MannerCamp

MannerCamp

Share

Manner Camp is an atypical platform to be habituated with good manners based on Quran and Sunnah through virtual camping of unique engaging fun tasks.

This center works with kids, girls, and moms with a mission to raise confident Muslim Ummah. ٱلْحَمْدُ لِلَّٰهِ , we are having research on kids and mums following mainly Islamic parenting: Mom's contribution in a family to raise eye-soothing, practicing, pious Muslim kids. Today's kids are tomorrow's parents. We would like to be a part of this Ever-lasting process to nourish strong, confident, Mu

12/09/2025

"Let's Disconnect from Video-Games,
Reconnect to Quran-Hadith Gems."

10/04/2024

আস সালামু আ'লাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

🌙🌙ঈদ মোবারক🌙🌙

‎تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ
উচ্চারণ : ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

তাক্বব্বাল (কবুল করুন)
আল্লহু (আল্লাহ তা'আলা)
মিন্না (আমাদের থেকে)
ওয়া (এবং)
মিনকুম (আপনাদের থেকে)

তাক্বব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম (আল্লাহ তা'আলা আমাদের পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে ভালো কাজগুলো/ ইবাদতসমূহ কবুল করুন।
(আমিন)

12/03/2024

আস সালামু আ'লাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্কুলে আমার স্টুডেন্টদের জন্য করেছিলাম। শেয়ার করলাম যদি কেউ প্রিন্ট করতে চান নিজের জন্য বা সন্তানদের জন্য। রমাদান হচ্ছে Training এর মাস। নিজের মধ্যে ভালোকিছু Habit তৈরি করার মাস। আসুন, Device এ সময় বেশি নষ্ট না করে সবাই মিলে কুরআন ও হাদীসের সাথে কানেক্টেড হওয়ার নিয়ত এবং চেষ্টা করি আল্লাহকে খুশি করার নিয়তে, ইনশাআল্লাহ। আল্লাহপাক আমাদের সবাইকে আমলে আনার তাওফিক দিন (আমিন)






21/02/2024

আলহামদুলিল্লাহ, আমার দুই ছেলে উলুল আলবাব। আসমান-জমিন, দিন/ রাতের আবর্তন, আল্লাহর সৃষ্টিকুল নিয়ে চিন্তা-ফিকির ও গবেষণা করে। দুইজনই তাদের পরিবার নিয়ে আল্লাহর কাবা-ঘরের কাছে থাকে।

আমাদের দুজনকে ছেলেরা তাদের কাছে নিয়ে যাওয়ার জন্য ভিসার কাজ করছে। বললো, 'মা/ বাবা, তোমাদেরকে ভিসা সম্পর্কিত ডিটেইলস চিঠিতে লিখে পাঠাবো, তোমাদের কি কি করতে হবে আর কি কি করা যাবেনা!' হঠাৎ চিঠি পেলাম ওদের। চিঠি খুলে দেখি, চিঠিটা আরবিতে লিখা। ছেলেরা আমার সারাদিন কুরআনিক এরাবিক নিয়ে study করতে করতে, খেয়ালই ছিলোনা হয়তো, চিঠিটা যে লিখেছে আরবিতে! আর আমরা আরবির অর্থ বুঝিনা, just পড়তে পারি। আমি তাদের বাবাকে চিঠিটা দেখিয়ে বললাম, 'কি লিখেছে, দেখতো, কিছুই তো বুঝলাম না!'
ওদের বাবা সম্প্রতি সহীহ শুদ্ধ আরবী পড়া শিখেছে, সে তখন চিঠিটা সহীহ তাজবীদ সহকারে সব মাদ্দ- কলকলা- ইদগাম - ইখফা সহকারে সুন্দর করে পড়ে শোনালো। কিন্ত তাতে লাভ কি হলো, কি করতে বলেছে, তাতো বুঝতে পারলাম না। কি আর করা! প্রতিদিন চিঠিটা পড়ছি, চুমা খাচ্ছি, যত্ন করে বালিশের নিচে রেখে ঘুমাচ্ছি, খতম দিচ্ছি কয়েকবার করে। হাজার হলেও ছেলের পাঠানো চিঠি, বুঝিনা তাতে কি! বুঝিনা বলে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলিনি। এভাবেই বেশ কিছুদিন চলে গেলো। হঠাৎ আন-নিসা ইনস্টিটিউট এর শ্রদ্ধেয় এরাবিক শিক্ষক এর কথা মনে হলো। আমরা দুজনে স্যার এর শরণাপন্ন হলাম ছেলেদের চিঠিটা নিয়ে। তিনি এক পলক দেখেই বললেন, 'ভাইয়া/ আপু, আপনারা করছেন কি! সময় তো শেষ! চিঠিতে ভিসার জন্য আপনাদের কোথায় কোথায় কি করা লাগবে তার দিকনির্দেশনা দেয়া আছে। কিছু জিনিস স্পষ্ট করে দিয়েছে, ঐসব কোন ভাবেই করা যাবেনা! করলে ভিসা হবে না। কালকেই লাস্ট ডেট! সময় ই তো নাই!'
এমতাবস্থায় আমাদের অবস্হাটা কেমন হবে!

