23/04/2024
সমীক্ষন পরিবার ব্যান্ড দল Artcell কে গিফট করবে। কি গিফট করবে এই নিয়ে পরিবার এর মাথা রুবাইয়াৎ মীর শহীদ যখন পাগল প্রায় (যদিও মানুষ হিসাবে সারাদিনই পাগল থাকে প্যারা নিয়ে) তখন সলিউশন হয়ে ইদের চাঁদের মত হাসি নিয়ে হাজির হইলো Beauty Tiles & Sanitary Interior Design & Furniture এর Syed Munnaf Hossain।
মাটির সড়ার উপর আমাদের দিনাজপুর এর ঐতিহ্য কান্তজিউ মন্দির। দিনাজপুর এর স্মারক উপহার হিসাবে এর চাইতে ভাল কিছু আর কি হতে পারে?? মুন্নাফ ভাইয়ের স্মারক নিয়ে আরো অনেক কাজ আছে। কাটারিভোগ চাউল আর চিড়া বাদ দিয়েও এখন দিনাজপুর রিপ্রেজেন্ট করে এমন কিছু স্মারক উপহার হিসাবে খারাপ না।