English Hub

English Hub Now You Can Learn here Fluently.

17/05/2020

Noun কাকে বলে? কত প্রকার ও কি কি?

যে word দ্বারা কোন কিছুর নাম প্রকাশ করা হয় তাকেই noun বলে । আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই noun বলে। Noun দ্বারা কোন ব্যক্তি, বস্তু, প্রাণী ,স্থান ,ঘটনা ইত্যাদির নাম বোঝায়।
Noun refers to any kind of name. Means, whatever we are seeing and watching around us is noun.
Nouns are used to name persons, things, animals, events, places, ideas, etc.

Example:
Karim does not like to go to school. এই বাক্যে Karim একজন ব্যক্তির নাম।
Kuwait is a Muslim country. এখানে কুয়েত একটি দেশের নাম।
Diamond is very valuable. ডায়মন্ড একটি বস্তুর নাম।

Nouns are classified into five types.

Proper Noun (নাম বাচক বিশেষ্য)
Common Noun (জাতিবাচক বিশেষ্য)
Collective Noun (সমষ্টিবাচক বিশেষ্য)
Material Noun (বস্তুবাচক বিশেষ্য)
Abstract Noun (গুণবাচক বিশেষ্য)

Proper Noun (নাম বাচক বিশেষ্য):

যে Noun দ্বারা কোন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে Proper Noun বলে।
A proper noun refers to specific names of persons, things, places, etc. and always start with a capital letter.

Example:
I like the story of Shakespeare. (Shakespeare নির্দিষ্ট একজন ব্যক্তির নাম)
We planned to visit Sylhet. ( Sylhet নির্দিষ্ট একটি জায়গার নাম)
Have you ever seen the Tajmahal? (Tajmahal একটি স্থাপনার নাম)

Common Noun (জাতিবাচক বিশেষ্য):

যে Noun দ্বারা একই জাতীয় কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বুঝায় তাকেই Common Noun বলে । যেমন, Student, Book, Dog, Flower etc.
A common noun refers to specific generic names of persons, places, things, etc. It is the opposite of Proper Noun.

Example:
Alex is a student. (Student দ্বারা সকল ছাত্র-ছাত্রীদেরকেই বুঝানো হয়েছে। নির্দিষ্ট কোন ছাত্র কিংবা ছাত্রী কে আলাদা করে বুঝায়নি)
Dogs can be very cute. ( Dog দ্বারা সকল জাতীয় কুকুর কে বুঝানো হয়েছে। সেটা যে কোন জাতের কিংবা ধরনের বা রঙের হতে পারে। যে কোন দেশের যে কোন কুকুর হতে পারে।)
You love ( এখানে flower দ্বারা সবরকম ফুলকে বুঝানো হয়েছে। এটা যে কোন জাতের বা ধরনের ফুল হতে পারে। হতে পারে গোলাপ কিংবা টিউলিপ, শিউলী অথবা রজনীগন্ধা কিংবা যে কোন ফুল হতে পারে।)

Collective Noun (সমষ্টিবাচক বিশেষ্য):
Collective Noun দ্বারা কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টি কে বুঝায়। যেমন, Club, Army, Class, Family, etc.
Collective Noun, in English Grammar, refers to a group of things, persons or animals.

Example:
Our class took a trip to Sundarbans.
Bangladeshi Army is doing a great job in UN mission.
Each team contains eleven players.

Material Noun (বস্তুবাচক বিশেষ্য)

যে Noun দ্বারা ওজন আছে কিন্তু গণনা করা যায় না এমন কিছুর নাম বোঝায় তাকেই Material Noun বলে। যেমন, Gold, Glass, Salt, Iron, Silver, Cloth, Air, Milk, etc.
Material Noun is an uncountable noun. It’s substance or material that we can see and touch but can’t count.

Example:
You can purchase a gold ring for your sister.
We may attain salt from sea-water.
Cotton dress is my favorite.

