Raozan students association

Raozan students association Raozan Students Association (also known as RSA) is an independent, non-political, non-profit organisation run by and for general students of Raozan.

Raozan Students Association (also known as RSA) is an independent, non-political, non-profit organisation run by and for general students.RSA was formed in 2012.According to its constitution, it aims at presenting responsibilities of youth to society. RSA-activities comprise a large variety of social events that are organized to fulfill the vision of RSA and in order to provide our members opportunities to enhance their skills and to interact with each other.. The organization has been termed as a moderate students union, and is said to take part in social service and relief activities. It is reported to organize activities for youths in order to engage them in peaceful social activities, and to avoid communal activity and sentiment.

07/01/2023

‘‘আনন্দনাশক বস্তু অর্থাৎ মৃত্যুকে বেশি বেশি স্মরণ কর।’,🙂
তিরমিযী ২৩০৬,

এই প্রবাসী ভাইকে স্যালুট! কতটা ক্লান্ত থাকলে একটা মানুষ এভাবে ঘুমাতে পারে ! প্লেনের চড়ার রীতিনীতি একটু কম মানলেও প্রবাসে...
19/09/2022

এই প্রবাসী ভাইকে স্যালুট!

কতটা ক্লান্ত থাকলে একটা মানুষ এভাবে ঘুমাতে পারে !

প্লেনের চড়ার রীতিনীতি একটু কম মানলেও প্রবাসে হাড়ভাঙ্গা পরিশ্রম করে দেশে অক্সিজেন পাঠান তারা...

#প্রবাসীরা_বাংলাদেশের_অক্সিজেন

© Iqbal Bahar Zahid

ঘটনা খারাপের দিকে যাচ্ছে!নিছক আগুন ভেবেছিলেন অনেকে।  কেমিকেলের আগুন আর সাধারণ আগুন এক না। সেই ভয়ের কথাই প্রথম আলোর কাছে ...
05/06/2022

ঘটনা খারাপের দিকে যাচ্ছে!

নিছক আগুন ভেবেছিলেন অনেকে। কেমিকেলের আগুন আর সাধারণ আগুন এক না। সেই ভয়ের কথাই প্রথম আলোর কাছে জানিয়েছেন স্কটল্যান্ডের ডান্ডি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নন্দন মুখার্জি। তিনি বলেছেন, এটি চট্টগ্রাম শহরের দিকে এগুচ্ছে। আড়াই কিলোমিটারের মধ্যে প্রত্যক্ষ প্রভাব আর এর দূরবর্তী প্রভাব পড়েছে ১০ বর্গকিলোমিটার এলাকায় গিয়ে পড়েছে।

‘হাইড্রোজেন পারক্সাইড’ ছড়িয়ে পড়লে শ্বাসকস্ট বাড়বে। পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় তা এখনি আন্দাজ করা যাচ্ছে না।

আজ বেলা তিনটায় সীতাকুণ্ডের ওই ডিপো এলাকার ওপর দিয়ে বাতাস ঘণ্টায় ২১ কিলোমিটার বেগে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকে যায়। আগুন, কালো ধোঁয়া ও উত্তাপের প্রভাব কুমিরা, বাড়বকুণ্ড ও সীতাকুণ্ড শহরের দিকে এগিয়ে যাচ্ছে।
বিএম কনটেইনার ডিপো এলাকা থেকে আগুনের প্রভাব যেদিকে বিস্তৃত হচ্ছে, সেই এলাকায় একটি সংরক্ষিত বনভূমি রয়েছে। এটি প্রতিবেশগতভাবে বিপন্ন এলাকা হিসেবে চিহ্নিত।

প্রতিবেশগতভাবে বিপন্ন এলাকায় কেন কেমিকালের ডিপো করতে দেয়া হলো? প্রশাসন কি ঘুমায়? তাদের কাজ কি? বাতাস গিয়ে পৌছাবে চট্টগ্রাম শহরে? এরপরে কি হবে?
ভারতে ভুপালের কথা মনে আছে? সেখানে একটি কেমিকাল কোম্পানিতে বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় এলাকা শ্মশানে পরিণত হয়েছিল।
‘হাইড্রোজেন পারক্সাইড’ বিস্ফোরণের পর উদ্ভত পরিস্থিতি থামাতে পারছি না। আমরা পাবনার রূপপুরে একটা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বানানো প্রায় শেষ করেছি।
সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎকেন্দ্র বানিয়েছি। আগামি বছর কেন্দ্রটি উৎপাদনে যাবে। আমরা কি এই ভূমিতে মানুষের জন্য অক্সিজেন কিছু বাকি রাখব, নাকি সব পুঁজিপতি ব্যবসায়ীদের লোভের গ্রাসে ছেড়ে দেব?
আমরা কি টাকা খাব? নাকি মৃত্যুর আগে ফোন দিয়ে বলবো আমি পুড়ে যাচ্ছি।
পৃথিবীর বুকে দৌড়াচ্ছে অ্যাপোক্যালিপসের চার ঘোড়সওয়ার। আমরা মুর্দার গোসল সেরে অপেক্ষা করবো। কারণ আমাদের জন্য আর কিছুর অপেক্ষা নেই।

