কুমিল্লা সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ

কুমিল্লা সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ Education service.. & information
comilla central school & college

ccsc

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিতএসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনায় ...
15/04/2026

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত
এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনায় কুমিল্লা সেন্ট্রাল স্কুল এন্ড কলেজে এক আবেগঘন বিদায় ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। (সিসিএসসি)

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে সৃষ্টি হয় এক আন্তরিক ও প্রার্থনামুখর পরিবেশ।

অনুষ্ঠানটি দক্ষ সঞ্চালনায় পরিচালনা করেন প্রতিষ্ঠানের পরিচিত মুখ মোহাম্মদ উল্লাহ তালুকদার। তার প্রাণবন্ত উপস্থাপনা পুরো আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও উপভোগ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এ বারি সেলিম, প্রধান উপদেষ্টা, কুমিল্লা সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মিয়া মোহাম্মদ সোহেল, সভাপতি, কুমিল্লা সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ
মো: ইয়াসিনুর রহমান ইয়াসিন, অধ্যক্ষ, রূপসী বাংলা কলেজ
মো: আমিনুল ইসলাম, সহ-সভাপতি, কুমিল্লা সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ
হাফেজ মো: ফয়েজ আহমেদ, নির্বাহী পরিচালক, কুমিল্লা সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ
মো: কামাল হোসেন, পরিচালক, কুমিল্লা সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: মহি উদ্দিন, অধ্যক্ষ, কুমিল্লা সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ।

প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সভাপতিসহ সকল অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, সময় ব্যবস্থাপনা এবং নৈতিকতার উপর গুরুত্বারোপ করেন এবং সফলতার জন্য নিরলস প্রচেষ্টার আহ্বান জানান।

শিক্ষকদের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন আহসান উল্লাহ (ইনচার্জ, ডে-শিফট) এবং এনামুল হক (হিসাবরক্ষক ও সহকারী শিক্ষক)। তারা শিক্ষার্থীদের জন্য কার্যকর পরামর্শ ও অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা তুলে ধরেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে পরীক্ষার্থী মারিয়া আক্তার মিম আবেগঘন বক্তব্য প্রদান করেন। তার বক্তব্যে বিদ্যালয়ের স্মৃতি, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক এবং আগামীর স্বপ্ন ও প্রত্যাশা সুন্দরভাবে ফুটে ওঠে।

অনুষ্ঠানের শেষপর্যায়ে সকল পরীক্ষার্থীর সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন হাফেজ মো: ফয়েজ আহমেদ। দোয়া শেষে উপস্থিত সবাই পরীক্ষার্থীদের জন্য আন্তরিক শুভকামনা জানান।

✨ উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি তাঁদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা যুগিয়েছেন।

কুমিল্লা সেন্ট্রাল স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন অনুষ্ঠানে পুরষ...
07/02/2026

কুমিল্লা সেন্ট্রাল স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন অনুষ্ঠানে পুরষ্কার বিতরণ.......

Shout out to my newest followers! Excited to have you onboard! Zobaier Hossain Robel, Md Ahsan Ullah, Abdul Karim, Jabed...
07/02/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Zobaier Hossain Robel, Md Ahsan Ullah, Abdul Karim, Jabed Hosen, Mohammed Maksuder, Ismail Ismail, Md Jashim Uddin Gazi, محمد ميلون حسين, Tahmina Akter, Salahuddin Salahuddin

শিক্ষার্থী,অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীদের আমন্ত্রণ রইল।!
06/02/2026

শিক্ষার্থী,অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীদের আমন্ত্রণ রইল।!

Address

দক্ষিণ আশ্রাফপুর, লাকসাম রোড
কুমিল্লা

Alerts

Be the first to know and let us send you an email when কুমিল্লা সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to কুমিল্লা সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ:

Shortcuts

Share

Category