গল্পটা কাল্পনিক। কিন্তু ভাবার বিষয় হচ্ছে, আমাদের সেই চরম মুহূর্ত আসার আগেই নিয়ত করতে হবে। আল্লাহপাক আামাদেরকে যে চিঠি (পবিত্র কোরআন মাজীদ) দিয়েছেন, চিঠিটা বুঝার জন্য আমাদের অবশ্য করণীয় হচ্ছে, কুরআনে কারীমের অর্থ/ তাফসীর নিজ মাতৃভাষায় জানা ও বুঝা। আল্লাহপাক কিছু জিনিসের বেপারে সতরক করে দিয়েছেন, ঐসবের ধারের কাছেও যেতে নিষেধ করেছেন। আমাদের সবার পরম আকাংখিত জান্নাতে যেতে চাইলে আল্লাহর কোরআন ও আমাদের নবীজির (সাঃ) হাদীস বুঝতে হবে নিজ মাতৃভাষায়। আজ মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের শ্রদ্ধা- ফুল দিয়ে নয়, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে।
সাথে আল্লাহর দেয়া নেয়ামত - আমার মা ও ভাব প্রকাশের জন্য মায়ের ভাষাকে ভালোবেসে নিয়ত করি, কুরআন মাজীদকে নিজ ভাষায় জানা, বুঝা ও জীবনকে সেভাবে পরিচালিত করা যেমন পথনির্দেশ দিয়েছেন আল্লাহ পাক আমাদের সবাইকে।

এটা বলার কোন উপায় নেই, আমরা অনারব, আরবি বুঝিনা। আমাদের মত অনেক অনারব ভাষাভাষীর লোক আললাহর হেদায়াত পেয়ে কুরআন কে অন্তরে গেথে নিয়ে, সারা বিশ্বে দীন প্রচারের কাজে জড়িত আছেন। আবার আরব দেশের লোক হয়েও আবু লাহাব/ আবু জাহেল আল্লাহর দীন ইসলামের বিরোধিতা করেছেন। তাই নিয়ত করি, সহীহ- শুদ্ধ কুরআন তেলাওয়াত এর পাশাপাশি নিজ মাতৃভাষায় কুরআনকে বুঝার। আল্লাহপাক আমাকে সহ আপনাকেও সেই আমল করার তাওফিক দিন। আমিন।

উলুল আলবাব/ জ্ঞানবান-দের নিয়ে আল্লাহপাক পবিত্র কোরআন কারীমে বলেছেন, 'নিশ্চয়ই নভোমন্ডল ও ভূমন্ডল সৃষ্টিতে এবং দিন ও রাতের পরিবর্তনে জ্ঞানবানদের (উলুল আলবাব) জন্য স্পষ্ট নিদর্শনাবলী রয়েছে।'
(সুরা আলি ইমরান- ১৯০)।

তার পরের লাইনেই আল্লাহপাক উলুল আলবাব কারা তা নিয়ে বলেছেন, 'যারা দন্ডায়মান, উপবেশন ও এলায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং নভোমন্ডল ও ভূমন্ডলের সৃষ্টি বিষয়ে চিন্তা-গবেষনা করে এবং বলে, হে আমাদের রাব্ব! আপনি এসব বৃথা সৃষ্টি করেননি; আপনিই পবিত্রতম! অতএব আমাদেরকে জাহান্নাম হতে রক্ষা করুন!' (সুরা আলি- ইমরানঃ ১৯১)