Abstract Noun (গুণবাচক বিশেষ্য):

যে Noun দ্বারা কোন ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম কিংবা অবস্থা প্রকাশ করা হয় তাকে Abstract Noun বলে। যেমন, Liberty, anger, freedom, kindness, love, happiness, beauty, ইত্যাদি।
Abstract nouns express ideas, feelings, realizations, and qualities that we can’t see, touch, hear, taste or smell. We can understand and imagine it but can’t even see. It’s a feeling, not a physical thing.

Example:
My love for you cannot be measured.
His kindness is his real beauty.
Her beauty makes me crazy.

14/05/2020

Parts of Speech: Part-2

Noun (বিশেষ্য)

যে word দ্বারা কোন কিছুর নাম প্রকাশ করা হয় তাকে noun বলে । আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই noun বলে। Noun দ্বারা কোন ব্যক্তি, বস্তু, প্রাণী ,স্থান ,ঘটনা ইত্যাদির নাম বোঝায়।

Noun refers to any kind of name. Means, whatever we are seeing and watching around us is noun.

Nouns are used to name persons, things, animals, events, places, ideas etc.

Example:
Karim does not like to go to school. (এই বাক্যে Karim একজন ব্যক্তির নাম।)
Kuwait is a Muslim country. (এখানে কুয়েত একটি দেশের নাম।)
Diamond is very valuable. (ডায়মন্ড একটি বস্তুর নাম।)

Nouns are classified into five types. These are:

Proper Noun (নাম বাচক বিশেষ্য)
Common Noun (জাতিবাচক বিশেষ্য)
Collective Noun (সমষ্টিবাচক বিশেষ্য)
Material Noun (বস্তুবাচক বিশেষ্য)
Abstract Noun (গুণবাচক বিশেষ্য)

Pronoun (সর্বনাম):

সহজভাবে, যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে বসাই তাকেই Pronoun বা সর্বনাম বলে। যেমন, He, She, We etc.
The word which we use instead of Noun is called Pronoun.

Example:
Karim is a good boy. (এখানে Karim একটি Noun).
He goes to school every day.
We should take care of our children.
উপরের উদাহরণ গুলোতে Karim নামক একটি ছেলের সম্পর্কে বলা হয়েছে। প্রথম বার তার নাম Karim হিসেবে ব্যবহার করা হয়েছে,পরবর্তীতে যতবার তার নাম আসবে ততবার তার নামের পরিবর্তে Pronoun হিসেবে He ব্যবহার করা যাবে। তেমনি বিভিন্ন ধরনের Noun এর gender এবং number অনুযায়ী Pronoun বসাতে হয়।

Adjective (নাম বিশেষণ):

যে সকল শব্দ দ্বারা কোন Noun বা Pronoun এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে Adjective বলে।
Adjectives qualify only Noun and Pronoun. It specifies the quality, number and size of noun or pronoun. It describes about nouns or pronouns.

Example:
Naima is a beautiful (এখানে Noun এর গুণ বুঝাচ্ছে)
He has three red pens. (Noun এর সংখ্যা বুঝাচ্ছে)
Safi is a good boy. (Noun এর অবস্থা বুঝাচ্ছে)

Verb (ক্রিয়া বা কাজ):

Verb is an important part of speech. Without verb no sentence can be formed. It shows a physical or mental action. Verb always believes in doings and actions.
যে শব্দ দ্বারা কোন কাজ করা/হওয়া বুঝায় তাকেই Verb বলে। যেমন, go, eat, sleep, buy, sell, walk, run, see, play, write, give etc.

Example:
We play cricket.
He writes a letter.
He gave me a glass of water.

Adverb (ক্রিয়া বিশেষণ):

যে সকল শব্দ Verb, Adjective বা অন্য adverb কে Modify করে বা কোনকিছু add করে সেই সকল শব্দগুলোকে Adverb বলে। যেমন, very, slowly, well, carefully etc.
The word that usually modifies the verb, adjective or other adverb is known as an adverb.

Example:
He asked my name gently.
She walks slowly.
She bought a very long dress.

