Darul Ehsan Academy

Darul Ehsan Academy ideal institution for children's Quran education

25/12/2025

কিশোরগঞ্জ শহরের সচেতন অভিভাবকগণ, আসসালামু আলাইকুম। আপনার ৪ থেকে ১২ বছর বয়সী সন্তানকে নিয়ে কি আপনি গভীর দুশ্চিন্তায় আছেন? আপনার মনেও কি একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—সন্তানকে স্কুলে পড়াবেন নাকি মাদ্রাসায়?

সিদ্ধান্ত আপনার! আপনি কি আপনার সন্তানের জীবনের শুরুটা এমন প্রতিষ্ঠানে করবেন যেখানে নাচ-গান আর ঢোল-তবলার সংস্কৃতি শেখানো হয়? মনে রাখবেন, শব্দের চেয়ে ছবি মানুষের মস্তিষ্কে ৮০% বেশি প্রভাব ফেলে। তাই আপনার সন্তান পাঠ্যবইয়ে কোন ছবি দেখে বড় হচ্ছে, তা তার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপনার সন্তানও হতে পারে আল্লামা তকী উসমানী, ডা. জাকির নায়েক কিংবা মিজানুর রহমান আজহারির মতো বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার!

কিশোরগঞ্জের খরমপট্টি মোড়ে অবস্থিত 'দারুল ইহসান একাডেমি' নিয়ে এসেছে এমন এক সমন্বিত শিক্ষা ব্যবস্থা, যেখানে স্কুলের পজিটিভ শিক্ষার পাশাপাশি দেওয়া হয় পূর্ণাঙ্গ ধর্মীয় শিক্ষা।
আমাদের এখানে ২য় শ্রেণির মধ্যেই ইসলামের বেসিক নলেজ সম্পন্ন হয়।
ইনশাআল্লাহ, ৫ম শ্রেণির মধ্যেই আপনার সন্তান হতে পারবে একজন হাফেযে কুরআন।
আলহামদুলিল্লাহ, আমাদের ৯০% শিক্ষার্থী বর্তমানে সফলতার সাথে এগিয়ে যাচ্ছে।

আমাদের লক্ষ্য স্পষ্ট—নীতি ও নৈতিকতা সম্পন্ন মানুষ গড়া। এখান থেকে পড়াশোনা শেষ করে আপনার সন্তান যদি চায় বিশ্ববিখ্যাত স্কলার হতে পারবে, আবার যদি চায় ডা. জাহাঙ্গীর কবির কিংবা ডা. কামরুল হাসানের মতো নীতিবান ডাক্তার হতে—তার ভিত্তি আমরাই গড়ে দেব ইনশাআল্লাহ।

ইতিমধ্যেই ২৫০ জন ছাত্র-ছাত্রী আমাদের ছায়াতলে নিজেদের ভবিষ্যৎ গড়ছে। আপনার সন্তানের আলোকিত ভবিষ্যতের জন্য আপনিও বেছে নিন দারুল ইহসান একাডেমিকে।

২০২৬ শিক্ষাবর্ষে নূরানী, নাজেরা, হিফজসহ প্লে-নার্সারি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ভর্তি চলছে। আসন সংখ্যা সীমিত, তাই আজই যোগাযোগ করুন।
যোগাযোগ: দারুল ইহসান একাডেমি, খরমপট্টি মোড়, কিশোরগঞ্জ।

মোবাইল: 01782-002122, 01623-954375

আলহামদুলিল্লাহ,সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হলো আফটার স্কুল মাকতাব প্রোগ্রাম ২০২৫------------------------------------------...
16/11/2025

আলহামদুলিল্লাহ,
সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হলো
আফটার স্কুল মাকতাব প্রোগ্রাম ২০২৫
--------------------------------------------
গতকাল শনিবার (১৫-১১-২৫) কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো দারুল ইহসান ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত
আফটার স্কুল মাকতাব বার্ষিক প্রোগ্রাম।
তিন পর্বে সম্পন্ন হয় মনোমুগ্ধকর, দৃষ্টিকাড়া, বরকতময় কুরআনী এই প্রোগ্রাম।

