Hobby & Happiness
It's important to take care of our hobbies Because it can bring happiness in our life very easily.
Good Morning ❤️
মহল্লায় দুইটা উৎসব আজ একসাথে। হ্যালোইন আর দীপাবলী। গতবারের ন্যায় এইবারও লাড্ডু আর হরেক রকম খাবার দিয়ে গেছে আর মহল্লার পোলাপানের ট্রিক এন্ড ট্রিটের জন্য বাড়ীর সামনে চকলেট রেখেছিলাম। বিকেল সন্ধ্যা ওদের উল্লাস দেখে কাটলো।
25/10/2024
দূরের আকাশে মিটমিট করে জ্বলে থাকা তারার দিকে অপলক তাকিয়ে থাকা, সকাল বেলা ঘুম থেকে উঠেই পাখির কলাকাকলি শোনা, ঘাসের ডগায় সকালের যে শিশিরবিন্দু থাকে তা দেখতে দেখতে সময় পাড় করা, পথের ধারে বুনোফুল অথবা ছোট্ট ঘাস ফুলেও ওপার মুগ্ধতা, শরীর বাঁকিয়ে মাথা নিচু করে ঘাস ফুলের সৌন্দর্য অবলোকন করা, এই সমস্ত নিয়ে নিয়ে ব্যস্ত থাকে বোহেমিয়ানরা।আকাশ, নক্ষত্র, বৃক্ষ, পত্র পল্লব এই সমস্ত বিষয়ে তাদের সুখের ঠিকানা লেখা থাকে।বোহেমিয়ানদের সময় জ্ঞান কম থাকে, সময়ের মূল্য এরা বোঝে না।এরা অল্পতেই খুশী আর ক্ষুদ্রতেই আনন্দ খুঁজে পায়।
বোহেমিয়ানরা শুধু তাকিয়ে থাকতে আর ভালোবাসতে ভালোবাসে।❤️
সুখ একটা আপেক্ষিক শব্দ। সুখ শুধু অনুভবের। একদিনের একবেলার একটুকরো দুপুরেও এমন সুখ খুঁজে নেওয়া সম্ভব। প্রকৃতি থেকে প্রাপ্তি অঢেল, দরকার শুধু অনুভূতি অথবা অনুভবের ♥️
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
6112