BioPark Tution Media

BioPark Tution Media Connecting Students with the Right Mentors.

15/03/2026

হাসনাত আব্দুল্লাহর কাছে একটাই অনুরোধ দয়া করে আর যাই করেন সংসদের অধিবেশন শেষে টিউশনে যাবেন না।

একজন টিচারের কাছে একবার স্টুডেন্টের বাবা বললেন, আচ্ছা আমাদের ছেলের জন্যে একজন বিসিএস ক্যাডার টিচার দিতে পারবেন?

টিচার তো শুনে অবাক। বিসিএস ক্যাডার হয়ে কে বা টিউশন করাবে।

ঘটনা পরে বুঝলো। তাদের বাসার পাশে একটা ছেলে পড়াতে যেতো, ছেলেটার বিসিএস হয়ে যায়। তবে স্টুডেন্টের মায়ের অনুরোধ চাকরি হবার পরে পনেরোদিন পড়ায়, যেহেতু তার স্টুডেন্টের সামনে পরীক্ষা ছিলো তা না করতে পারেনি।

যাইহোক হাসনাত আব্দুল্লাহ যদি সংসদ থেকে বের হয়ে টিউশনে যায়। স্টুডেন্টের বাবা মা এরপর আর বুয়েট ঢাবির স্টুডেন্ট চাইবে না, তারা বলবে অবশ্যই আমার ছেলেকে পড়াতে টিউটরকে এমপি হতে হবে।

টিউশনের অভাবে তখন না খেয়ে ম রতে হবে। খেজুর তো পাইনি, ভাত না খেয়ে থাকতে পারবো না। প্লিজ হাসনাত আব্দুল্লাহ অনুরোধ রাখবেন।

লিখেছেন:

টিউশনি রিলেটেড টোটকা -১) আগে ফ্যামিলির পাওয়ার স্ট্রাকচার বুঝতে হবে। ফ্যামিলিতে কার কথা শেষ কথা - স্টুডেন্ট, তার বাবা না ...
14/03/2026

টিউশনি রিলেটেড টোটকা -

১) আগে ফ্যামিলির পাওয়ার স্ট্রাকচার বুঝতে হবে। ফ্যামিলিতে কার কথা শেষ কথা - স্টুডেন্ট, তার বাবা না মা এইটা আগে বুঝতে হবে। যার কথায় সব নড়ে তাকে খুশী করতে হবে।

২) ওই বাসায় পড়ায়, এমন কোন টিচার এর লিংক এ গেলে এমন কিছু করা যাবে না যাতে ওই টিচার এর সাথে ঝামেলা ক্রিয়েট হয়।

৩) বেশি আবেগ দেখানো যাবে না। তুমি বুঝতেছ স্টুডেন্ট বা তার বাবা-মা ভুল করতেছে, কিন্তু তুমি পাকনামো করে বেশি ভাল করতে গেলে টিউশন টিকবে না। তারা যা চায় সেটা কর। তুমি স্টুডেন্ট এর ভাল চাও আমরা বুঝছি। কিন্তু এই গুড উইল এর মূল্য অধিকাংশ ফ্যামিলি ই দেবে না।

৪) নিজের পজিশন বুঝ। দিনশেষে তুমি বেতন ভুক্ত একজন কর্মচারী। তারা যত ই তোমাকে আপন মনে করুক, একটা মিনিমাম ডিসটেন্স তোমাকে মেইনটেইন করতে হয়। বেতন ভুক্ত কর্মচারী কখনো ফ্যামিলি মেম্বার হয় না। ইনফ্যাক্ট তোমার স্টুডেন্ট, বাইরে যত ই সম্মান করুক সে ও তোমাকে একটা কাজের লোক হিসেবেই দেখে। এই জিনিসটা মাথায় রাইখ!