প্রথম পর্বে ছিল আফটার স্কুল মাকতাব এর ছোট ছোট শিক্ষার্থীদের অর্থসহ কালিমা, কুরআন তিলাওয়াত, আদইয়াতুস সালাহ, মাসনুন দুয়া, হাদিস মুখস্থ, আসমাউল হুসনাসহ বিভিন্ন শিক্ষা প্রদর্শনী।

পাশাপাশি জামায়াতের সাথে জানাযার নামাজ।
আফটার স্কুল মাকতাব এর স্কুলগামী শিক্ষার্থীরা অত্যন্ত চমৎকারভাবে বাংলা নাশিদ।

দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় সবক প্রদান অনুষ্ঠান।
এ বছর মহা ঐশীগ্রন্থ আল কুরআনুল কারীমের সবক গ্রহণ করে আফটার স্কুল মাকতাবে অধ্যয়নরত ৫৮ জন স্কুলগামী শিক্ষার্থী এবং ফরজে আইন মাকতাবে অধ্যয়নরত ২ জন বয়স্ক শিক্ষার্থী।

আফটার স্কুল মাকতাবের শিক্ষার্থীদেরকে কুরআনের সবক প্রদান করেন প্রবীন আলেমেদ্বীন সাহিত্যিক ও গবেষক লেখক আল্লামা ফিজুর রহমান খান. হাফি,

তৃতীয় পর্বে ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আফটার স্কুল মাকতাব ১ম ও ২ য় সাময়িক পরীক্ষা ২০২৫ এ বিভিন্ন বর্ষে উত্তীর্ণ (৯০) জন শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট বিতরণ । তাছাড়াও নিয়মিত উপস্থিতি ও নিয়মিত নামাজ আদায়ের জন্য বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ৭০ জন শিক্ষার্থীকে।

দারুল ইহসান শিক্ষা পরিবারের অন্তর্ভুক্ত উস্তাদজিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

দারুল ইহসান ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত আফটার স্কুল মাকতাব প্রোগ্রাম ২০২৫ এ উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিশিষ্ট উলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, তরুণ লেখক, কলামিস্ট ও বিভিন্ন শ্রেণী-পেশার সুধীবৃন্দ।..........
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন আলেমেদ্বীন সাহিত্যিক ও গবেষক লেখক আল্লামা ফিজুর রহমান খান. হাফি, উপস্থিত ছিলেন দারুল আরকাম ইনস্টিটিউট এর পরিচালক ও আফটার স্কুল মাকতাবের প্রণেতা আল্লামা আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ, দারুল আরকাম ইনস্টিটিউট এর সহকারী পরিচালক হাফেজ মাওলানা আকরাম খন্দকার হাফি, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন লেখক ও গবেষক ইতমিনান বোর্ড বাংলাদেশ মহাপরিচালক ও মাদ্রাসা আবু হুরায়রা রা. এর প্রিন্সিপাল আল্লামা মুফতি মুসা খান হাফি। তাছাড়াও উপস্থিত ছিলেন ঢাকার প্রতিষ্ঠিত দ্বীনী মারকায ও মাদরাসা থেকে আগত আরো অনেক নবীন উলামায়ে কেরাম।

উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ শহরের স্থানীয় উলামায়ে কেরাম ও বিভিন্ন শ্রেণি পেশার সুধিবৃন্দ, প্রিয় অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সবাইকে উত্তম বিনিময় দান করুন।

