Iqra Institute '''ইকরা ইনস্টিটিউট'''

Iqra Institute '''ইকরা ইনস্টিটিউট''' আল-কুরআন পাঠশালা।

• হরকতের উচ্চারণ প্রসঙ্গে:'যবর' উচ্চারণের সময় ঠোঁট স্বাভাবিক থাকবে, 'যের' উচ্চারণের সময় ঠোঁট দু'পাশে প্রশস্ত হবে এবং '...
14/10/2025

• হরকতের উচ্চারণ প্রসঙ্গে:

'যবর' উচ্চারণের সময় ঠোঁট স্বাভাবিক থাকবে, 'যের' উচ্চারণের সময় ঠোঁট দু'পাশে প্রশস্ত হবে এবং 'পেশ' উচ্চারণের সময় ঠোঁট গোলাকার হবে।
•কোরআন তেলাওয়াতের সময় ঠোঁটের এই নড়াচড়ার বিষয়টি সর্বদা লক্ষ্য রাখতে হবে, নতুবা পড়ার আওয়াজ সুন্দর আসবে না।

• এক যবর, এক যের ও এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ সর্বদা তাড়াতাড়ি করিতে হয়।• যবরের উচ্চারণ বাংলায় (া) এর মত, যেরে...
05/10/2025

• এক যবর, এক যের ও এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ সর্বদা তাড়াতাড়ি করিতে হয়।
• যবরের উচ্চারণ বাংলায় (া) এর মত, যেরের উচ্চারণ বাংলায় (ি) এর মত এবং পেশের উচ্চারণ বাংলায় (ু) এর মত হয়।
• আরবিতে এই তিনটি কারের বাহিরে আর কোন কার ব্যবহার হয় না।

•একই শব্দে আরবি ২৯ টি অক্ষরের ভিতর থেকে ৭ টি অক্ষর কখনো তার পরবর্তী হরফের সাথে মিলে আসে না, বাকি ২২ টি হরফ  সর্বদা মিলে ...
28/09/2025

•একই শব্দে আরবি ২৯ টি অক্ষরের ভিতর থেকে ৭ টি অক্ষর কখনো তার পরবর্তী হরফের সাথে মিলে আসে না, বাকি ২২ টি হরফ সর্বদা মিলে আসে।

•মিলে আসা ২২ টি হরফ হলো:
ب ت ث ج ح خ س ش ص ض ظ ط ع غ ف ق ك ل م ن ه ي

•মিলে না আসা ৭ টি হরফ হলো:
ا د ذ ر ز و ء

•লেখার ক্ষেত্রে আরবি ২৯ টি অক্ষরের ভিতর থেকে ২০ টি অক্ষর কাটাকাটি হয়, বাকি নয়টি হরফ কখনো কাটাকাটি তথা পরিবর্তন হয় না ...
23/09/2025

•লেখার ক্ষেত্রে আরবি ২৯ টি অক্ষরের ভিতর থেকে ২০ টি অক্ষর কাটাকাটি হয়, বাকি নয়টি হরফ কখনো কাটাকাটি তথা পরিবর্তন হয় না বরং সর্বাবস্থায় নিজ অবস্থান বজায় রাখে।

•কাটছাঁট হওয়া ২০ টি হরফ হলো:
ب ت ث ج ح خ س ش ص ض ع غ ف ق ك ل م ن ه ي

•কাটছাঁট না হওয়া ৯ টি হরফ হলো:
ا د ذ ر زط ظ و ء

•••হরফ পরিচিতি•••হরফ মানে অক্ষর। আরবি ভাষায় মোট অক্ষর রয়েছে ২৯ টি। এই ২৯ টি বর্ণ দিয়েই মূলত কোরআন মাজীদ লিপিবদ্ধ। এর ...
17/09/2025

•••হরফ পরিচিতি•••
হরফ মানে অক্ষর। আরবি ভাষায় মোট অক্ষর রয়েছে ২৯ টি। এই ২৯ টি বর্ণ দিয়েই মূলত কোরআন মাজীদ লিপিবদ্ধ। এর মধ্যে নুকতাওয়ালা হরফ ১৫ টি এবং নুকতাছাড়া হরফ ১৪ টি।
•নুকতাওয়ালা:ب ت ث ج خ ذ ز ش ض ظ غ ف ق ن ي
•নুকতাছাড়া: ا ح د ر س ص ط ع ك ل م و ه ء

কুরআন মাজীদ পড়া শিখার জন্য প্রথমত মৌলিক চারটি বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। যথা-•হরফের পরিচয়।•হরকতের পরিচয়।•তানবীন...
15/09/2025

কুরআন মাজীদ পড়া শিখার জন্য প্রথমত মৌলিক চারটি বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। যথা-
•হরফের পরিচয়।
•হরকতের পরিচয়।
•তানবীনের পরিচয়।
•সাকিন ও তাশদীদের পরিচয়।

~কুরআন মাজিদে এই চারটি বিষয়ের বাহিরে আর কিচ্ছু নেই।

Address

মডেল টাউন, জিনজিরা, কেরানীগঞ্জ
ঢাকা।

Website

Alerts

Be the first to know and let us send you an email when Iqra Institute '''ইকরা ইনস্টিটিউট''' posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category