EduCare Academy - A combined educational hub

EduCare Academy - A combined educational hub মাস্টার্স সম্পন্ন শিক্ষক দ্বারা পরিচালিত কোচিং সেন্টার। ফ্রী বেসিক আরবি ও ইংলিশ স্পিকিং প্র্যাকটিসের সুযোগ রয়েছে।

30/12/2025

আলহামদুলিল্লাহ।
িক্ষাবর্ষে_আমাদের_সকল_ব্যাচের_শিক্ষার্থীরা_সফলভাবে_উত্তীর্ণ_হয়েছে।*

এডুকেয়ার একাডেমির পক্ষ থেকে সবাইকে #আন্তরিক_অভিনন্দন।
যেসব শিক্ষার্থী #মেধা তালিকায় স্থান অর্জন করেছে, তাদের পুরস্কৃত করা হবে। (পুরস্কার গ্রহণের সময় অবশ্যই #নম্বরপত্র সঙ্গে আনতে হবে।)

আগামী ানুয়ারি থেকে ২০২৬ শিক্ষাবর্ষের #ক্লাস শুরু হতে যাচ্ছে।
ভর্তির জন্য আমাদের ঠিকানায় সরাসরি যোগাযোগ করুন।

ব্যাচের আসন সংখ্যা সীমিত। তাই শুধুমাত্র আসন খালি থাকা সাপেক্ষেই ভর্তি নেওয়া হবে।

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের ক্লাস শিডিউল জানিয়ে দেওয়া হবে।

#এডুকেয়ার_একাডেমি,
পশ্চিম টেরিয়াইল(আহমেদ আলী মিয়াজী জামে মসজিদ সংলগ্ন)টেরিয়াইল, সীতাকুণ্ড, চট্টগ্রাম।
📞 যোগাযোগ: ০১৮-৩৯০৮৭১৭০, ০১৮২৮-৯১৯০৩৮

জাযাকাল্লাহু খাইরান।

 িক্ষাবর্ষের_ভর্তি_কার্যক্রম_শুরুআসসালামু আলাইকুম।আলহামদুলিল্লাহ!!  আপনাদের প্রিয়  #এডুকেয়ার_একাডেমি ২য় বছরের যাত্রা শুর...
28/12/2025

িক্ষাবর্ষের_ভর্তি_কার্যক্রম_শুরু

আসসালামু আলাইকুম।

আলহামদুলিল্লাহ!!
আপনাদের প্রিয় #এডুকেয়ার_একাডেমি ২য় বছরের যাত্রা শুরু করতে যাচ্ছে।

আমাদের উপর আপনাদের যে আস্থা ও বিশ্বাস, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।

আলহামদুলিল্লাহ, এই এক বছরে আমরা আমাদের এলাকায় ছাত্র-ছাত্রীদের মাঝে পড়াশোনার প্রতি আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়াতে সক্ষম হয়েছি।
এরই ধারাবাহিকতায় SSC'২০২৫ ও HSC'২০২৫ ব্যাচে শতভাগ কৃতকার্যতা অর্জন আমাদের জন্য বড় একটি অনুপ্রেরণা।

ইংশা-আল্লাহ, আগামীতেও আমরা নিষ্ঠা, যত্ন ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে আমাদের ছাত্র-ছাত্রীদের আরও ভালো ফলাফল ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

📢 িক্ষাবর্ষের_ভর্তি_কার্যক্রম_শুরু_হয়েছে।
ভর্তিসংক্রান্ত বিস্তারিত জানতে নিচের ঠিকানায় যোগাযোগ করুন।

🤲 আপনাদের দোয়া ও সহযোগিতা আমাদের চলার পথে শক্তি জোগাবে।

📍 #এডুকেয়ার_একাডেমি,
পশ্চিম টেরিয়াইল(আহমেদ আলী মিয়াজী জামে মসজিদ সংলগ্ন)টেরিয়াইল, সীতাকুণ্ড, চট্টগ্রাম।
📞 যোগাযোগ: ০১৮-৩৯০৮৭১৭০, ০১৮২৮-৯১৯০৩৮

🤲 জাযাকাল্লাহু খাইরান।

26/11/2025

Basic ইংলিশ বনাম Advance ইংলিশ:

Important না বলে crucial বলুন;
Rich এর পরিবর্তে wealthy বলুন,
Get এর পরিবর্তে obtain,
Help এর পরিবর্তে assist;
Smartএর পরিবর্তে intelligent ;
buy এর পরিবর্তে purchase; এবং
Difficult এর পরিবর্তে Challenging বলুন...
👍👍

🌿  #আলহামদুলিল্লাহ! 🌿🎓  ি_২০২৫_ব্যাচের_সবাই_উত্তীর্ণ! 🎉এটি আমাদের জন্য গর্ব ও আনন্দের মুহূর্ত!আমাদের এডুকেয়ার একাডেমি আব...
18/10/2025

🌿 #আলহামদুলিল্লাহ! 🌿

🎓 ি_২০২৫_ব্যাচের_সবাই_উত্তীর্ণ! 🎉
এটি আমাদের জন্য গর্ব ও আনন্দের মুহূর্ত!