আমরা কৃতজ্ঞতা আদায় করছি মহান রবের, প্রশংসা জ্ঞাপন করছি কেবল তারই। যিনি আমাদেরকে নতুন প্রজন্ম, স্কুলগামী শিক্ষার্থী ও সমাজের সর্বসাধারণের জন্য কুরআনের এই প্রোগ্রাম আয়োজনের তৌফিক দান করেছেন।
অতিথি অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে যারা উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে সৌন্দর্যমন্ডিত করেছেন দারুল ইহসান ইনস্টিটিউট (আফটার স্কুল মাকতাব) এর পক্ষ থেকে আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষত দারুল ইহসান এর সকল অফিসিয়াল কর্মকর্তা, উস্তাদবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা, যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে এই প্রোগ্রাম উপহার দিয়েছেন।
জাযাকুমুল্লাহু আহসানাল জাযা।

শোকর ও কৃতজ্ঞতা প্রকাশ
মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম জিহাদ
প্রতিষ্ঠাতা পরিচালক
দারুল ইহসান ইনস্টিটিউট
আফটার স্কুল মাকতাব

11/10/2025
আলহামদুলিল্লাহ! দারুল ইহসান ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত   আফটার স্কুল মাকতাব এর সকল শাখায় দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা আজ শ...
11/09/2025

আলহামদুলিল্লাহ!
দারুল ইহসান ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত আফটার স্কুল মাকতাব এর সকল শাখায় দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা আজ শেষ হলো।

পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কিশোরগঞ্জ শহরের আফটার স্কুল মাকতাব এর মডেল ব্রাঞ্চ গুলোতে।

গাইটাল সার্কিট হাউজ শাখায়
পরিক্ষার কিছু মুহূর্ত

দারুল ইহসান ইনস্টিটিউট
প্রধান কার্যালয় খরমপট্টি মোড়।

দারুল ইহসান ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত   আফটার স্কুল মাকতাব এর সকল শাখায় চলছে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষারদ্বিতীয় দিন।পর...
10/09/2025

দারুল ইহসান ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত আফটার স্কুল মাকতাব এর সকল শাখায় চলছে দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার
দ্বিতীয় দিন।

পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কিশোরগঞ্জ শহরের আফটার স্কুল মাকতাব এর মডেল ব্রাঞ্চ গুলোতে।

খরমপট্রি শাখা।
গাইটাল পাক্কার মাথা শাখা।

আজ দুই শাখায় পরিক্ষা শেষ হলো।

দারুল ইহসান ইনস্টিটিউট
প্রধান কার্যালয় খরমপট্টি মোড়।

মাস্তুরাত মাকতাববয়স্ক মা-বোনদের দ্বীন শেখারএক অনন্য আয়োজন---------------------------------------------দারুল ইহসান ইনস্ট...
05/07/2025

মাস্তুরাত মাকতাব
বয়স্ক মা-বোনদের দ্বীন শেখার
এক অনন্য আয়োজন
---------------------------------------------
দারুল ইহসান ইনস্টিটিউট স্কুল শিক্ষার্থীদের জন্য আফটার স্কুল মাকতাব পরিচালনার পাশাপশি অভিভাবিকা এবং বয়স্ক মহিলাদেরকে বিশুদ্ধ নামায ও কুরআন তিলাওয়াত শিক্ষা এবং ফরজে আইন দ্বীন ও ইসলামী জীবনাচার পাঠদানের লক্ষ্যে কিশোরগঞ্জের প্রতিটি শাখার পাশে মাস্তুরাত মাকতাব প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছে।

এরই ধারাবাহিকতায় আজ ০৫-০৭-২০২৫ তারিখ শনিবার বাদ আসর দারুল ইহসান ইনস্টিটিউট আফটার স্কুল মাকতাব খরমপট্টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে মাস্তুরাত মাকতাব (বয়ষ্ক মহিলাদের কুরআন ও দ্বীন শিক্ষা) বিভাগ।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে
আফটার স্কুল মাকতাব খরমপট্টি শাখার অভিভাবিকাদের দাওয়াত রইলো।

মাওলানা সাইফুল ইসলাম জিহাদ
প্রতিষ্ঠাতা পরিচালক
দারুল ইহসান ইনস্টিটিউট

ঈদুল আযহার ছুটি শেষে ফিরে এসো আফটার স্কুল মাকতাবে------------------------------------------দারুল ইহসান ইনস্টিটিউট এর তত্...
16/06/2025

