বড়ুবিবি মহিলা মাদরাসা, বয়রা, সোনাডাঙ্গা, খুলনা

  • Home
  • Bangladesh
  • খুলনা
  • বড়ুবিবি মহিলা মাদরাসা, বয়রা, সোনাডাঙ্গা, খুলনা

বড়ুবিবি মহিলা মাদরাসা, বয়রা, সোনাডাঙ্গা, খুলনা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বড়ুবিবি মহিলা মাদরাসা, বয়রা, সোনাডাঙ্গা, খুলনা, Religious school, বড়ুবিবি মহিলা মাদরাসা, বয়রা, খুলনা.

20/09/2025
একটা সাইটের লিংক শেয়ার করছি,১.যেখানে মাওলানা সাদ সাহেব সম্পর্কে দারুল উলূম দেওবন্দের সবগুলো উর্দু ওয়াযাহাত ও ফতোয়া রয়েছে...
07/11/2024

একটা সাইটের লিংক শেয়ার করছি,
১.
যেখানে মাওলানা সাদ সাহেব সম্পর্কে দারুল উলূম দেওবন্দের সবগুলো উর্দু ওয়াযাহাত ও ফতোয়া রয়েছে।
২.
সাদ সাহেব সম্পর্কে বিশ্বের উলামায়ে কেরাম যতগুলো উর্দু বই লিখেছেন, সবগুলোর পিডিএফ আছে। আপনি শুনলে অবাক হবেন যে, নদওয়াতুল উলামা লাখনৌয়ের এক মাওলানা যায়দ মাযাহেরি সাহেবই এ প্রসঙ্গে অন্তত ২৫টি বই লিখেছেন। বাকিদের কথা আর বললাম না।
৩.
সাদ সাহেব সম্পর্কে ইউরোপ-আমেরিকার অনেক খতীবের আলোচনার লিখিত কপি রয়েছে।
৪.
সাদ সাহেবের অনেকগুলো গুমরাহ বয়ানের অডিও ক্লিপ রয়েছে। সম্ভবত ৬০টির বেশি হবে।
এই সাইট সেভ করে রাখুন। যারা এই ময়দানে কাজ করছেন, বা মাঝে মধ্যে স্থানীয় কোনো ফিত্তিনের কারণে যারা সমস্যায় পড়েন, তাদের কাজে আসবে ইনশাআল্লাহ।
পাশাপাশি
ক.
অন্য কমেন্টে আমার সবগুলো অনুবাদের ‘ই-বুক’ সংস্করণের লিংকও শেয়ার করে দিচ্ছি।
খ.
আলাদাকরে পিডিএফ কপির লিংকও শেয়ার করে দিচ্ছি।
গ.
বেফাকু উলামায়িল হিন্দের ইউটিউব চ্যানেলের লিংকও শেয়ার করে দিচ্ছি। সেখানেও গুমরাহ বয়ানগুলোর ক্লিপ পাবেন, ইনশাআল্লাহ।
দুআর দরখাস্ত।
জাযাকুমুল্লাহু খাইরান।

আবদুল্লাহ আল ফারুক

মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।। সংখ্যা বিবেচনায় প্রায় ২ লক্ষ টাকা কম। আল্লাহ তায়ালা বারাকাহ দান করুন। আমাদেরকেও রাব্বে কাবা...
30/10/2024

মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।। সংখ্যা বিবেচনায় প্রায় ২ লক্ষ টাকা কম। আল্লাহ তায়ালা বারাকাহ দান করুন। আমাদেরকেও রাব্বে কাবা তার মেহমান হিসেবে কবুল করুন। আল্লাহ প্রেমের এই মিছিলে আমাদেরকেও শামিল করুন। আমিন।।

29/10/2024

দাওয়াহ কোর্সঃ

আজ থেকে খুলনা দারুল উলুম মাদরাসায় ৩দিন ব্যাপী দাওয়াহ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