Preposition (পদান্বয়ী অব্যয়):

Preposition defines the relationship between noun or pronoun with another word in a sentence. It works as a connector and specifies the location or a location in time.
বাংলায় Pre শব্দের অর্থ পূর্বে আর Position শব্দের অর্থ অবস্থান। তাই খুব সহজেই বুঝা যায় যে, যেসব শব্দ Noun বা Pronoun এর পূর্বে অবস্থান করে বাক্যের অন্যান্য অংশের সাথে ঐ Noun বা Pronoun এর সম্পর্ক স্থাপন করে তাকে Preposition বলে। যেমন, in, on, under, with, at, over, of, below, throughout, by, about, until etc.

Example:
The book is on the table.
Rahim is hiding behind the tree.
The girl brought a letter for me from the teacher who taught us English.
১ম বাক্যের দিকে তাকালে আমরা দেখতে পাই যে যদি আমরা Noun এর পূর্বে কোন preposition না বসাই তাহলে “The table” Noun টি বাক্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। On বসানোর সাথে সাথেই সেটি বাক্যের সাথে সংযুক্ত হয়ে যায়। ঠিক একই ভাবে বাকি Sentence গুলোতেও behind এবং from একই কাজ করছে।

Conjunction (সংযোজক অব্যয়):

যেসব Word একাধিক শব্দ, বাক্য কিংবা Clause কে সংযুক্ত করে তাদেরকে Conjunction বলে। যেমন, and, or, but, yet, for, nor, so, because etc.
Usually, a conjunction joins the word with another word or joins a sentence with another sentence. It is a connector. It links words, sentences, phrases or clauses.

Example:
Saif and Sourav are good friends. (এখানে দুটি শব্দকে সংযুক্ত করেছে)
Akash is a boy, but Mou is a girl. (দুটি clause কে সংযুক্ত করেছে)
She gave me the letter and then she quickly (দুটি clause কে সংযুক্ত করেছে)

Interjection (আবেগসূচক অব্যয়):

It expresses strong feelings, emotions and sudden changes of mind. It may be sudden happiness or sadness.
Interjection হঠাৎ করে মনের আবেগ কিংবা অনুভূতির কোন পরিবর্তন/প্রকাশ কে বুঝায়। যেমন, Hurrah, Alas, Oh, Bravo, Ouch, Ah etc.

Example:
Alas! Her father is dead.
Hurrah! We’ve won the game.
Oh! What a beautiful girl she is!

English Hubs initiative: supporting early language teachingIt's widely recognised that getting the basics right in readi...
13/05/2020

English Hubs initiative: supporting early language teaching
It's widely recognised that getting the basics right in reading and writing early in a child’s life is critical for their future educational success.

Reading, writing, communication and language are the key to unlocking deeper learning across the curriculum, and have been identified by Ofsted, the Department for Education and independent research bodies (such as the Education Endowment Foundation) as the number one priority for teaching and learning in Reception and Key Stage one.

Take a look at how we can support you

English Hub Early Language Icon
Early language
& vocabulary

English Hub Phonics Icon
Synthetic
Phonics

English Hub Reading For Pleasure Icon
Reading
for pleasure

English Hub Writing For Pleasure Icon
Writing
for pleasure

13/05/2020

Parts of Speech কাকে বলে? কত প্রকার ও কি কি?

Definition (1):
বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি Part of Speech বলে।

Every single word we use in a sentence is called a Part of Speech.

Example:

Karim is a good boy.
He goes to school
Ashik eats Rice.
১ নং বাক্যে, Karim, is, a, good, এবং boy প্রত্যেকটি একেকটি part of speech.


ঠিক একই ভাবে ২ নং বাক্যে, he, goes, to , school ইত্যাদি আলাদা আলাদা ভাবে প্রত্যেকটিই একেকটি Part of Speech. কারণ, তারা প্রত্যেকটিই বাক্যের অংশ। ৩ নং বাক্যটিতে মোট তিনটি শব্দ বা word আছে। সুতরাং এই বাক্যের তিনটি part of speech আছে।

Definition (2):
Words are considered as the smallest part of a sentence. According to the use and work, words are divided into different classes, called parts of speech.