আললাহপাক আমাদেরকে উদ্দেশ্য করে এটাও বলেছেন,

'কুরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, সুতরাং উপদেশ গ্রহণকারী কেহ আছে কি?' (সুরা আল- কামারঃ ১৭)।
হে রহমানুর রাহীম, উপদেশ গ্রহনকারী হিসেবে আমি/ আমরা সবাই আছি। আমাদের সবাইকে আপনি কবুল করুন। (আমিন। আল্লহুম্মা আমিন)

MannerCamp






-Quran

10/01/2024

✍️ ইসলামিক পারেন্টিং/ Islamic Parenting:

বর্তমান যুগে পারেন্টিং অন্যতম কঠিন একটা কাজ।
হিমশিম খাচ্ছি পারেন্ট হিসেবে আমরা সবাই।

ছোট্ট বাচ্চা হচ্ছে কাদামাটি। তাদেরকে নরম কাদামাটি থাকা অবস্হায় আমাদেরকে মনের মতো শেপ দেওয়ার নিয়ত, সে অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা এবং মা/ বাবা হিসেবে প্রতিনিয়ত দোয়া চালিয়ে যেতে হবে। কাদামটি শক্ত (বাচ্চা বড়) হওয়ার পর সে শেপ ই পাবে, ইংশাআল্লাহ।

অপরদিকে মাটি শক্ত (বাচ্চা বড়) হয়ে গেলে, তখন আর শেপ চেন্জ করা যায় না/ কঠিনতম কাজ হয়ে পড়বে।

আমরা যে গাছের ফল খেতে চাই, সেই গাছের বিচি লাগাতে হবে সময়/ Season থাকতেই। এবং সবসময় যত্ন করতে হবে, সার দিতে হবে, পানি দিতে হবে, আর পাশাপাশি আল্লাহর কাছে চাইতে থাকতে হবে, তাহলে সেই গাছ বড় হয়ে আপনাকে/ আমাকে ভালো ফলন দিবে, ইংশাআল্লাহ।

বাচ্চারা হচ্ছে আল্লাহর তরফ থেকে দেওয়া গিফট, আমানত। আল্লাহপাক আমাকে আপনাকে সেই আমানতের সঠিক কেয়ার করার তাওফিক দিন (আমিন)।

এখনকার মোবাইল/ ইন্টারনেটের যুগে আমরা নিজেরা প্রকৃত মুসলিম হওয়ার সাথে সাথে আমাদের ডিভাইস টা কেও মুসলিম বানিয়ে নিতে হবে। আল্লাহর সাথে কানেকশন বাড়াতে, আল্লাহর দ্বীন ইসলামকে জানতে, আমাদের ডিভাইসকে ব্যবহার করা উচিত। যেসব জিনিস দেখলে/ করলে আল্লাহপাক নারাজ হবেন না, সেসব কাজে ডিভাইসকে ব্যবহার করা উচিত। ছোট বাচ্চাদেরকেও এই মেসেজ পৌঁছে দেওয়া, আমরা চাইলে অন্যকিছু দেখতে পারতাম, কিন্তু কেনো কুরআন তেলাওয়াত/ ইসলামিক কার্টুন/ নবীদের গল্প/ সাহাবাদের গল্প ইত্যাদি দেখছি, সেটাও যে আমলনামা য় add হচ্ছে/ হবে, ছোট থেকেই তাদেরকে সেটা বুঝিয়ে বলা। মা/ বাবা হিসেবে আমরা তাদেরকে ভালোকিছু শেখানোর জন্য আল্লাহ আমাদেরকেও পুরষ্কৃত করবেন এবং তারা ভালোকিছু দেখলে/ করলে আমরা সবাই আল্লাহর কাছ থেকে পুরষ্কার পাবো, ইংশাআল্লাহ। সাথে সাথে নিজেরাও রিমাইন্ডার নেওয়া। ভালো কিছু নিজে দেখা/ বাচ্চাদেরকেও সাথে নিয়ে দেখা।

