Abdur Rahman M

Abdur Rahman M ধর্মীয় ও জেনারেল শিক্ষার সমন্বয়ে একটি আধুনিক বিশ্বমানের হাফেজ গড়ার নির্ভরযোগ্য এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান।

16/08/2026

আল্লাহ সহজ করুন আমাদের সবাইকে

দুআ
16/08/2026

দুআ

✨ পছন্দের পণ্য, সাশ্রয়ী দামে! ✨
12/08/2026

✨ পছন্দের পণ্য, সাশ্রয়ী দামে! ✨

মন্তব্য আপনার
04/08/2026

মন্তব্য আপনার

03/08/2026

ইলম, আমল ও ইখলাস—এই তিনেই গড়ে উঠুক আমাদের জীবন।
কুরআন ও সুন্নাহর আলোয় আলোকিত হোক প্রতিটি পথচলা।

02/08/2026

🌿 আপনার সন্তানকে সর্বপ্রথম দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন। 🌿

শুধু উস্তাদের উপর সব দায়িত্ব ছেড়ে দিলেই হবে না...

একজন উস্তাদ সারা বছর অক্লান্ত পরিশ্রম করে একজন ছাত্রকে কুরআন, আদব-আখলাক ও দ্বীনের শিক্ষায় গড়ে তোলার চেষ্টা করেন।

কিন্তু ছুটির সময় যদি সেই শিক্ষার ধারাবাহিকতা বাসায় বজায় না থাকে, তাহলে সেই পরিশ্রমের অনেকটাই বিফলে যেতে পারে।

যদি একজন অভিভাবক ছুটির দিনগুলোতে সন্তানের কুরআন তিলাওয়াত, পড়াশোনা, পাঁচ ওয়াক্ত নামাজ, শৃঙ্খলা, উত্তম চরিত্র ও ইসলামী আদব-আখলাকের প্রতি উস্তাদের মতোই আন্তরিক দায়িত্ব পালন করেন, তাহলে সন্তানদের আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলা অনেক সহজ হয়ে যাবে।

মাদ্রাসা যেমন একটি শিক্ষার প্রতিষ্ঠান, তেমনি পরিবার একজন সন্তানের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষালয়।

🤝 আসুন, উস্তাদ ও অভিভাবক—উভয়েই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করি।

🤲 ইনশাআল্লাহ, আমাদের আগামী প্রজন্ম হবে কুরআনের আলোয় আলোকিত, দ্বীনদার, সুশিক্ষিত ও আদর্শবান।

#দ্বীনি_শিক্ষা #কুরআন #সন্তান_লালনপালন #অভিভাবকের_দায়িত্ব #উস্তাদের_দায়িত্ব #ইসলামী_শিক্ষা

হক্বের পথে অটল থেকো তোমরা,,
30/07/2026

হক্বের পথে অটল থেকো তোমরা,,

29/07/2026

🌿 بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ 🌿

📖 হিফজখানার দৈনিক রুটিন ও নিয়মাবলী 📖

🎯 আমাদের লক্ষ্য

কুরআনের হাফিজ তৈরি করার পাশাপাশি তাদেরকে কুরআনের আদব, আমল, উত্তম চরিত্র ও ইসলামী জীবনধারায় গড়ে তোলা।

✅ বিশুদ্ধ তাজবীদ ও মাখারিজসহ কুরআন শিক্ষা প্রদান।
✅ সবক, সাথ সবক ও আমুখতার মাধ্যমে মজবুত হিফজ তৈরি করা।
✅ নামাজ, আদব ও শৃঙ্খলার প্রতি যত্নবান করা।