বাক্যে, ব্যবহার এবং কাজের উপর ভিত্তি করে শব্দসমূহকে বিভিন্ন শ্রেনীতে ভাগ করা হয়েছে। বাক্যের অন্তর্গত এই প্রত্যেকটা শব্দকেই Parts of Speech বলে।

Example:

Do not run in the sun.
Walking is the best exercise.
He went to school.
উপরোল্লেখিত বাক্যেগুলোতে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই Part of Speech বলে।

Note: একটা কথা মনে রাখতে হবে যে, শব্দগুলো অবশ্যই কোন না কোন বাক্যের অংশ হতে হবে। আলাদা ভাবে কোন একটা শব্দকে part of speech বলা যাবে না।অর্থাৎ সকল Parts of Speech ই Word কিন্তু সকল Word ই Parts of Speech না।

Part of Speech মানে বাক্যের অংশ। Word যতক্ষণ বাক্যে ব্যবহার না হবে ততক্ষণ এটাকে Parts of Speech বলা যাবেনা। আমি যদি বলি Water তাহলে সেটা কোন Part of Speech হবেনা । কারণ, এটা কোন বাক্যের অংশ নয়। সম্পূর্ন আলাদা একটা শব্দ মাত্র। কিন্তু আমি যদি বলি Water is life তাহলে Water একটি Parts of Speech হবে। কারণ, এখানে water বাক্যেরই একটি অংশ।

Parts of Speech এর প্রকারভেদঃ
There are eight types of parts of speech according to their functions in a sentence.

Noun (বিশেষ্য)
Pronoun (সর্বনাম)
Adjective (নাম বিশেষণ)
Verb (ক্রীয়া বা কাজ)
Adverb (ক্রীয়া বিশেষণ)
Preposition (পদান্বয়ী অব্যয়)
Conjunction (সংযোজক অব্যয়)
Interjection (আবেগ সূচক অব্যয়)

12/05/2020

Sentence: Part-3

There are three types of sentences according to their structure:

Simple sentence (সরল বাক্য)
Complex sentence (জটিল বাক্য)
Compound Sentence (যৌগিক বাক্য)

Simple sentence (সরল বাক্য):
যে সকল বাক্যে একটি মাত্র Subject or object এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া (finite verb) থাকে তাকেই Simple sentence বা সরল বাক্য বলে।
In a simple sentence, there is only one subject and one finite verb. It has only one independent clause.

Now the question is what a clause is.

A Clause is a sentence or a part of a sentence, and it may be dependent or independent.

E.g., “He hates me” is a sentence, which has only one clause. “He hates me, and I hate him too” is also a sentence and it has two clauses; one is “He hates me,” and another is “I hate him too.” These two clauses are joined together by a conjunction ‘and.'

You may follow a simple pattern like:
Subject + Finite verb + complement

Example:
Cox’s Bazar is the largest sea-beach in the world.
She wrote an application to the principal.
Bangladesh is a developing country.
প্রত্যেকটি উদাহরণে একটি করে subject এবং একটি করে সমাপিকা ক্রিয়া আছে।

Complex sentence (জটিল বাক্য):
যে সকল বাক্যে একটি প্রধান খন্ড বাক্য থাকে এবং তার উপর আশ্রয় বা অবলম্বন করে আরও এক বা একাধিক খন্ড বাক্য থাকে তাকেই Complex sentence জটিল বাক্য বা মিশ্র বাক্য বলে।
It consists one main clause and one or more sub ordinate clauses or adverbial clauses.

1. Adverbial clauses come after the main clause.

His brother died when he was seven years old.
His mother died (Main clause)

When (subordinating conjunction)

He was two years old. (Adverbial clause)

If you read regularly, you will do well in the exam.
Here, ‘if you read regularly’ is a subordinate clause and ‘you will do well in the exam’ is the main clause.


2. The best way to detect Subordinate clause is that it always begins with conjunctions like where, what, when, that, while, who, if, whether, because, whenever, whoever, whatever, wherever, though, although, till, until, unless, after, before, so that, etc.

You did not even hear what his name was.
Though he lives in America, he speaks Bengali fluently.

Compound Sentence (যৌগিক বাক্য):
নিরপেক্ষ দুই বা তার অধিক সরল বাক্য যদি কোন সংযোজক অব্যয় দ্বারা সংযুক্ত হয়ে একটি সম্পূর্ণ বাক্য তৈরী করে তখন তাকে Compound sentence বা যৌগিক বাক্য বলা হয়।
A compound sentence incorporates at least two principal clauses. These clauses linked by one or more coordinating conjunctions, punctuations or both.