বাচ্চাদেরকে ডিভাইসে গেম এডিক্টেড না করে, বিভিন্ন Easy Crafting / Coloring/ Oregamy ভিডিও দিয়ে, এসব Activity তে ব্যস্ত রাখা যেতে পারে, যা তাদের Brain Development এ কাজে দিবে, চিন্তা শক্তির বিকাশ হবে, ইংশাআল্লাহ।

National Geography/ Discovery তে বিভিন্ন Natural Documentary দেখিয়ে আল্লাহর সৃষ্টিকূল- এর বিশালতা র সাথে পরিচয় করিয়ে দেওয়া যেতে পারে।

সর্বোপরি, মা/ বাবাকে বাচ্চাদের সাথে কোয়ালিটি সময় কাটাতে হবে। নিজেরা Device addicted না হয়ে/ বাচ্চাদেরকেও ডিভাইস নির্ভর না করে, তাদের সাথে খেলতে হবে, কথা/ গল্প করতে হবে, খেলাধুলা/ Physical Activities এ Involve করতে হবে।

Device এর পরিবর্তে ভালো ভালো গল্পের বই হাতে তুলে দিতে হবে, বই পোকা বানানোর অভিযান চালিয়ে যেতে হবে ছোট থেকেই।

🤲 আল্লাহপাক আমাদের সবাইকে পরিবারসহ প্রকৃত মুসলিম হওয়ার তাওফিক দিন (আমিন)

লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।



#পারেন্টিং

#ইসলামিক_পারেন্টিং



MannerCamp

Image credit: Greentech Al-Quran app

01/01/2024

✍️ নতুন বছরের শ্লোগানঃ

নতুন বছরে আমাদের সবার শ্লোগান হোক একটিই,
"Disconnecting from Device
Reconnecting to QuranHadith Advice"

একটু খেয়াল করে দেখি, আমাদের সবারই ভালোবাসা (আমি নিজেও এর অন্তর্ভুক্ত) কেন্দ্রিভূত ৮টি জিনিস নিয়ে,
১. পিতা-মাতা
২. সন্তান-সন্ততি
৩. ভাই-বোন
৪. জীবনসংগী (স্বামী/ স্ত্রী)
৫. আত্মীয়-স্বজন/ জ্ঞ্যাতি-গোষ্ঠী/ জাতি
৬. ধন-সম্পদ
৭. ব্যবসা/ চাকরি-বাকরি
৮. বাসস্হান

কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাদেরকে বলেছেন তিনটি বিষয়ে কেন্দ্রিভূত হতে,
১. আল্লাহ
২. রাসূল
৩. আল্লাহর পথে জিহাদ

কথাগুলো আমার নয়, স্বয়ং আল্লাহপাক আমাদেরকে হুঁশিয়ার দিয়েছেন। কুরআনের কারীমের সুরা তওবার ২৪ নং আয়াত আমাদের সবার জন্য হোক রিমাইন্ডার/ উপদেশ নতুন বছরের জন্য।

Say, [O Muḥammad], "If your fathers, your sons, your brothers, your wives, your relatives, wealth which you have obtained, commerce wherein you fear decline, and dwellings with which you are pleased are more beloved to you than Allāh and His Messenger and jihād [i.e., striving] in His cause, then wait until Allāh executes His command. And Allāh does not guide the defiantly disobedient people."

"বল, তোমাদের নিকট যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের পত্নী, তোমাদের গোত্র, তোমাদের অর্জিত ধন-সম্পদ, তোমাদের ব্যবসা যা বন্ধ হয়ে যাওয়ার ভয় কর এবং তোমাদের বাসস্থান- যাকে তোমরা পছন্দ কর- আল্লাহ, তাঁর রসূল ও তাঁর রাহে জেহাদ করা থেকে অধিক প্রিয় হয়, তবে অপেক্ষা কর, আল্লাহর বিধান আসা পর্যন্ত, আর আল্লাহ ফাসেক সম্প্রদায়কে হেদায়েত করেন না।" (সুরা আত-তাওবাহ, ৯ঃ ২৪)