- আরিফুজ্জামান তুহিন
সাংবাদিক

21/10/2021

#হ্যাঁ_ভাই , আমার বাড়ি #কুমিল্লা
আমি খন্দকার মোশতাকের এলাকার লোক। আপনারা কুমিল্লার নাম বললে শুধু মোশতাককেই চিনেন! কিন্তু আপনারা কি জানেন, তৎকালীন পাকিস্তানের প্রাদেশিক পরিষদে প্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার জোরালো দাবি যে ধীরেন্দ্রনাথ দত্ত উত্থাপন করেছিলেন তার বাড়ি এই কুমিল্লায়। এমনকি পরবর্তীতে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি এনে দিতে অগ্রণী ভূমিকা রেখেছে কুমিল্লারই দুইজন সন্তান। বঙ্গবন্ধু হত্যা মামলার ইনডেমিনিটি বাতিল বিল সংসদে প্রথম তুলেন কুমিল্লার আব্দুল মতিন খসরু।
বঙ্গবন্ধুর খুনিদের আপিল খারিজ করে মৃত্যুদন্ডের আদেশ দেন তখনকার প্রধান বিচারপতি কুমিল্লার (তফাজ্জল ইসলাম)।
বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান
আইনজীবী কুমিল্লার সিরাজুল হক।
( বঙ্গবন্ধু হত্যা ছিল দেশী বিদেশি চক্রান্তের ফলাফল, শুধুমাত্র একটা জেলাকে দায়ী করলে এই মামলার পরিধিকেই ছোট করা হয়, আর কিছু না।)
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বাদী পক্ষের প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমান কুমিল্লার। কুমিল্লার লোকেরা কুকর্ম করে কিন্তু আপনি জেনে অবাক হবেন, যে জাতীয় পতাকাকে আমরা দাঁড়িয়ে সম্মান করি আমাদের অতি প্রিয় এই জাতীয় পতাকার প্রথম ডিজাইনার শিব নারায়ণ দাসের বাড়িও এই কুমিল্লায়।
কুমিল্লার মানুষ বেঈমান তাই মহান মুক্তিযুদ্ধে সারা বাংলাদেশে মোট ১১ টি সেক্টর থাকলেও শুধু কুমিল্লাতেই ছিলো ২ টি সেক্টর! রক্তে বেইমানী ছিলো বলেই কি কুমিল্লা জিলা স্কুলের নবম শ্রেণীর ছাত্র আবু জাহিদ মুক্তিযুদ্ধে দেশের জন্য যুদ্ধ করে শহীদ হয়েছিল! এরকম আরো সহস্রাধিক শহীদ শায়িত রয়েছেন কুমিল্লার মাটিতে যারা হয়তো আপনাদের কাছ থেকে 'বিশ্বাসঘাতক' উপাধি পাওয়ার জন্যই শহীদ হয়েছিলেন।
একটি নির্বাচন আর দুই-তিনটি বিচ্ছিন্ন ঘটনার জন্য কুমিল্লার সবাই আপনাদের কাছে খারাপ হয়ে যায়! কুসিক নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হারার কারণ আপনারা অনেকেই জানেন এবং বুঝেন। শহরের বেশিরভাগ ওয়ার্ডেই নৌকা প্রতীকে ভোট বেশি পরেছে কারণ শহরের শিক্ষিত সচেতন লোকেরা আওয়ামী লীগের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে অবগত আর তারা তাই নৌকাকেই সমর্থন দিয়েছেন। কিন্তু অপেক্ষাকৃত প্রত্যন্ত এলাকাগুলোতে অশিক্ষিত লোকের আধিক্য বেশি তাই তারা অতি সহজে আবেগিত হয়। এর মধ্যে বর্তমান সরকারের জনৈক মন্ত্রীর সংসদীয় এলাকার ওয়ার্ডগুলোতে নৌকার ভরাডুবি হয়েছে। এর মূলে একদিকে যেমন দলীয় অন্তরকোন্দল আছে তেমনি কুমিল্লা নামে বিভাগ না করার পরিকল্পনায় সাধারণ মানুষও কিছুটা ক্ষুদ্ধ। তাই এর প্রভাব এই নির্বাচনেও পরেছে। ফলাফল যাই হোক, আমরা একতাবদ্ধ হতে পারিনি, দলের চেয়ে গ্রুপিং বড় এটা আমাদের সমস্যা। আর এই সমস্যা বাংলাদেশের প্রতিটি অঞ্চলেই রয়েছে, তাই দয়া করে শুধু কুমিল্লাকে গালিগালাজ করবেন না।