Conjunctions that are used in compound sentences are and, or, but, for, not, also, thus, however, moreover, therefore, so, still, else, as well as, otherwise, accordingly, yet, not yet, but also, either or, neither nor, on the contrary, etc.

Example:
He is poor but happy.
We searched him everywhere but did not find.
Mou shouted, and all the people started to clap their hands.

12/05/2020

Sentence : Part-2

Assertive Sentence (বর্ণনামূলক বাক্য):

যে Sentence দ্বারা কোন কিছুর বর্ননা বা বিবৃতি প্রকাশ করে তাকে Assertive sentence বলে।
Assertive Sentence is a simple statement or assertion, and it may be affirmative or negative.

You may follow a pattern like “subject + verb + object/complement/adverb”.

Example:
He reads the book.
একটি সাধারণ বিবৃতিমূলক বাক্য এবং Affirmative বা হ্যাঁ সূচক বাক্য। এখানে, He হচ্ছে Subject, reads হলো Verb এবং the book হচ্ছে object. ... এখন উপরে দেয়া pattern এর সাথে খুব সহজেই মিলে যাচ্ছে।

We do not run in the Sun. একটি সাধারণ বিবৃতি এবং Negative sentence এর উদাহরণ।
Everyone should read this poem. এখানে should একটি Modal Auxiliary.

Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য):

যে Sentence দ্বারা কোন প্রশ্ন করা হয় অথবা কোন কিছুর প্রত্যুত্তর পাওয়ার উদ্দেশ্যে জিজ্ঞেস করা হয় তখন তাকে Interrogative Sentence বলে।
An interrogative sentence asks any questions to get a reply to something or someone and ends with an interrogative sign (?).
One of the two following ways may form an interrogative sentence.

1. It may begin with Helping verbs and Modals Auxiliaries.
Auxiliary Verbs: am, is, are - was, were - have, has, had, etc.
Modals Auxiliaries: shall, should, will, would, can, could, may, might, etc.

Example:
Do you need some money?
Is he your Brother?
Should I call you?
May begin with “WH” questions like who, where, when, whom, what, which, how, etc.

Example:
What is your address?
Whom do you want?
How much money do you want?

Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য):

যে Sentence দ্বারা কোন আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকেই Imperative sentence বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। এই ধরনের বাক্যে Subject (you) গোপন থাকে।

Imperative sentences express request, order, advice, command, and suggestion.
একটি সহজ pattern অনুসরণ করা যেতে পারেঃ
“(Subject (invisible) + verb + object)”

Example:
Do it quickly. (Order)
Never tell a lie. (Advice)
Please, give me a pen. (Request)

Optative Sentence (প্রার্থনা সূচক বাক্য):

যে Sentence দ্বারা মনে ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ করে তাকে Optative Sentence বলে।
An Optative Sentence expresses desire, prayer, wish, etc.
A simple pattern can help you more. That is (MAY + ASSERTIVE), but at the same time you should keep in mind that an Optative sentence can be formed without “MAY”.
বেশিরভাগ optative sentence এই may ব্যবহৃত হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যাতিক্রম আছে।

Example:
May Allah help you to overcome all the obstacles.
May you be happy in your future life.
Live long our president.
সর্বশেষ উদাহরণটির দিকে তাকালেই বুঝতে পারবেন যে May ছাড়াও Optative sentence হয়। তাই, এটা সবসময় বাধ্যতামূলক নয় যে Optative sentence এর শুরুতে May থাকতেই হবে।

Exclamatory Sentence (বিস্ময়সূচক বাক্য):

Exclamatory sentence দ্বারা হঠাৎ আকস্মিকভাবে মনের কোন পরিবর্তন যেমন হর্ষ, বিষাদ, আনন্দ, আবেগ বা বিস্ময় প্রকাশ করা হয়।
An exclamatory sentence expresses sudden or strong feelings or emotions like surprise, anger, delight, pain, etc. It is a term of the sudden change of mind.
Sometimes, an exclamatory sentence can start with Alas, Bravo, Ah, Hurrah, What, How, etc.