🤲 হে আল্লাহপাক! আপনি আমাদের সবাইকে হেদায়াত দিন। উপরের ৮টি বিষয়, যা নিয়ে আমরা সবাই মত্ত হয়ে আছি, সেসব যেনো কোনোভাবেই আপনাকে স্মরণ করতে ভুলিয়ে না দেয় (আমিন), এবং আমাদের রাসূল (সা) এর দেখানো পন্থায় জীবন-যাপন করতে পারি, নিজেদেরকে সীমাবদ্ধ রাখতে পারি শুধুমাত্র আপনার রাজিখুশির জন্য, কুরআন এবং হাদীসকে আঁকড়ে ধরে রাখতে পারি আমৃত্যু এবং সেখান থেকে শিক্ষা/ উপদেশ নিয়ে সরল জীবন যাপন করতে পারি (আমিন)। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

আল্লাহপাক বলেন,
No! Indeed, it [i.e., the Qur’ān] is a reminder
(Sura Al-Muddassir, 74: 54)
কখনও না, এটা (কুরআন) তো উপদেশ মাত্র।
(সুরা আল-মুদ্দাসসির, ৭৪ঃ ৫৪)

Then whoever wills will remember it. (Sura Al-Muddassir, 74: 55)
অতএব, যার ইচ্ছা, সে একে স্মরণ করুক।
(সুরা আল-মুদ্দাস্সির, ৭৪ঃ ৫৫)

Then what is [the matter] with them that they are, from the reminder, turning away. (Sura Muddassir, 74: 49)

তাদের কি হল যে, তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়? (সুরা মুদ্দাস্সির, ৭৪ঃ ৪৯)

#লা_হাওলা_ওয়া_লা_কুওয়াতা_ইল্লা_বিল্লাহ







MannerCamp

Image Credit: Al-Quran app (Greentech)

23/12/2023

☝️আল্লাহ আল-আহাদ। আল্লাহ একক।

✍️ সুরা কাহফ থেকে শিক্ষাঃ আল্লাহ আল-আহাদ/ একক।

গতদিন আলোচনা করছিলাম, কুরআনে কারীম আমাদেরকে একই সাথে সতর্ক করে, আবার সুসংবাদ দান করে। কুরআনে কারীম হচ্ছে অন্ধকার পথের আলো।

আলহামদুলিল্লাহ, এজন্যই আমাদের MannerCamp এর স্লোগান হচ্ছে,
"Disconnecting from Device
Reconnecting to QuranHadith Advice"

আসুন, আজকের প্রাসঙ্গিক (বড়দিন/ Christmas) বিষয়কে মাথায় রেখে কুরআনে কারীমের কয়েকটি আয়াত সম্পর্কে জানার চেষ্টা করি।

👉সুরা আল-কাহফে আল্লাহ সুবহানাহু তা'আলা সতর্ক করে বলেন,

"And to warn those who say, "Allāh has taken a son." (Sura Al-Kahf, 18: 04)
"এবং তাদেরকে সতর্ক করার জন্যে, যারা বলে যে, আল্লাহর সন্তান রয়েছে"। (সুরা কাহফ, ১৮ঃ ০৪)

"They have no knowledge of it, nor had their fathers. Grave is the word that comes out of their mouths; they speak not except a lie".
(Sura Al-Kahf, 18: 05)

"এ সম্পর্কে তাদের কোন জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও নেই। কত কঠিন তাদের মুখের কথা। তারা যা বলে তা তো সবই মিথ্যা"।
(সুরা আল-কাহফ, ১৮ঃ ০৫)

👉সুরা মারিয়মেও আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা একইরকম সতর্ক করে বলেছেন,

"It is not [befitting] for Allāh to take a son; exalted is He![1] When He decrees an affair, He only says to it, "Be," and it is."
(Sura Maryam, 19: 35)

"আল্লাহ এমন নন যে, সন্তান গ্রহণ করবেন, তিনি পবিত্র ও মহিমাময় সত্তা, তিনি যখন কোন কাজ করা সিদ্ধান্ত করেন, তখন একথাই বলেনঃ হও এবং তা হয়ে যায়"।
(সুরা মারিয়ম, ১৯ঃ ৩৫)

And they say, "The Most Merciful has taken [for Himself] a son." (Sura Maryam, 19: 88)