***"জননী সহসিকা" বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ মহিলা-কবি "একাত্তরের ডায়রি"-এর রচিয়তা কবি সুফিয়া কামালের বাড়ি কুমিল্লা, বৃটিশ ভারতে একমাত্র নারী হিসেবে " নওয়াব" খেতাবপ্রাপ্ত নওয়াব ফয়জুন্নেসার বাড়ি কুমিল্লা, প্রধানন্ত্রীর কার্যালয়ের বর্তমান মুখ্যসচিব ও ছাত্রলীগের দলীয় সঙ্গীতের রচিয়তা ড. কামাল আব্দুল নাসের চৌধুরীরর বাড়ি কুমিল্লা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮ বছর মেয়াদী শ্রদ্ধেয় ভিসি ড. ফজলুল হালিম স্যারের বাড়ি কুমিল্লা।মহান মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক জনাব অধ্যাপক মোজাফফর আহমদের বাড়ি কুমিল্লা। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের বাড়ি কুমিল্লা। এই কুমিল্লা সুর সম্রাট শচীন দেব বর্মণ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ওস্তাদ আলাউদ্দিন খাঁ, আখতার হামিদ খান প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গের স্মৃতিধন্য। যদি আপনারা এভাবে গালিগালাজ করেন তাহলে তাদেরকেও অসম্মান করা হয়।
***কুমিল্লায়ই আছে দেশের একমাত্র "প্রত্নতাত্ত্বিক জাদুঘর", কুমিল্লায়ই আছে "শালবনবিহার", "আনন্দবিহার", একমাত্র কুমিল্লায়ই আছে বিখ্যাত "কুমিল্লার রসমালাই" যার নাম শোনা মাত্র জিবে জল আসে। একমাত্র কুমিল্লায়ই আছে "কুমিল্লার খাদি" কাপড়, যা সারা বিশ্বে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেয়। "কুমিল্লার শীতল পাটি" আর "দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধির ক্ষেত্রের" কথা না-ই বা বললাম। একমাত্র কুমিল্লা জেলাই চট্টগ্রাম বিভাগের অধীনে থেকেও এই বিভাগীয় শিক্ষাবোর্ড ছাড়াও নিজের আলাদা " কুমিল্লা শিক্ষা বোর্ড" নামে শিক্ষাবোর্ড আছে। বাংলাদেশে এমন নজির কোনো জেলায় নেই।
***অসমাপ্ত আত্মজীবনী বইয়ে বঙ্গবন্ধু লিখেছেন, "হাজী গিয়াসউদ্দিন নামে একজন বন্ধু ছিল আমার। তাঁর বাড়ি কুমিল্লায়। যখন আর কোথাও টাকা জোগাড় করতে পারি নাই, তখন তার কাছে গেলে কখনও আমাকে খালি হাতে ফিরে আসতে হয় নাই। "

[*সংগৃহীত ও সংশোধিত লেখা]

দশবারের বিশ্বচ্যাম্পিয়ন শক্তিশালী জিম্বাবুয়ের সাথেও কোন সিরিজ জিতলে টিভি নিউজ আর ফেসবুক পুরা গরম থাকে। সবাই সেলিব্রেট কর...
07/10/2021

দশবারের বিশ্বচ্যাম্পিয়ন শক্তিশালী জিম্বাবুয়ের সাথেও কোন সিরিজ জিতলে টিভি নিউজ আর ফেসবুক পুরা গরম থাকে। সবাই সেলিব্রেট করে।

অথচ আজকে আইসিপিসির ওয়ার্ল্ড ফাইনালে ভারতের শক্তিশালী আইআইটিকে টপকায়ে বুয়েট এশিয়া ওয়েস্ট রিজিওনের চ্যাম্পিয়ন হলো।