ঈদুল আযহার ছুটি শেষে
ফিরে এসো আফটার স্কুল মাকতাবে
------------------------------------------
দারুল ইহসান ইনস্টিটিউট এর তত্ত্বাবধানে পরিচালিত আফটার স্কুল মাকতাব এর শাখাসমূহ ঈদুল আযহার বন্ধের পর আজ থেকে প্রত্যেক শাখায় নিয়মিত ক্লাস শুরু হয়েছে,আলহামদুলিল্লাহ।

সকল শিক্ষার্থীকে সংশ্লিষ্ট শাখায় উপস্থিত হওয়ার জন্য আহ্বান করা হচ্ছে।

এরা চার জন স্কুল শিক্ষার্থী। গাইটাল সার্কিট হাউজ দারুল ইহসান ইনস্টিটিউটে প্রতিদিন এক ঘন্টার ব্যাচে কায়দা পড়ে। দরসে হাজির...
31/05/2025

এরা চার জন স্কুল শিক্ষার্থী। গাইটাল সার্কিট হাউজ দারুল ইহসান ইনস্টিটিউটে প্রতিদিন এক ঘন্টার ব্যাচে কায়দা পড়ে।

দরসে হাজিরা ও পুরস্কারের আশায় ঝড় তুফান উপেক্ষা করে ক্লাস করতে আসছে। অথচ ঝড় তুফান ও বজ্রপাতে ঘরে থাকতেই ভয়।

নতুন প্রজন্ম কুরআনের প্রতি অনুরাগ ইসলামী সম্ভাবনার বাংলাদেশ।❤️

মহান আল্লাহ তায়ালা তাদের কোরআনের প্রতি এই আগ্রহ কবুল করুক। আমীন

ডান দিক থেকে
১/ মুহিব্বুল্লাহ মুত্তাকীন (নার্সারি)
২/আবু তালহা তাসিন (৪র্থ)
৩/ শেখ জান্নাতুল মাওয়ান (ওয়ান)
৪/ মাছুমা আফিয়া (এখনো স্কুলে ভর্তি হয় নি)

আফটার স্কুল মাকতাব ১ম সেমিস্টার পরীক্ষা-------------------------------------------------------------------দারুল ইহসান ইন...
14/05/2025

আফটার স্কুল মাকতাব ১ম সেমিস্টার পরীক্ষা
-------------------------------------------------------------------
দারুল ইহসান ইনস্টিটিউটের তত্ত্বাবধানে পরিচালিত আফটার স্কুল মাকতাব এর সকল শাখায় শেষ হলো
আফটার স্কুল মাকতাব ১ম সেমিস্টার পরীক্ষা।

আলহামদুলিল্লাহ! দারুল ইহসান  ইনস্টিটিউট এর  তত্ত্বাবধানে পরিচালিত আফটার স্কুল মাকতাব খরমপট্টি শাখা  ও গাইটাল সার্কিট হাউ...
09/05/2025

আলহামদুলিল্লাহ!
দারুল ইহসান ইনস্টিটিউট এর তত্ত্বাবধানে পরিচালিত আফটার স্কুল মাকতাব
খরমপট্টি শাখা ও গাইটাল সার্কিট হাউজ শাখার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সুন্দরভাবে শেষ হয়েছে।

বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার দেওয়া হয়েছে।
১.বার্ষিক পরীক্ষার পুরস্কার।
২.নিয়মিত উপস্থিতির পুরস্কার।
৩.নিয়মিত নামাজ আদায়ের পুরস্কার।
৩.মাহে রমজানের আমলী প্রতিযোগিতার পুরস্কার।

Address

কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ
JONAYED@10

Alerts

Be the first to know and let us send you an email when Darul Ehsan Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Darul Ehsan Academy:

Shortcuts

Share

Category