"তারা বলেঃ দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছেন"।
(সুরা মারিয়ম, ১৯ঃ ৮৮)

"You have done an atrocious thing".
(Sura Maryam, 19: 89)
"নিশ্চয় তোমরা তো এক অদ্ভুত কান্ড করেছ"।
(সুরা মারিয়ম, ১৯ঃ ৮৯)

"The heavens almost rupture therefrom and the earth splits open and the mountains collapse in devastation".
(Sura Maryam, 19: 90)

"হয় তো এর কারণেই এখনই নভোমন্ডল ফেটে পড়বে, পৃথিবী খন্ড-বিখন্ড হবে এবং পর্বতমালা চূর্ণ-বিচুর্ণ হবে"। (সুরা মারিয়ম, ১৯ঃ ৯০)

"That they attribute to the Most Merciful a son". (Sura Maryam, 19: 91)
"এ কারণে যে, তারা দয়াময় আল্লাহর জন্যে সন্তান আহবান করে" (সুরা মারিয়ম, ১৯ঃ ৯১)

"And it is not appropriate for the Most Merciful that He should take a son".
(Sura Maryam, 19: 92)
"অথচ সন্তান গ্রহণ করা দয়াময়ের জন্য শোভনীয় নয়"। (সুরা মারিয়ম, ১৯ঃ ৯২)

"There is no one in the heavens and earth but that he comes to the Most Merciful as a servant." (Sura Maryam, 19: 92)

"নভোমন্ডল ও ভূ-মন্ডলে কেউ নেই যে, দয়াময় আল্লাহর কাছে দাস হয়ে উপস্থিত হবে না"
(সুরা মারিয়ম, ১৯ঃ ৯২)

👉আল্লাহ সুবহানাহু তাআ'লা সুরা ইখলাসে তাঁর পরিচয় সুন্দরভাবে অল্পকথায় বর্ণনা করেছেন,

Say, "He is Allāh, [who is] One",
(Sura Al-Ikhlas, 112: 1)
"বলুন, তিনি আল্লাহ, এক",
(সুরা আল-ইখলাস, ১১২ঃ ১)

"Allāh, the Self Sufficient Master".
(Sura Ikhlas, 112: 02)

"আল্লাহ অমুখাপেক্ষী", (সুরা ইখলাস, ১১২ঃ ০২)

"He neither begets nor is born",
(Sura Ikhlas, 112: 03)

"তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি", (সুরা ইখলাস, ১১২ঃ ০৩)

"Nor is there to Him any equivalent".
(Sura Ikhlas, 112: 04)

"এবং তার সমতুল্য কেউ নেই"।
(সুরা ইখলাস, ১১২ঃ ০৪)

👉উপরের আয়াতগুলো থেকে শিক্ষা হচ্ছে, আমরা যেনো আল্লাহর পরিচয় আল-আহাদ ভালোভাবে অন্তরে বিশ্বাস এবং মুখে স্বীকার করে আমাদের ঈমানকে সবসময় শিরকমুক্ত রাখতে পারি, কোনভাবেই যেনো আল্লাহর শানে কখনো আঘাত না হয়ে যায় আমাদের দ্বারা, আল্লাহ মাফ করুন (আল্লহুম্মা আমিন).

👉এখন আসি, আমাদের বর্ডার লাইনটা কোথায়, যা সবসময় মাথায় রেখে জীবন পরিচালনা করা লাগবে। আমাদের নিজেদের জন্য নিচের আয়াতগুলো Reminder হিসেবে কাজ করবে, ইংশাআল্লাহ। আমাদের সন্তানদেরকেও আয়াতগুলোর সারমর্ম বোঝাতে হবে।

"For you is your religion, and for me is my religion" (Sura Al-Kafirun, 109: 06)

"তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্য"।
(সুরা কাফিরুন, ১০৯ঃ ০৬)

"And if they deny you, [O Muḥammad], then say, "For me are my deeds, and for you are your deeds. You are disassociated from what I do, and I am disassociated from what you do". (Sura Yunus, 10: 41)