> Jubaer Ahmad হাফিজাহুল্লাহ
> মুশাহিদ আলী চমকপুরী হাফিজাহুল্লাহ

প্রাণের জামিয়া।। খুলনা মুহাম্মাদনগর মাদরাসার আবনা-ফুজালা সম্মেলনে, সকল আবনা-ফুজালাগণ আমন্ত্রিত।।
24/10/2024

প্রাণের জামিয়া।। খুলনা মুহাম্মাদনগর মাদরাসার আবনা-ফুজালা সম্মেলনে, সকল আবনা-ফুজালাগণ আমন্ত্রিত।।

আলহামদুলিল্লাহ।। আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহর বাইতুল মুকাররম জাতীয় মসজিদে খতিব হিসেবে নিয়োগ প্রদান সংক্রান্ত ধর্ম ম...
21/10/2024

আলহামদুলিল্লাহ।।

আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহর বাইতুল মুকাররম জাতীয় মসজিদে খতিব হিসেবে নিয়োগ প্রদান সংক্রান্ত ধর্ম মন্ত্রণালয় কতৃক জারিকৃত নোটিশ।।

13/10/2024

আবারো কুইজ -

ড. রাগিব সারজানির
"উসমানি সালতানাতের ইতিহাস"
বইটি চার খণ্ডে প্রকাশিত হবে I

বইটির পৃষ্ঠা সংখ্যা কত হতে পারে অনুমান করুন !!
(গ্রন্থ তালিকার ১৯৯ পৃষ্ঠা ব্যতীত)

কমেন্ট করার পাশাপাশি শেয়ার করার অনুরোধ রইলো

ইসলামের মতো মানবিক, মানবতাবাদী ধর্ম, কালচার, সমাজ ব্যাবস্থা, রাস্ট্র ব্যাবস্থা, এমন একটি সুন্দর সিস্টেম আর দ্বিতীয়য়টি নে...
12/10/2024

ইসলামের মতো মানবিক, মানবতাবাদী ধর্ম, কালচার, সমাজ ব্যাবস্থা, রাস্ট্র ব্যাবস্থা, এমন একটি সুন্দর সিস্টেম আর দ্বিতীয়য়টি নেই।

তারপরও যে কেন, মানুষ এই সুন্দর সিস্টেম গ্রহন করছে না, আপনাই নিচ্ছে না?! তা আমার বুঝেই আসছে না।

আর, আমরাও ইসলামের প্রকৃত অবস্থা, তার অনুপম সৌন্দর্য জগৎবাসীর সামনে কেন তুলে ধরতে পারছি না?! এটাও বুঝে আসছে না।

এই ইসলাম তো, রাসূল ﷺ এর আনীত, সেই ইসলাম। আইয়্যামে জাহিলিয়াকে যা পরিবর্তন করে দিয়েছে। শুধু পরিবর্তনই করে নি। বরং দৃষ্টান্তমূলক এমন এক জাতি, সমাজ তৈরি করেছে, যা বিশ্ববাসীর জন্য নমুনা। এ তো কোন কল্পকাহিনী নয়, অবাস্তব কোন রুপকথাও নয়। নয় কোন একাডেমিক তত্ত্ব। যে তা বাস্তবায়ন করা অসম্ভব। বা বাস্তবায়নের কোন রূপরেখা নেয়। এমন তো না।

তারপরও কেন আমরা কেন পারছি না?! আমরা কেন ব্যার্থ হচ্ছি বারে বার?! এর উত্তরণ কোন পথে?

আয় আল্লাহ! আমাদের কবুল কর! শক্তি দাও! সামর্থ্য দাও! বিজয়ী হিসেবে কবুল কর! সিরাতে মুস্তাকীম দান কর! দ্বীনের জন্য প্রকৃত মেহনত করার তাওফিক দান কর! আমিন, ইয়া রব্বাল আলামিন!!