আমাদের এডুকেয়ার একাডেমি আবারও প্রমাণ করেছে— আমরা চ্যালেঞ্জ নিতে সক্ষম! 💪

#মাত্র_দুই মাসের মধ্যেই আমরা এইচ.এস.সি ২০২৫ ব্যাচকে সুসংগঠিত করে তুলতে এবং সফলভাবে প্রস্তুত করতে পেরেছি— আলহামদুলিল্লাহ।

অতি দুর্বল শিক্ষার্থীদের নিয়ে এই চ্যালেঞ্জ শুরু করা সহজ ছিল না। কিন্তু মহান আল্লাহর সহায়তা এবং আমাদের হার না মানা শিক্ষক টিমের অক্লান্ত পরিশ্রমে আজ আমরা সফল।

বিশেষ ধন্যবাদ জানাই
📘 #সবুজ_স্যার ও #শাওন_আজাদ_স্যারকে,
যাদের নিয়মিত পাঠদান, দিকনির্দেশনা ও যত্নশীল তত্ত্বাবধান এই পথচলাকে করেছে অনেক সহজ ও ফলপ্রসূ।

✨ আলহামদুলিল্লাহ, আমরা প্রস্তুত নতুন চ্যালেঞ্জের পথে আরও এগিয়ে যেতে।
সবাই আমাদের জন্য দোয়া করবেন—
আল্লাহ তায়ালা যেন আমাদের আরও সফলতা দান করেন। 🤲

Zahid Hossain
Saiful Islam Miyazi
Shawon Azad

“আর আল্লাহর সন্তুষ্টিই সর্বশ্রেষ্ঠ। সেটিই তো মহাসাফল্য।” সূরা আত-তাওবা (৯:৭২):🌿 আলহামদুলিল্লাহ্‌! ফ্রী বয়স্ক কোরআন শিক্ষ...
08/10/2025

“আর আল্লাহর সন্তুষ্টিই সর্বশ্রেষ্ঠ। সেটিই তো মহাসাফল্য।” সূরা আত-তাওবা (৯:৭২):

🌿 আলহামদুলিল্লাহ্‌! ফ্রী বয়স্ক কোরআন শিক্ষা কোর্স - ব্যাচ ০১ সফলভাবে সম্পন্ন 🌿

৩ মাসের এই কোর্সের প্রথম ব্যাচের সবাই মাশা-আল্লাহ তাজবিদ সহকারে কোরআন পড়তে পারছেন। এটাই শান্তি যে, আমরা আলহামদুলিল্লাহ অনেকখানি শুদ্ধ করতে পেরেছি।

সবার আন্তরিক প্রচেষ্টা, শেখার আগ্রহ আমাদের সত্যিই মুগ্ধ করেছে।

🕌 আমরা কৃতজ্ঞ সকল শিক্ষক, শিক্ষার্থী ও সহযোগীদের প্রতি, যাদের পরিশ্রম ও ভালোবাসায় এই আয়োজন সফল হয়েছে।

🌸 আল্লাহ তায়ালা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং সবাইকে কুরআনের আলোয় জীবন পরিচালনার তাওফিক দিন।

💠 পরবর্তী ব্যাচে ভর্তি হতে আগ্রহীরা যোগাযোগ করুন।
📍 এডুকেয়ার একাডেমি, টেরিয়াইল
📞 যোগাযোগ: ০১৮-৩৯০৮৭১৭০, ০১৮২৮-৯১৯০৩৮

🤲 জাযাকাল্লাহু খাইরান।

এডুকেয়ার একাডেমি, EduCare Academy - A combined educational hub এর উদ্যোগে "ফ্রি বয়স্ক আরবি শিক্ষা কোর্স "এর একজন নিয়মি...
29/09/2025

এডুকেয়ার একাডেমি, EduCare Academy - A combined educational hub এর উদ্যোগে "ফ্রি বয়স্ক আরবি শিক্ষা কোর্স "এর একজন নিয়মিত ছাত্র জনাব মোহাম্মদ রনি~ Mohammad Roney নিজ মাতৃভূমি ছেড়ে প্রবাস জীবনের স্বপ্নীল পথে যাত্রা শুরু করেছেন।
ফি আমানিল্লাহ!!
তার জন্য শুভকামনা ও দোয়া রইলো।
তার প্রবাস জীবন যেন সুন্দর ও বরকতময় হয়।

একবার মনোযোগ দিয়ে পড়ুন!একটি স্কুলের প্রধান শিক্ষক পরীক্ষার আগে অভিভাবকদের কাছে একটি চিঠি লিখেছেন। চিঠিটি এরকম ছিল:প্রি...
06/09/2025

একবার মনোযোগ দিয়ে পড়ুন!

