জিনিয়াস কোচিং সেন্টার

জিনিয়াস কোচিং সেন্টার সুশিক্ষাই জাতির মেরুদন্ড

 #এসএসসি_২০২৬_পরীক্ষার_রুটিন    ゚viralシfypシ゚viralシ  #এসএসসি২০২৬    #নোটিশ২০২৬
15/01/2026

#এসএসসি_২০২৬_পরীক্ষার_রুটিন
゚viralシfypシ゚viralシ #এসএসসি২০২৬ #নোটিশ২০২৬

২০২৬ সালের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিষয় কাঠামো, নম্বর, সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি এক সাথে দেওয়া হলো। যা ২০২...
03/01/2026

২০২৬ সালের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিষয় কাঠামো, নম্বর, সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি এক সাথে দেওয়া হলো।
যা ২০২৫ সাথ থেকে কার্যকর করা হয়েছে।

28/12/2025

#নোটিশ২০২৬
দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে জুন মাসে অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা রাখা হয়েছে। আর নভেম্বর মাসে নির্বাচনি পরীক্ষা নেওয়ার নির্দেশনা রয়েছে। পাশাপাশি দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষা এবং জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচিও জানানো হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী- ২০২৬ সালের ২৮ জুন অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষা চলবে ১২ দিন, যা শেষ হবে ১৩ জুলাই। দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষা শুরু হবে ২৮ অক্টোবর, চলবে ১০ নভেম্বর পর্যন্ত। বার্ষিক পরীক্ষা শুরু হবে ১৯ নভেম্বর, চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত।

এদিকে এবার শিক্ষাপঞ্জিতে জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচিও প্রকাশ করা হয়েছে। ১৫ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে, যা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।রোববার (২৮ ডিসেম্বর) প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী- ২০২৬ সালের ২৮ জুন অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষা চলবে ১২ দিন, যা শেষ হবে ১৩ জুলাই। দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষা শুরু হবে ২৮ অক্টোবর, চলবে ১০ নভেম্বর পর্যন্ত। বার্ষিক পরীক্ষা শুরু হবে ১৯ নভেম্বর, চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত।

এদিকে এবার শিক্ষাপঞ্জিতে জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচিও প্রকাশ করা হয়েছে। ১৫ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে, যা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।

শিক্ষাপঞ্জি অনুযায়ী- ২০২৬ শিক্ষাবর্ষ হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। সরকারঘোষিত নির্দেশনার আলোকে বছরের শুরুতে পাঠ্যবই বিতরণ করতে হবে।

শিক্ষাপঞ্জির নির্দেশনামতে, প্রত্যেকটি (অর্ধবার্ষিক-বার্ষিক) পরীক্ষার সময়সীমা ১২ কর্মদিবসের বেশি হবে না। সব পরীক্ষা গ্রহণ এবং বার্ষিক পরীক্ষার উত্তরপত্র এক বছর সংরক্ষণ করতে হবে।

পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তন করা যাবে না। তবে কোনো বিশেষ কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন করতে হলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অনুমতি নিতে হবে। এসএসসি পরীক্ষার সময় কেন্দ্র ছাড়া অন্য বিদ্যালয়ে যথারীতি ক্লাস চালু থাকবে। জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো যথারীতি পালন করতে হবে।

জিনিয়াস কোচিং সেন্টার    এ এসএসসি প্রস্তুতি ব্যাচের বাংলা বহনির্বাচনি পরীক্ষায় (৫০ মার্ক) ১ম.  ২য় এবং ৩য় স্থান অধিকারীদে...
26/12/2025

জিনিয়াস কোচিং সেন্টার এ এসএসসি প্রস্তুতি ব্যাচের বাংলা বহনির্বাচনি পরীক্ষায় (৫০ মার্ক) ১ম. ২য় এবং ৩য় স্থান অধিকারীদের হাতে বই পুরস্কার তুলে দিচ্ছেন পরিচালক স্যার।
#এসএসসি২০২৬ #বড়ভিটা ফুলবাড়ী কুড়িগ্রাম ্রেণী #মডেলটেস্ট ゚viralシfypシ゚viralシ

24/12/2025
২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা দুই থেকে তিন মাস পেছাচ্ছে। আগামী বছরের এপ্রিল মাসের শেষ দিকে বা মে মাসের শুরুর দিকে ...
22/12/2025

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা দুই থেকে তিন মাস পেছাচ্ছে। আগামী বছরের এপ্রিল মাসের শেষ দিকে বা মে মাসের শুরুর দিকে এ পরীক্ষা হতে পারে। এক সপ্তাহের মধ্যে রুটিনসহ সবকিছু চূড়ান্ত হতে পারে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি। স্বাভাবিক সময়ে এসএসসি পরীক্ষাও এ মাসে শুরু হয়। তবে নির্বাচনে বিভিন্ন বিদ্যালয়ে কেন্দ্র থাকে। ফলে ফেব্রুয়ারি মাসে এ পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। ফলে এসএসসি পরীক্ষা পেছাতে পারে। এর আগেও নানা কারণে এসএসসি ও সমমান পরীক্ষা পেছানোর নজির রয়েছে।

জানা গেছে, ২০২০ সাল পর্যন্ত এসএসসি বা সমমান পরীক্ষা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হয়ে মার্চের মধ্যে শেষ করা হতো। তবে ২০২১ সালে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সে ধারায় ছেদ পড়ে। কোভিডের কারণে ওই বছরের ১৪ নভেম্বর থেকে পরীক্ষা নেওয়া হয়।

২০২৩ সালে পরীক্ষা শুরু হয় এপ্রিলের ৩০ তারিখ। এর আগে ২০২২ সালের পরীক্ষা শুরু হয় ১৫ সেপ্টেম্বর। সর্বশেষ ২০২৪ সালের এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি। এর মাধ্যমে স্বাভাবিক সময়ে ফেরে এ পাবলিক পরীক্ষা। তবে ২০২৬ সালের নির্বাচনের কারণে আগের বছরের তুলনায় এসএসসি পরীক্ষা আবারও অন্তত তিন মাস পেছাচ্ছে।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহবায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘চলতি সপ্তাহে বা আগামি সপ্তাহে বোর্ড মিটিং হওয়ার কথা রয়েছে। মিটিংয়েই পরীক্ষার রুটিন, তারিখের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এপ্রিল মাসের শেষ দিকে বা মে মাসের শেষ দিকে এবারের পরীক্ষা শুরু হতে পারে।’

তথ্য সূত্রঃ দ্যা ডেইলি ক্যাম্পাস

২০২৫ সালের  জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচী  #জিনিয়াস_কোচিং_সেন্টার  #কোচিং  #শিক্ষা
19/12/2025

২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচী
#জিনিয়াস_কোচিং_সেন্টার
#কোচিং
#শিক্ষা

Address

বড়ভিটা, ফুলবাড়ি
কুড়িগ্রাম
5680

Website

Alerts

Be the first to know and let us send you an email when জিনিয়াস কোচিং সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share