━━━━━━━━━━━━━━

🌸 মজবুত হিফজের মূলনীতি

সবক + সাথ সবক + আমুখতা
= মজবুত হিফজ

━━━━━━━━━━━━━━

🕒 দৈনিক সময়সূচি

🕓 ৩:৪৫
ঘুম থেকে ওঠা, ওজু, তাহাজ্জুদ (ঐচ্ছিক) ও দোয়া।

🕌 ফজরের পূর্বে
আবাসিক ছাত্রদের নতুন সবক উস্তাদের নিকট শুনানো।

🕌 ফজর–৬:৩০
নতুন সবক প্রস্তুতি ও মুখস্থ করা।

🍚 ৬:৩০–৬:৪৫
নাশতা ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা।

📖 ৬:৪৫–৭:০০
অনাবাসিক ছাত্রদের নতুন সবক শুনানো।

📚 ৭:০০–৮:০০
সাথ সবক শুনানো।

📖 ৮:০০–৯:৩০
আমুখতা রিভিশন।

😴 ৯:৩০–১১:৩০
ঘুম ও বিশ্রাম।

🚿 ১১:৩০–১২:০০
গোসল, পরিচ্ছন্নতা ও প্রস্তুতি।

📖 ১২:০০–যোহর
আমুখতা রিভিশন ও শুনানোর প্রস্তুতি।

🕌 যোহর–২:৩০
নামাজ, খাবার ও বিশ্রাম।

📚 ২:৩০–আসর
আমুখতা রিভিশন ও ভুল সংশোধন।

⚽ আসরের পর
খেলাধুলা ও শরীরচর্চা।

📖 মাগরিব–এশা
পরবর্তী দিনের নতুন সবক প্রস্তুতি।

🌙 এশার পর
দিনের পড়া ঝালাই, দোয়া ও ঘুম।

━━━━━━━━━━━━━━

📅 সাপ্তাহিক নিয়ম

🟢 শনিবার–বুধবার

✅ নতুন সবক গ্রহণ।
✅ সাথ সবক শুনানো।
✅ আমুখতা রিভিশন।

🟡 বৃহস্পতিবার

✅ নতুন সবক বন্ধ থাকবে।
✅ সপ্তাহের সবক ও সাথ সবক পূর্ণ রিভিশন।
✅ দুর্বল অংশ সংশোধন।
✅ আমুখতা মজবুত করা।

🔵 শুক্রবার

✅ নতুন সবক বন্ধ থাকবে।
✅ সাপ্তাহিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
✅ তাজবীদ ও মাখারিজ সংশোধন।
✅ পুরাতন হিফজ মজবুত করা।

━━━━━━━━━━━━━━

📌 বিশেষ নিয়ম

✅ সাথ সবক ও আমুখতা শুনাতে না পারলে পরবর্তী দিনের নতুন সবক বন্ধ থাকবে।

✅ উস্তাদের অনুমতি ছাড়া নতুন সবক গ্রহণ করা যাবে না।

✅ তাজবীদ, মাখারিজ ও কুরআনের আদবের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে।

✅ অযথা কথা বলা, সময় নষ্ট করা ও হিফজের পরিবেশ নষ্ট করা যাবে না।

✅ পরিষ্কার-পরিচ্ছন্নতা, ইসলামী আদব ও উস্তাদের সম্মান বজায় রাখতে হবে।

━━━━━━━━━━━━━━

📌 পরীক্ষা সংক্রান্ত নিয়ম

✅ মাসিক মূল্যায়ন পরীক্ষা নিয়মিত অনুষ্ঠিত হবে।

✅ এছাড়াও বছরে ৬টি বিশেষ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

✅ প্রতিটি সাময়িক পরীক্ষার এক মাস আগে মডেল টেস্ট নেওয়া হবে।

✅ ৬টি পরীক্ষার ফি সকল পরীক্ষার জন্য সমান নির্ধারিত থাকবে।

✅ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের হিফজের মান, তাজবীদ, মাখারিজ ও অগ্রগতি মূল্যায়ন করা হবে।

━━━━━━━━━━━━━━

📖 দৈনিক মূল লক্ষ্য

📌 নতুন সবক — যোগ্যতা অনুযায়ী নির্ধারণ করা হবে।

📌 সাথ সবক — নিয়মিত শুনাতে হবে।

📌 আমুখতা — প্রতিদিন মজবুতভাবে রিভিশন করতে হবে।

━━━━━━━━━━━━━━

🤲 আল্লাহ তাআলা সকল ছাত্রকে কুরআনের হাফিজ, আমলকারী ও উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে দিন। আমীন।

26/07/2026

ছোট লোকের প্রথম আক্রমণ হয় তার উপর.
যে তার উপকার করেছে।

Address

গাজীপুর
গাজীপুর
AS*

Telephone

+8801748767696

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdur Rahman M posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Abdur Rahman M:

Shortcuts

Share

Category