এটা জাতীয়ভাবে সেলিব্রেট করা উচিত ছিল অথচ কোন সাড়াশব্দই নাই।

এই জাতি কিভাবে শিক্ষা আর জ্ঞান-বিজ্ঞানে উন্নতি করবে যেখানে জাতি মেতে থাকে কেবল মাশরাফি আর পরীমনিদের নিয়ে? আমি বলছি না ক্রিকেট সিনেমাকে অবজ্ঞা করতে হবে,কিন্তু এরকম র ট্যালেন্ট পোলাপানদেরও মাথায় তুলে নাচা উচিত তবেই না ভবিষ্যৎ প্রজন্ম বুঝবে যে এখানে মানুষ সব ধরনের ট্যালেন্ট এর মূল্যায়ন করে।

আমাদের RTA এর অতিক্ষুদ্র পরিবারের পক্ষ থেকে বুয়েট আর ঢাবির ফাইনালিস্টদের প্রানঢালা অভিনন্দন।

30/08/2021

যে লোকটার মাথায় ইন্টার্নাল ব্লিডিং হচ্ছিল সেই লোকটা সেই মাথা নিয়েই বুদ্ধি করে তার প্লেনের ১২২টা প্রান বাঁচানোর জন্য ওয়্যারলেসে নক করেন কাছের এয়ার ট্রাফিক কন্ট্রোলকে

ভাবতেই গাঁ শিউরে উঠে… হ্যাঁ গর্বে

এরকম কতো গল্প যে আছে আশেপাশে

গল্প আসে… আবার কেমনে জানি হারিয়েও যায় সেগুলো

২০১৭ সালে ঘটে যাওয়া কুড়িল রেল ক্রসিং এ এরকমই এক বাদল মিয়ার গল্প আমরা বেমালুম ভুলে গেছি

রেল লাইনের কাজ করছিলেন... হুট করে সামনে তাকিয়ে দেখলেন এক মা আর এক শিশু রেল লাইনের উপর দিয়ে হাঁটছেন

পিছে ট্রেন ঝড়ের গতিতে হুইসেল দিতে দিতে আসছে

পরের দৃশটা, আমি হলে পারতাম না

আপনি হলেও হয়তো না

অনেকেই পারবে না

যারা পারে, তাদের ভুলে যাওয়া ঠিক না

বাদল মিয়া দৌড়ে লাফ দিয়ে তাদের রেললাইনের উপর থেকে ধাক্কা দিয়ে সরালেন

ট্রেন চলে যাওয়ার পর রেল লাইনের উপর পড়ে রইলো বাদলের ছিন্নবিন্ন দেহ

আমি হলে পারতাম না

আপনি হলেও হয়তো না

অনেকেই পারবে না

যারা পারবে, তাদের নাম সোনা দিয়ে বাঁধাই করে রাখলেও কম হবে

সে সময় কথা উঠেছিল অন্তত বাদল ভাইয়ের ক্ষেত্রে "উনার নামে বাংলাদেশের যে কোন একটা স্টেশানের নামকরণ চাই"

ভুলেই গেছি ব্যাপারটা

এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভিজ্ঞ পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম এর কথাও আমরা কয়েকদিন পরে ভুলে যাব

আজ-কাল-পরশু হয়ত ঠিকই আওয়াজ উঠবে ক্যাপ্টেন নওশাদের নামে কোন একটা এয়ারপোর্টের নামকরন করা হোক বা, অন্তত এয়ারপোর্টের একটা লাউঞ্জ বা, গেইটের নামকরন করা হোক

২ দিন পর এই আমরাই ভুলে যাব ব্যাপারটা

… আমার মনে আছে ছোটবেলায় নানুর কাছে গল্প শুনতাম, “রেল লাইন ভেঙ্গে আছে দেখে এক ছেলে তার লাল শার্ট খুলে তা উড়িয়ে ট্রেন থামিয়েছে”

আবার এরকম গল্পও শুনতাম, “পুকুরে ডুবে যাচ্ছে একজন, কেউ উদ্ধার করছে না... সবাই পুকুর পারে দাঁড়িয়ে একে অপরকে বলছে হেল্প করতে