An exclamatory sign is mandatory after the end of the sentence. কখনো কখনো এই বিস্ময়সূচক চিহ্নটি (!) বাক্যের শুরুতেই বসে । কোন বাক্য যদি Alas, Bravo, ah, Oh, Hurrah ইত্যাদি দিয়ে শুরু হয় তাহলে এই শব্দগুলোর পরই বিস্ময়সূচক চিহ্ন বসাতে হয়।

Example:
Hurrah! We’ve won the game.
What a beautiful scene!
Alas! You’ve failed in English.

12/05/2020

Sentence : Part-1

Sentence কাকে বলে? Sentence কত প্রকার ও কি কি?

দুই বা ততোধিক শব্দসমষ্টি একত্রে মিলিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করলেই কেবল তাকে sentence বা বাক্য বলা যাবে।

অন্যথায়, একাধিক শব্দ এক সাথে মিলিত হলেও যদি সম্পূর্ণ রূপে মনের ভাব বা কথা প্রকাশ না করে তাহলে তাকে বাক্য বলা যাবে না। একটি সম্পূর্ণ বাক্য গঠণের জন্য নির্বাচিত শব্দসমূহকে অবশ্যই একটি সঠিক ক্রম বজায় রেখে সাজাতে হবে।

The sentence is known as the basic unit of English grammar. It contains a word or a group of words that expresses complete ideas, sense, feelings, or meaning and consists of a subject and a verb. Also, it may consist an object or a complement, and the words are ordered properly. A verb is a must in a sentence, and without a verb, no sentence can be formed.

Look at the examples very carefully:

Shina eats pizza.
In this sentence, Shina is the subject, eat is a verb and pizza is an object.

Rahim loves to travel.
Here, Rahim is the subject, loves is the verb and travel is an object or complement.

Similarly,

They play football.
এখন, যদি word গুলোকে অগোছালোভাবে বা order maintain না করে সাজাই তাহলে একটি পূর্ণাঙ্গ বাক্য হবেনা।

যেমনঃ Rahim loves to travel কে যদি আমরা Order maintain না করে লিখি তাহলে To travel loves Rahim. এখানে সম্পূর্ণ ভাবে মনের কোন অর্থ প্রকাশ পায় না। তাই এটা কোন বাক্য না।

Classifications of Sentences:
There are five categories of sentences according to their meaning and functions. These are:

Assertive Sentence (বর্ণনামূলক বাক্য)
Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য)
Imperative Sentence (অনুজ্ঞাসূচক বাক্য)
Optative Sentence (প্রার্থনা সূচক বাক্য)
Exclamatory Sentence (বিস্ময়সূচক বাক্য)

23/11/2019

একটা সাপ আর একটা ব্যাঙ একই জংগলে থাকতো এবং তাঁরা দু'জনেই রোজ সকালে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতো যেন #সৃষ্টিকর্তা তাদের সুবুদ্ধি দেন।

ব্যাঙটি একদিন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলো...
#প্রভু,আজ আমার বাঁচ্চাদের জন্মদিন, আমি তাদের জন্য প্রচুর খাবার নিয়ে আসতে চাই। তুমি আমাকে সেই খাবারের সন্ধান দাও। প্রভু জবাব দিলেন, তথাস্থ।

ঠিক ওই দিন জঙ্গলে থাকা সাপটি সৃষ্টিকর্তার কাছে #প্রার্থণা করলো...প্রভু,আমি আজ সাত দিন থেকে কোন খাবার খাইনি। তাই তোমার কাছে প্রার্থনা, আজ তুমি আমাকে ভালো একটি খাবারের সন্ধান দাও যাতে করে আমাকে আগামী সাতদিন আর নতুন খাবারের সন্ধান করতে না হয়। প্রভু, জবাব দিলেন, তথাস্থ।

