28/09/2025
আমাদের প্রিয় বন্ধু শান্তনু রায় (৩য় ব্যাচ)
আইডি : J 201911006
ডিপার্টমেন্ট: Yarn Engineering
কর্মরত ছিল : সাবমিশন প্রিন্টিং সেকশন (সাদ গ্রুপ)
গত ১০ সেপ্টেম্বর ২০২৫ আনুমানিক দুপুর ২:১০ মিনিটে তার নিজের কর্মস্থলে কর্মরত অবস্থায় ভয়াবহ এক দুর্ঘটনার শিকার হয় শান্তনু। ফকলিপ গাড়িতে বাম পায়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হলে দ্রুত তাকে কোম্পানি (সাদ গ্রুপ) থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
সেদিন রাতেই অপারেশন হয়, কিন্তু প্রথম দুই দিন রক্তপাত বন্ধ হচ্ছিল না। এরপর পরিস্থিতি কিছুটা সামলালে তাকে অ্যাম্বুলেন্সে করে গ্রামের কাছাকাছি খুলনা মেডিকেলে আনা হয়। কিন্তু সেখানে দ্বিতীয় অপারেশনের পর অবস্থার অবনতি হলে তাকে দ্রুত খুলনার গাজী মেডিকেলে স্থানান্তর করা হয়।
👉 গাজী মেডিকেলে টানা আরও কয়েক ২ দফা অপারেশনের পর এখন তিনি ১৬ দিন ধরে ভর্তি আছেন। এমন অবস্থায় তাকে দীর্ঘ ৬ থেকে ৭ মাস হাসপাতালের বেডে কাটাতে হবে।
🩸 এই সময়টায় তার পরিবারকে অত্যন্ত কষ্ট ও ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যেতে হচ্ছে এবং আগামী কয়েকটি মাস তা চলমান থাকবে।
🚫 কোম্পানি থেকে চিকিৎসার মেমো চাইলেও, সেটা কবে নাগাদ পাওয়া যাবে তা এখনো অনিশ্চিত। কোম্পানি তাকে পরিষ্কার ভাবে কোনো কিছু জানাই নাই।
📢 তাই এই কঠিন সময়ে আমরা শান্তনুর বন্ধু, বড় ভাই এবং ছোট ভাই-বোনদের প্রতি আন্তরিক অনুরোধ জানাচ্ছি—
👉 যার যতটুকু সামর্থ্য আছে, দয়া করে তার পাশে দাঁড়ান।
👉 আপনার ছোট্ট সহযোগিতাই শান্তনুর জীবনে বড় আশার আলো হয়ে উঠতে পারে।
নিম্নে একাউন্ট নম্বর গুলো
রোকনুজ্জামান রোকন
৩য় ব্যাচ , ফেব্রিক ইঞ্জিনিয়ারিং।
নগদ: 01724060618
রকেট: 01724060618
বিকাশ: 01724060618
ডাচ্ বাংলা ব্যাংক: 4840610006032744