কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বারেক মজুমদার ও রিফাত রশীদের খোঁজ পাওয়া যায়না কবে থেকে?
উত্তর: ২৪ জুলাই ২০২৪ সালে।
৩৪. আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আটটি বার্তা দেওয়া হয় কবে?
উত্তর: ২৫ জুলাই ২০২৪ সালে।
৩৫. সাতদিন বন্ধ থাকার পর সরকার ব্রডব্যান্ডে ধীরগতি ইন্টারনেট চালু করেন কবে?
উত্তর: ২৫ জুলাই ২০২৪ সালে।
৩৬. আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার, নাহিদ ইসলামসহ কোট সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ককে ডিবি হেফাজতে নেয় কবে?
উত্তর: ২৬ জুলাই ২০২৪ সালে।
৩৭. সারা দেশে ‘কমপ্লিট সাটডাউন’ বা সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেওয়া হয় কবে?
উত্তর: ২৬ জুলাই ২০২৪ সালে।
৩৮. কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ধরতে সারাদেশে পুলিশ ‘ব্লক রেইড’ অভিযান পরিচালনা করে কবে?
উত্তর: ২৭ জুলাই ২০২৪ সালে।
৩৯. কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে গোয়েন্দা শাখা (ডিবি) হেফাজতে নেয় কবে?
উত্তর: ২৮ জুলাই ২০২৪ সালে।
৪০. ডিবির হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয়ক এক ভিডিও বার্তায় সব কর্মসূচি প্রত্যাহারের কথা বলেন কবে?
উত্তর: ২৮ জুলাই ২০২৪ সালে।
৪১. সারা দেশে মোবাইল ইন্টারনেট ১০ দিন পর সচল হয় কবে?
উত্তর: ২৮ জুলাই ২০২৪ সালে।
৪২. শেখ হাসিনা সরকার জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্তের জন্য ১৪ দলের বৈঠক কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ২৯ জুলাই ২০২৪ সালে।
৪৩. ছাত্র-জনতা হত্যার বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিল এবং জাতিসংঘ মহাসচিবের বিবৃতি, স্বচ্ছ তদন্তের আহবান এবং কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে নিহত ব্যক্তিদের স্মরণে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রোফাইল লাল রঙের ফ্রেমে রাঙিয়েছেন কবে?
উত্তর: ৩০ জুলাই ২০২৪ সালে।
৪৪. ‘মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করার ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা দেয় কবে?
উত্তর: ৩০ জুলাই ২০২৪ সালে।
৪৫. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা কবে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করে?
উত্তর: ৩১ জুলাই ২০২৪ সালে।
৪৬. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের পর কবে ‘রিমেম্বারিং আওতার হিরোজ’ নতুন কর্মসূচির ঘোষণা দেয়?
উত্তর: ৩১ জুলাই ২০২৪ সালে।
৪৭. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ নতুন কর্মসূচি কবে পালন করে?
উত্তর: ১ আগস্ট ২০২৪ সালে।
৪৮. ডিবি হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয় কবে?
উত্তর: ১ আগস্ট ২০২৪ সালে।
৪৯. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জুমার নামাজের পর ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি পালিত হয় কবে?
উত্তর: ২ আগস্ট ২০২৪ সালে।
৫০. শিক্ষক ও নাগরিক সমাজের ‘দ্রোহযাত্রা’ কর্মসূচি পালন এবং শিল্পীসমাজের ব্যতিক্রমী প্রতিবাদে শামিল হন সর্বস্তরের মানুষ কবে?
উত্তর: ২ আগস্ট ২০২৪ সালে