একটি স্কুলের প্রধান শিক্ষক পরীক্ষার আগে অভিভাবকদের কাছে একটি চিঠি লিখেছেন।

চিঠিটি এরকম ছিল:

প্রিয় অভিভাবকবৃন্দ,
কয়েকদিনের মধ্যেই আপনাদের ছেলেমেয়েদের পরীক্ষা শুরু হবে। আমি জানি, আপনারা খুব আশা করছেন যে, আপনাদের ছেলে-মেয়েরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে।

কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা একটা বিষয় মনে রাখবেন।

১/যারা পরীক্ষা দিতে বসবে, তাদের মধ্যে একজন নিশ্চয়ই ভবিষ্যতে শিল্পী হবে, তার গণিত শেখার কোনো দরকার নেই।

২/একজন নিশ্চয়ই ভবিষ্যতে উদ্যোক্তা হবে, তার ইতিহাস কিংবা ইংরেজি সাহিত্যে পাণ্ডিত্য অর্জনের প্রয়োজন নেই।

৩/একজন নিশ্চয়ই সংগীতশিল্পী হবে, সে রসায়নে কত নম্বর পেল তাতে তার ভবিষ্যত নির্ধারণে কিছু আসে যায় না ৷

৪/একজন নিশ্চয়ই খেলোয়াড় হবে, তার শারীরিক দক্ষতা পদার্থবিজ্ঞানের নম্বরের থেকে অনেক বেশি জরুরি।

যদি আপনার ছেলে বা মেয়ে পরীক্ষায় খুব ভালো নম্বর পায়, সেটা খুবই চমৎকার। কিন্তু যদি না পায়, তাহলেও তাদের নিজেদের উপর বিশ্বাস বা সম্মানটুকু কেড়ে নেবেন না।

তাদেরকে বুঝিয়ে বলবেন, পরীক্ষার নম্বর নিয়ে তারা যেন খুব বেশি মাথা না ঘামায়। এটা স্রেফ একটা সংখ্যা ছাড়া আর কিছুই না। তাদেরকে জীবনে আরো অনেক বড় কিছু করার জন্য প্রস্তুত হওয়া দরকার।

এই পৃথিবীতে কেবল ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, আইনজীবী বা বিচারকরাই একমাত্ৰ সুখী মানুষ নয়! কিংবা ওগুলোই একমাত্র পেশা নয় যা দেশের উন্নতিতে ভূমিকা রেখে চলেছে। একটি পরীক্ষায় কম নম্বর পাওয়া কখনোই আপনার ছেলে বা মেয়ের স্বপ্ন কেড়ে নিতে পারে না।

আপনি আপনার সন্তানকে আজই বলুন, সে পরীক্ষায় যত নম্বরই পাক, আপনি সব সময় তাকে ভালোবাসবেন এবং কখনোই পরীক্ষার নম্বর দিয়ে তাকে বিচার করবেন না!

দয়া করে, আমার কথা শুনুন, এই একটি কাজ করুন! দেখবেন আপনার সন্তান একদিন পৃথিবী জয় করে।
©

21/07/2025

❝ ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে হৃদয়বিদারক ও মর্মান্তিক বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। মহান সৃষ্টিকর্তা যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন।❞

🔯এডুকেয়ার গল্প - ০১🔯রাব্বি মাএ ১.৫ মাস হাতে নিয়ে এডুকেয়ারে আসে। তার অগোছালো ভাব, নিয়মিত ফুটবল নিয়ে ব্যস্ত থাকা, একটা চ্য...
10/07/2025

🔯এডুকেয়ার গল্প - ০১🔯

রাব্বি মাএ ১.৫ মাস হাতে নিয়ে এডুকেয়ারে আসে। তার অগোছালো ভাব, নিয়মিত ফুটবল নিয়ে ব্যস্ত থাকা, একটা চ্যালেঞ্জ ছিল তাকে অন্তত পাস করানো।

আরমান স্যার দায়িত্ব নিয়েছিল গ্রুপ সাবজেক্টের আর সাইফুল স্যার ইংরেজি।

অবশেষে আলহামদুলিল্লাহ আমাদের পরিকল্পনা আল্লাহ সফল করেছেন।

৩.৮২ নিয়ে বিজ্ঞান বিভাগ থেকে রাব্বি মাধ্যমিক শেষ করলো।

সবাই দোয়া করবেন, আগামীতে সে যেন আরো মনোযোগী হয় আর ভালো কিছু করতে পারে।

10/07/2025

Address

টেরিয়াইল, সীতাকুণ্ড
চট্টগ্রাম
4311

Opening Hours

Monday 08:00 - 21:00
Tuesday 08:00 - 21:00
Wednesday 08:00 - 21:00
Thursday 08:00 - 21:00
Friday 16:00 - 22:00
Saturday 08:00 - 21:00
Sunday 08:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when EduCare Academy - A combined educational hub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share