"আর যদি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে, তবে বল, আমার জন্য আমার কর্ম, আর তোমাদের জন্য তোমাদের কর্ম। তোমাদের দায়-দায়িত্ব নেই আমার কর্মের উপর এবং আমারও দায়-দায়িত্ব নেই তোমরা যা কর সেজন্য"। (সুরা ইউনুস, ১০ঃ ৪১)

"So to that [religion of Allāh] invite, [O Muḥammad], and remain on a right course as you are commanded and do not follow their inclinations but say, "I have believed in what Allāh has revealed of scripture [i.e., the Qur’ān], and I have been commanded to do justice among you. Allāh is our Lord and your Lord. For us are our deeds, and for you your deeds There is no [need for] argument between us and you. Allāh will bring us together, and to Him is the [final] destination". (Sura Ash-Shura, 42: 15)

"সুতরাং আপনি এর প্রতিই দাওয়াত দিন এবং হুকুম অনুযায়ী অবিচল থাকুন; আপনি তাদের খেয়ালখুশীর অনুসরণ করবেন না। বলুন, আল্লাহ যে কিতাব নাযিল করেছেন, আমি তাতে বিশ্বাস স্থাপন করেছি। আমি তোমাদের মধ্যে ন্যায় বিচার করতে আদিষ্ট হয়েছি। আল্লাহ আমাদের পালনকর্তা ও তোমাদের পালনকর্তা। আমাদের জন্যে আমাদের কর্ম এবং তোমাদের জন্যে তোমাদের কর্ম। আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে বিবাদ নেই। আল্লাহ আমাদেরকে সমবেত করবেন এবং তাঁরই দিকে প্রত্যাবর্তণ হবে"।
(সুরা আশ-শুরা, ৪২ঃ ১৫)

🤲 আল্লাহপাক আমাদের সবাইকে আমাদের গাইডলাইন কুরআন পড়ার, কুরআন বোঝার, এবং তাঁর উপদেশগুলো সবসময় মেনে চলার তাওফিক দিন (আমিন)

👉নোটঃ উপরের আয়াতগুলোর English translation উল্লেখ করার উদ্দেশ্য একটাই, আমরা যারা দেশের বাইরে আছি, আমাদের সন্তানদের যেনো আয়াতগুলো একবার হলেও সাথে সাথে পড়ে শোনাই, কারণ তারা English টা সহজে Capture করতে পারবে, ইংশাআল্লাহ। অনেকসময় আয়োজন করে আয়াতগুলো পরে Sorting করে করে বের করে পড়ে শোনানোর সময় হয়ে উঠে না। শুধু নিজে জানলে তো হবে না, পরিবারের সবাইকে নিয়ে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার উপদেশ, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে, সাথে পরিবারবর্গকেও বাঁচাতে।

"O you who have believed, protect yourselves and your families from a Fire whose fuel is people and stones, over which are [appointed] angels, harsh and severe; they do not disobey Allāh in what He commands them but do what they are commanded".
(Sura At-Tahrim, 66: 06)

"ওহে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার-পরিজনকে সেই অগ্নি থেকে রক্ষা কর, যার ইন্ধন হবে মানুষ ও প্রস্তর, যাতে নিয়োজিত আছে পাষাণ হৃদয়, কঠোরস্বভাব ফেরেশতাগণ। তারা আল্লাহ তা’আলা যা আদেশ করেন, তা অমান্য করে না এবং যা করতে আদেশ করা হয়, তাই করে"।
(সুরা আত-তাহরিম, ৬৬ঃ ০৬)

🤲আল্লাহপাক আমাদের সবাইকে বোঝার তাওফিক দিন (আমিন)
#লা_হাওলা_ওয়া_লা_কুওয়াতা_ইল্লা_বিল্লাহ





#সুরাকাহফ
#সুরামারিয়ম
#সুরাইখলাস

MannerCamp

Photos from MannerCamp's post 22/12/2023

সুরা কাহফ থেকে শিক্ষা:

Photos from MannerCamp's post 27/08/2023

✍️ Book Week, 2023 in Australia

This year's Book Week theme is "Read, Grow, Inspire"

Children become so excited to wear different costumes representing different book characters in the book week.

Alhamdulillah, I did make a Poster with the book week theme in my school.

I reminded myself first, and I reminded my lovely students and collegues, with Quran-Hadith advice.