এভাবে সারা দিন কাটার পর সন্ধ্যা অবধি সাপটি যখন #অপেক্ষা নিয়ে তীর্থের কাকের মত বসে আছে, কখন খাবার আসবে, ঠিক তখন ব্যাঙটি সারা দিন ঘুরেফিরে অনেক খাবার খেয়ে, কিছু খাবার বাচ্চাদের জন্য নিয়ে ফিরছিলো। ঠিক ওই সময় ব্যাঙটি সাপের সামনে পরে, আর সাপটি তখনই ওই ব্যাঙটিকে কামড়ে ধরে। যে মুহূর্তে সাপটি ব্যাঙটিকে কামড়ে ধরে সেই মুহূর্তে ব্যাঙটি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে, প্রভু আমি জানতাম তুমি আমাকে #পরীক্ষা নেবে আমাকে কি করতে হবে বলে দাও।

সেই মুহূর্তে সাপটি সৃষ্টিকর্তার কাছে প্রার্থণা করলো... প্রভু, খাবার তো তুমি দিলে, কিন্তু আমি তো ওকে ঠিক মতো ধরতে পারলাম না। আমি কি করে ওকে #ভালোভাবে ধরতে পারি সেই বুদ্ধিটুকু আমাকে দাও।

সৃষ্টিকর্তা উত্তরে ব্যাঙকে বললেন...
#পরে_আছিস_পরে_থাক
আর সাপকে বললেন...
#ধরে_আছিস_ধরে_থাক

ব্যাঙ প্রভুর ম্যাসেজ পাওয়ার পর একদম মরার মত পরে থেকে #ধৈর্য্য ধারণ করতে লাগলো। আর সাপও সিদ্বান্ত নিলো, আমি কিছুতেই আর ছাড়ব না। ধরেই রাখব। এভাবে সারা রাত কেঁটে গেলো। ভোর বেলার দিকে সাপটার মনে হল, ব্যাঙটা তো নড়াচড়া করছে না। তার মানে ওটা মারা গেছে। তাই সাপটা মুখ খুলে ব্যাঙটিকে ভালো করে ধরতে গেলো, আর তখনই ব্যাঙটি লাফ দিয়ে পালিয়ে গেলো ।

ব্যাঙ সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া করে বলছে...প্রভু, আমি জানতাম তুমি আমাকে #সুযোগ দিবে, তুমি সত্যিই মহান। সাপ বলছে...প্রভু, তুমি আমার মুখের খাবার কেড়ে নিলে? তখন প্রভু,সাপটিকে বলছে, তোমাকে বলেছিলাম ধরে থাকতে, তুমি কেন ছেড়ে দিলে? আর ব্যাঙকে বলছে, তুমি তোমার কর্মের ফল পেয়েছো । আমি তোমার জন্য কিছু করি নি।

of the ঃ আমরা আমাদের জীবনে অনেক সময় সাপের আবার অনেকে ব্যাঙের ভূমিকায় #অবতীর্ণ হই। অনেক সময় চূড়ান্ত ফলাফল পাওয়ার আগেই ধৈর্য্য হারা হয়ে হাল ছেড়ে দেই। আবার অনেকে ব্যাঙের মত শত বাধা বিপত্তি সত্বেও পরে থাকি তার শেষ না দেখা পর্যন্ত। প্রত্যেকের জীবনেই সাপ ও ব্যাঙের মত দুটি পরিস্থিতিই আসে। তাই হাজার কষ্ট, বাধা বিপত্তি সত্বেও সেই ব্যাঙের মত সাফল্যের চেষ্টায় আপনার কাংখিত ক্ষেত্রে নিজেকে #টিকিয়ে রাখতে হবে, পরে থাকতে হবে।
তাহলে, সাফল্য এক সময় না এক সময় আসবেই।

22/11/2019

Having best knowledge of Word meaning and grammatical items.

22/11/2019

Address

মোনালিসা কমপ্লেক্স, উপজেলা রোড
কিশোরগঞ্জ
৫৩২০

Opening Hours

Monday 07:00 - 19:00
Tuesday 07:00 - 19:00
Wednesday 07:00 - 19:00
Thursday 07:00 - 19:00
Saturday 07:00 - 19:00
Sunday 07:00 - 19:00

Telephone

+8801794814181

Website

Alerts

Be the first to know and let us send you an email when English Hub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to English Hub:

Shortcuts

Share

Category