একজন হুট করে ‘ইয়া আল্লাহ্’ বলে ঝাঁপ দিলো

পানি থেকে উঠার পর সবাই যখন তাকে বাহাবা দিচ্ছে তখন সে জিজ্ঞেস করছে, “আমারে পানিতে ধাক্কাটা দিসে কে রে !!”
.. কোন গল্পটা প্রচলিত হবে, আমাদের নেক্সট জেনারেশান কোন গল্পটা শুনবে... সেটা সম্পূর্ণই আমার-আপনার হাতে

এদের মুখে মুখে টিকিয়ে রাখার দায়িত্বটাও কিন্তু আমাদের

এদের গল্প টিকে না থাকলে এরকম মানুষ তো সামনে আমরা আর পাবো না

আমার এখনও মনে আছে ছোটবেলায় নানুর কাছে লাল শার্টের গল্প শুনার পর অনেকদিন লাল শার্ট পড়ে ঘুরতাম

কবে কাউকে বাঁচাবো, সেই আশায়... সেই হিরোইজমের নেশায়

আজ এসে বুঝলাম; কেবল লাল শার্ট পড়লেই হিরো হওয়া যায় না... রক্তটাও টগবগে লাল হতে হয়

যেটা আফসোস, আমাদের অনেকেরই হয়ত নেই

এই আমাদেরই দোষে

এদের হারিয়ে ফেলছি আমরা এই আমাদেরই মুখে মুখে প্রচলিত করা “আমারে পানিতে ধাক্কাটা দিসে কে রে?” চুটকিগুলোর ভিড়ে

©Arif R Hossain

অভিনন্দন
29/08/2021

অভিনন্দন

চট্টগ্রামের রাউজানের এমপি ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী চতুর...

সৌদি আরব যেদিন বাংলাদেশকে স্বীকৃতি দেয়, সেদিন বঙ্গবন্ধুর জানাযা পড়া হচ্ছে এদেশে। ১৬ই আগষ্ট ১৯৭৫।।৭১ এ আমরা স্বাধীন হলেও ...
17/08/2021

সৌদি আরব যেদিন বাংলাদেশকে স্বীকৃতি দেয়, সেদিন বঙ্গবন্ধুর জানাযা পড়া হচ্ছে এদেশে। ১৬ই আগষ্ট ১৯৭৫।।
৭১ এ আমরা স্বাধীন হলেও ওদের অপেক্ষা করতে হয়েছে বঙ্গবন্ধুর মৃত্যু পর্যন্ত।।
থাক সেসব কথা। যেটা বলতে চাচ্ছিলাম তা হলো, ৭১-৭৫ এই দীর্ঘ সময়টুকু সৌদির জন্য বাংলাদেশ নামক কোনো দেশের অস্তিত্ব না থাকায় বাংলাদেশীরা হজ্ব করতে যেতে পারছিলেন না।।
বঙ্গবন্ধুর অনুরোধে ৭৩ এর দিকে ইন্দিরা গান্ধি একটি অর্ডিনেন্স পাশ করেন, যেখানে বলা হয় বাংলাদেশীরা ভারত থেকে হজ্ব যাত্রা করতে পারবে।।
কিছু মানুষ এভাবে হজ্ব পালন করেছেন বলে জানা যায়। কিন্তু দ্বৈত নাগরিকতা প্রদর্শন ছাড়াও অন্যান্য জটিলতায় এই ব্যাবস্থা বেশ টেকসহ হয়ে ওঠেনি।।

বঙ্গবন্ধু সরকার উদ্বিগ্ন হয়ে পরেন। অনেক কুটনৈতিক আলোচনা করেও সৌদি সরকারের নাগাল পাওয়া যাচ্ছিলো না।।
এমতাবস্থায় ৭৩ এর ৫ সেপ্টেম্বর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে চতুর্থ ন্যাম সম্মেলনে যোগ দেন বঙ্গবন্ধু। বৈঠক চলাকালীন সময়ে স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৌদির বাদশাহ ফয়সালের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকের ইচ্ছা প্রকাশ করেন।।

বাদশা ফয়সাল এলেন। দুই নেতা পাশাপাশি সোফায় বসলেন। বাদশা ফয়সালের দোভাষী বসলেন মাঝখানে। পারস্পরিক স্বাস্থ্য ও কুশল বিনিময়ের পর কথপোকথন শুরু হলো।

কথোপকথনের মূল অংশ তুলে ধরলাম,
বাদশা ফয়সালঃ আমি শুনেছি যে, বাংলাদেশে আমাদের কাছে কিছু সাহায্য আশা করছে। আপনি আসলে কি ধরনের সাহায্য চাচ্ছেন। আর হ্যাঁ, যে কোন ধরনের সাহায্য দেওয়ার আগে আমাদের কিছু পূর্বশর্ত আছে।

মুজিবঃ ইউর এক্সেলেন্সী। আশা করি আমার দুর্বিনীত ব্যবহার ক্ষমা করবেন। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আমার মনে হয় না বাংলাদেশ ভিক্ষার জন্য আপনার কাছে হাত বাড়িয়েছে।

ফয়সালঃ তাহলে আপনি সৌদি আরবের কাছে কি আশা করছেন?