My slogan was,
"Disconnect from Device,
Reconnect to Quran-Hadith Advice"

First revelation from Allah (SWT) was Surah Al-'Alaq 96:1-5.

اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِيْ خَلَقَ ۚ

"Read in the name of your Lord who created"
(Surah Alaq: 01)

Advice: We should read in the name of Allah.

Our Prophet Muhammad (SA) said,
"There is two blessings which many people waste: good health and free time" (Al-Bukharee)

Advice:
- We should spend our free time in a good way for the sake of Allah (SWT).

- We should read our guide-book Quran, Tafsir to understand the words of Allah.

- We should read Hadith books, Seerah, Prophetic stories, Sahaba stories to learn about our role models.

- We should read any sort of Good books in our free time.

- We should use our device for the good purpose only. We should minimize our device time (screen time) with good books.

I would like to say with the theme of book week,

"Read books in your free time,
Grow with Ilm (Knowledge) & Hikmah (Wisdom),
Inspire the world confidently as an Ideal Muslim"

Alhamdulillahi Robbil A'lamin
La Hawla wa la Qwata Illa Billah.

05/08/2023

কুরআনে উলুল আলবাব/ বিবেক-বুদ্ধিসম্পন্ন ব্যক্তি/ বুদ্ধিমান/ জ্ঞানবান:

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন,

اَفَمَنْ يَّعْلَمُ اَنَّمَاۤ اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ الْحَقُّ كَمَنْ هُوَ اَعْمٰي ؕ اِنَّمَا يَتَذَكَّرُ اُولُوا الْاَلْبَابِ ۙ

Then is he who knows that what has been revealed to you from your Lord is the truth like one who is blind? They will only be reminded who are Ulul Albab/ people of understanding.
(Sura Ar-Raad, 13: 19)

যে ব্যক্তি জানে যে, যা কিছু পালনকর্তার পক্ষ থেকে আপনার প্রতি অবর্তীর্ণ হয়েছে তা সত্য সে কি ঐ ব্যক্তির সমান, যে অন্ধ? তারাই বোঝে, যারা বোধশক্তি সম্পন্ন/ উলুল আলবাব।
(সুরা আর-রাদ, ১৩: ১৯)

#উলুল_আলবাব




MannerCamp

30/06/2023

🌙 تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُم 🌙

*তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম*

অর্থ:"আল্লাহ আপনাদের এবং আমাদের (সৎকর্মগুলো) কবুল করুন।"

কুরআনের দুটি আয়াত আবারো স্মরণ করি:

*প্রথম আয়াত:*

قُلْ إِنَّ صَلَاتِى وَنُسُكِى وَمَحْيَاىَ وَمَمَاتِى لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ
*বল, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব।*
[সূরা আন্আ'ম, আয়াত ১৬২]

*দ্বিতীয় আয়াত:*

لَن يَنَالَ ٱللَّهَ لُحُومُهَا وَلَا دِمَآؤُهَا وَلَٰكِن يَنَالُهُ ٱلتَّقْوَىٰ مِنكُمْۚ
*আল্লাহর কাছে কখনো এগুলোর (কুরবানীর) গোশত পৌঁছে না এবং রক্তও না; বরং তাঁর কাছে পৌঁছে তোমাদের (অন্তরের) তাক্বওয়া।*
[সূরা আল-হজ, আয়াত: ৩৭]

*ঈদ মুবারক* 🌙

29/06/2023

আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহি ওয়া বারাকাতুহু।

*قُلْ إِنَّ صَلَاتِى وَنُسُكِى وَمَحْيَاىَ وَمَمَاتِى ِلِله رَبِّ ٱلْعٰلَمِينَ

❛❛বল, ‘নিশ্চয় আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মৃত্যু বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য ❜❜ (সূরা আন'আম:১৬২)

ঈদ মুবারাক

تَقَبَّلَ اللّٰهُ مِنَّا وَمِنْكُمْ صَالِحَ الأَعْمَال
আল্লাহ আমাদের এবং আপনাদের নেক আমলগুলো কবুল করুন।
(আল্লহুম্মা আমিন)

Want your school to be the top-listed School/college in Perth?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Dianella
Perth, WA
6059