25/09/2024

দাওয়াহ
প্রচলিত রাজনীতিতে জড়াতে চান না, দ্বীনের জন্য কিছু করতে চান, এমন তরুণরা জানতে চান, কী করতে পারি?
-দাওয়াতি কাজ করতে পারেন।
দাওয়াতের কথা শুনে কোনো কোনো ‘রক্তগরম’ তরুনের চেহারায় কেমন যেন একটা ভাব ফুটে ওঠে। ভাবটা এমন, দাওয়াত? আমি যেখানে জীবন দেয়ার জন্য টগবগ করে ফুটছি, সেখানে এই হালকা, নিরীহ ‘কর্মপন্থা’ দিয়ে কী হবে?
-আপাতত, একদিনেই সবকিছু ওলটপালট করে ফেলতে পারবেন?
-জি না।
-তাহলে দাওয়াতের বিকল্প নেই।
-আপনার এলাকার সবচেয়ে শক্তিমান মানুষটাকে কখনো দাওয়াত দিয়েছেন?
-জি না (অধিকাংশের উত্তর)।
-আপনার এলাকার সবচেয়ে দুর্বল মানুষটাকে দাওয়াত দিয়েছেন?
-জি না (অধিকাংশের উত্তর)।
-আপনার এলাকার সবচেয়ে শক্তিমান মানুষটাকে চেনেন?
-জি না। (কেউ কেউ জি বলেন)।
-যান, আগামীবার আসার সময় এলাকার সবচেয়ে শক্তিমান মানুষটাকে দাওয়াত দিয়ে আসবেন। সবচেয়ে দুর্বল মানুষটাকেও। বিশেষ করে, ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবে বলে মনে করেন, সে দলের সভাপতি, সেক্রেটারিকে দাওয়াত দিয়ে আসবেন। কালিমার দাওয়াত দিবেন। নামাজের দাওয়াত দিবেন। দাওয়াত দেয়ার অভ্যেস না থাকলে, রক্তটা একটু ঠাণ্ডা করে তিনদিনের জন্য তাবলীগে গিয়ে দাওয়াত শিখে আসবেন। অন্তত এলাকার আমীর সাহেবের কাছে গিয়ে শিখে নিবেন।

অভিজ্ঞ ওলামায়ে কেরাম নানা পরামর্শ দিয়ে থাকেন।
তাদের কথাগুলো অনেকটা এমন,
১. আপনার এলাকার প্রতিটি মক্তব, মাদরাসা, স্কুল, কিন্ডারগার্টেন, কলেজ, ভার্সিটিতে দাওয়াত দিতে পারেন।
২. প্রতিটি পেশার মানুষকে দাওয়াত দিতে পারেন।
৩. এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দকে দাওয়াত দিতে পারেন। বিশেষ করে যারা সম্ভাব্য ক্ষমতাসীন, তাদেরকে।
৪. এলাকার নারীদেরকে দাওয়াত দেয়ার বিশেষ ব্যবস্থা করতে পারেন।

প্রশ্ন আসে কীভাবে দাওয়াত দিবো?
কী দাওয়াত দিবো?
১. দাওয়াত দেয়ার জন্য প্রাথমিক পরিচিতি দরকার। আগে তার সাথে নির্দিষ্ট জান-পেহচান গড়ে তুলতে পারি।
২. নামাজের দাওয়াত দিতে পারি। সাথে করে দ্বীনি ওয়াজ-মাহফিলে নিয়ে যেতে পারি।
৩. সময়সুযোগ বুঝে দ্বীনের মৌলিক শিক্ষাগুলো গল্পচ্ছলে তুলে ধরতে পারি।

দোস্ত, জানেমান উপন্যাসটি হাতের কাছে থাকলে, দাওয়াতদানের রূপরেখা বইটি থেকে ঝালিয়ে নিতে পারি।

Atik Ullah
ওয়াফফাকানাল্লাহ।

Address

বড়ুবিবি মহিলা মাদরাসা, বয়রা
খুলনা

Website

Alerts

Be the first to know and let us send you an email when বড়ুবিবি মহিলা মাদরাসা, বয়রা, সোনাডাঙ্গা, খুলনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share