৫) ছেলে হলে মেয়ে স্টুডেন্ট এর সাথে যত ই ফ্রী হোক সেই সম্পর্ক যেন অন্য কিছুতে না রূপ নেয়।
খুব ভাল লাগলে টিউশন ছেড়ে দিয়ে প্রেম কর।
টিউশনি থাকা অবস্থায় এক্সপোজ হলে এই অনলাইন এর যুগে শেমিং এর সম্মুখীন হবা, তোমার কারণে আরো দশটা ছাত্র তার রুটি-রুজি হারাবে।

৬) যেই বাসায় ফিমেল মেম্বার থাকবে না পড়ানোর সময় সেইখানে নারী হলে না যাওয়া বেটার। ইনফ্যাক্ট মেয়ে হলে পরিবেশ ভাল না হলে না যাওয়া উত্তম।

৭) লেটেস্ট মাস এর বেতন না পেয়ে কখনো টিউশন ছাড়া যাবে না। একবার টিউশন ছেড়ে দিয়ে পরে বেতন নেওয়া খুব কঠিন। পেমেন্ট ক্লিয়ার না হওয়ার আগ পর্যন্ত কোন রূপ কনফ্রন্টেশনে যাবা না। ১০ হাজার টাকা তাদের জন্য কিছু না হলেও তোমার জন্য অনেক।

৮) বেশি স্যালারির টিউশন নিতে হবে। তুমি এক বাসায় ১০ দিয়ে পড়াইলে ওর মাধ্যমে আর এক বাসায় সেট আপ হলে ১০ ই পাবা মাথায় রাইখ!

৯) টিউশন এর স্যালারি নেগোশিয়েশন ফোন এ না করে বাসায় যেয়ে কর।

১০) রেজাল্ট ভাল হলে ক্রেডিট না পেলেও খারাপ হলে দোষ তোমার ই হবে। তাই,গার্জিয়ান যদি খারাপ হলে কথা বলতে আসে, তাদেরকে নিজের থেকেই বলবা যে তারা চাইলে অন্য অপশন দেখতে পারে। জোর করে টিকে থাকতে চাইলে পেয়ে বসবে।

১১) স্টুডেন্ট , তার গার্জিয়ান সবাই তাদের পারস্পেকটিভ তোমার সাথে শেয়ার করবে। তুমি কারো সাইড নিবা না। চুপ করে শুনবা।

লিখেছেন: রূপম রহমান

02/03/2026

📢 BioPark Tuition Media

BioPark-বায়োপার্ক এর একটি অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করা BioPark Tuition Media এতদিন অফলাইনে নির্ভরযোগ্য সেবা দিয়ে এসেছে।

আজ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের কার্যক্রম অনলাইনেও সম্প্রসারিত করছি।

টঙ্গী ও আশেপাশের এলাকায় টিউটর ও শিক্ষার্থীদের জন্য আমরা একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছি, এবং আগামীতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবো।

আমাদের লক্ষ্য খুব স্পষ্ট-

✅ যোগ্য টিউটরদের সাথে সঠিক শিক্ষার্থীর সংযোগ
✅ নিরাপদ ও বিশ্বাসযোগ্য টিউশন সার্ভিস
✅ একাডেমিক গাইডলাইন ও নিয়মিত সাপোর্ট

আমরা শুধু টিউশন ঠিক করে দিই না। আমরা চাই, শিক্ষার্থী এগিয়ে যাক, টিউটর সম্মান ও প্রাপ্য মূল্যায়ন পাক, আর অভিভাবকরা যেন কাউকে টিউশন দিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন।

এটাই আমাদের প্রতিশ্রুতি।

আপনি যদি-
📘 টিউটর হয়ে স্টুডেন্ট খুঁজছেন,
📗 শিক্ষার্থী হয়ে সঠিক গাইডেন্স চান,
📙 অথবা অভিভাবক হয়ে নির্ভরযোগ্য টিউটর খুঁজছেন,

তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সর্বোচ্চ আন্তরিকতার সাথে আপনাকে সহায়তা করবো।

তাই চলুন, একসাথে একটি শিক্ষাবান্ধব কমিউনিটি গড়ে তুলি।

Address

বায়োপার্ক, অভিযান ৭/২, সফিউদ্দীন সরকার একাডেমী রোড, আউচপাড়া, টঙ্গী
গাজীপুর

Website

Alerts

Be the first to know and let us send you an email when BioPark Tution Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share