28/04/2026
ইবি D ইউনিট
ভর্তি বিজ্ঞপ্তি এবং ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাবলী
১. ১ম মেধা তালিকার ভাইবা আগামী ১০/০৫/২০২৬ ইং তারিখ থেকে ১২/০৫/২০২৬ ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন (সকাল ৯:৩০টা থেকে বিকাল ৩টা) সময়ে অনুষদ ভবনের ৪র্থ তলায় অনুষ্ঠিত হবে।
উক্ত সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে ভর্তি হওয়ার আর কোনো সুযোগ থাকবে না।
২. ১ম মেধা তালিকার ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর কোন পরীক্ষার্থী বিভাগ পরিবর্তন করতে চাইলে আগামী ১৪-০৬-২০২৬ ইং হতে ১৫-০৬-২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে।
৩. আসন খালি থাকা সাপেক্ষে ২য় মেধা তালিকার প্রার্থীদের সাক্ষাৎকার আগামী ২২-০৬-২০২৬ ইং হতে ২৩-০৬-২০২৬ ইং তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে।
৪. আসন খালি থাকা সাপেক্ষে ৩য় মেধা তালিকার প্রার্থীদের ভাইবার তারিখ পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu.ac.bd) বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
৫. জরুরী ডকুমেন্ট যেগুলো অবশ্যই সাথে রাখতে হবে।
ক. ভর্তি পরীক্ষার হলের পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র।
খ. দাখিল/এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, মার্কশীট এবং সার্টিফিকেট। (সবগুলো মূল কপি)
গ. আলিম/ এইচএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, মার্কশীট এবং সার্টিফিকেট। যারা এখনো সার্টিফিকেট পাননি তারা সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্র নিয়ে আসবেন। (সবগুলো মূল কপি)
ঘ. সদ্য তোলা আট (০৮) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।
ঙ. এনআইডি / জন্মনিবন্ধনের ফটোকপি।
চ. পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি।
ছ. অভিভাবকের আয়ের সনদপত্র।
জ. নিজের চারিত্রিক সনদ। (এই দুটি ইউনিয়ন/পৌরসভা অফিসে পাওয়া যাবে)
ঝ. সম্ভাব্য ১২০০০-১৫০০০ টাকা লাগবে।
# বি.দ্র. ঝামেলা এড়াতে প্রথম দিন উপস্থিত থাকা জরুরি। প্রথম দিন ফায়সালা হয়ে যায় কে কোন ডিপার্টমেন্টে ভর্তি হবে।
# সকল ডকুমেন্টের কয়েক কপি করে ফটোকপি করে সাথে রাখবেন।
# ডকুমেন্টের ফটোকপি ও ছবি সত্যায়ন নিজ নিজ ডিপার্টমেন্টে করা হবে।
# দূর থেকে যারা আসবেন কমপক্ষে ২ দিন সময় হাতে নিয়ে আসবেন। ভর্তি কার্যক্রম অনেক দীর্ঘ প্রক্রিয়া।
# থাকা-খাওয়া ও ভর্তি সংক্রান্ত যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
01516535897, 01630748228, 01964288004, 01907191987