মুজিবঃ বাংলাদেশের পরহেজগার মুসলমানরা পবিত্র কাবায় গিয়ে ইবাদত পালনের অধিকার দাবী করছে। যদি ইবাদত পালনের জন্য আপনার কোন পূর্বশর্ত থেকে থাকে তাহলে আপনি তা বলতে পারেন। আপনি পবিত্র কাবা শরীফের তত্ববধায়ক। বাঙালী মুসলানদের কাছে আপনার স্থান অনেক উচুতে। একথা নিশ্চয় স্বীকার করবেন, সমগ্র বিশ্বের মুসলমানদেরই সেখানে ইবাদত করার অধিকার রয়েছে। সেখানে ইবাদত পালন করার কোন প্রকার শর্ত আরোপ করা কি ন্যায়সঙ্গত? আমরা সমঅধিকারের ভিত্তিতে আপনার সাথে ভ্রাতৃত্বপূর্ন সম্পর্ক চাই।

ফয়সালঃ কিন্তু এটা তো কোন রাজনৈতিক আলোচনা হলো না। দয়া করে আমাকে বলুন আপনি সৌদি আরবের কাছে আসলেই কি আশা করছেন?

মুজিবঃ ইউর এক্সেলেন্সী। আপনি জানেন যে, ইন্দোনেশিয়ার পর বাংলাদেশ দ্বিতীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। আমি জানতে চাই, কেন সৌদী আরব স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশকে আজ পর্যন্ত স্বীকৃতি দেয়নি?

ফয়সালঃ আমি অসীম ক্ষমতাবান আল্লাহ ছাড়া কারো কাছে জবাবদিহিতা করি না। তবু আপনাকে বলছি, সৌদি আরবের স্বীকৃতি পেতে হলে বাংলাদেশের নাম পরিবর্তন করে “Islamic Republic of Bangladesh” করতে হবে।

মুজিবঃ এই শর্ত বাংলাদেশে প্রযোজ্য হবে না। বাংলাদেশের জনগনের অধিকাংশ মুসলিম হলেও, আমার প্রায় এক কোটি অমুসলিমও রয়েছে। সবাই একসাথে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, ভোগান্তিতে পড়েছে।
আর সর্বশক্তিমান আল্লাহ শুধুমাত্র মুসলিমদের জন্যই নন। তিনি বিশ্বভ্রমান্ডের স্রষ্টা।
ইউর এক্সেলেন্সী, ক্ষমা করবেন, তাছাড়া আপনার দেশের নামও তো “Islamic Republic of Saudi Arabia” নয়। বাদশা ইবনে সৌদের নামে নাম রাখা হয়েছে “Kingdom of Saudi Arabia”। আমরা কেউই এই নামে আপত্তি করিনি।

এ সময় অনাকাঙ্খিতভাবে শেষ হয় আলোচনা। উঠে পড়েন বাদশা ফয়সাল। দু নেতা বেরিয়ে যেতে থাকেন।
যাওয়ার আগে বঙ্গবন্ধু উচ্চারণ করেন সেই আয়াত, “লা-কুম দ্বীন-কুম ওয়াল-ইয়া দ্বীন”।।

সেই কালো ফ্রেমের চশমা পড়া হিমালয় কে চিনে নিও প্রজন্ম। তোমাকে লীগ করতে হবে না, দল করতে হবেনা, তোমাকে ৭১ করতে হবে। তোমাকে মুজিবে এসে থামতে হবে।
বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।

[তথ্যসূত্রঃ মুজিবের রক্ত লাল, এম আর আখতার মুকুল; Who Killed Mujib, এ এল খতিব; টাইমস বিডি]

বঙ্গবন্ধুর ডিজিটাল পোট্রেট কার্টেসীঃ Emran Seahan

Congratulations
06/08/2021

Congratulations

Address

রাউজান
চট্টগ্রাম
৪৩৪০

Telephone

+8801843684378

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raozan students association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category