23/08/2026
লেভেল-২ তিলওয়াত ক্লাস রিভিউ
আলহামদুলিল্লাহ...! 🌿
কত সিজদায়, কত অশ্রুভেজা দোয়ায়, আরাফার দিনের বরকতময় মুহূর্তে, দোয়া কবুলের প্রতিটি সময়ে—আমি আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার কাছে এমন একটি কুরআন রিসাইটেশন প্ল্যাটফর্ম চেয়েছি, যেখানে শুধু "পড়া নেওয়া" নয়; বরং কুরআনকে সহীহভাবে শেখানোর প্রতি থাকবে আন্তরিক যত্ন।
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার অশেষ রহমতে অবশেষে সেই নেক প্ল্যাটফর্মের সন্ধান পেলাম। আলহামদুলিল্লাহ।
প্রথম দিনই পড়া দিতে গিয়ে সত্যিই মুগ্ধ হয়ে গেছি। মনে হচ্ছিল, এটাই তো আমি খুঁজছিলাম!
বিশেষ করে আমাদের উস্তাযা... সুবহানাল্লাহ! 🌸
তিনি ক্যামেরা অন করে মনোযোগসহকারে তিলাওয়াত শোনেন, প্রতিটি হরফের মাখরাজের কারেকশন টিপস দেন। ভুলগুলো অত্যন্ত ধৈর্য, কোমলতা ও আন্তরিকতার সঙ্গে সংশোধন করে দেন। কোথাও কোনো বিরক্তি নেই, তাড়াহুড়ো নেই; বরং প্রতিটি শিক্ষার্থী যেন সহীহভাবে আল্লাহর কালাম তিলাওয়াত করতে পারে—এটাই যেন তাঁর একমাত্র লক্ষ্য।
একজন মানুষ যখন আল্লাহর সন্তুষ্টির জন্য কুরআন শেখান, তখন তাঁর আচরণ, কথা ও শিক্ষা দেওয়ার ধরনেও সেই ইখলাসের ছাপ ফুটে ওঠে। আলহামদুলিল্লাহ, এই প্ল্যাটফর্মে এসে সেই অনুভূতিটাই পেয়েছি।
"আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বান্দার কোনো দোয়াই বিফলে যেতে দেন না। তিনি কখনো চাওয়া জিনিসটাই দান করেন, কখনো তার চেয়েও উত্তম কিছু দান করেন, আর কখনো আখিরাতের জন্য তার প্রতিদান সঞ্চয় করে রাখেন।"
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাদের এই প্ল্যাটফর্মের সম্মানিত, প্রিয় শায়েখা ও উস্তাযাদের উত্তম প্রতিদান দান করুন। তাঁদের ইলম, আমল, সময় ও দাওয়াহর কাজে অফুরন্ত বরকত দান করুন। এই প্ল্যাটফর্মকে অসংখ্য মানুষের জন্য হিদায়াত ও সহীহ কুরআন শিক্ষার মাধ্যম হিসেবে কবুল করে নিন।
"সত্যিই, কুরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।" 🤍
আল্লাহুম্মা আমীন। 🤲
✒️Ruma Akter
🗓️01-08-26
Lets Learn Quran Together
(প্লাটফর্ম লিংক কমেন্ট সেকশনে)
22/08/2026
শেইখের সাথে তাদাব্বুর ক্লাস রিভিউ:
ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)-এর মতে—
☘️ নিয়ামতের ৩টি স্তরঃ
📍 বর্তমান নিয়ামত: যে নিয়ামতগুলো বান্দার হাতে বর্তমানে বিদ্যমান এবং সে তা সম্পর্কে সম্পূর্ণভাবে জানে ও উপলব্ধি করে; যেমন—স্বাস্থ্য, সম্পদ ইত্যাদি।
📍 প্রত্যাশিত নিয়ামত: যে নিয়ামতগুলো বান্দা ভবিষ্যতে পাওয়ার আশা করে এবং আল্লাহর কাছে প্রার্থনা করে বা তার জন্য প্রচেষ্টা চালায়।
📍 অদৃশ্য বা অনুধাবনহীন নিয়ামত: বান্দা যেসব নিয়ামতের মধ্যে ডুবে আছে, অথচ সেগুলো যে একটি বড় নিয়ামত—তা সে টেরই পায় না।
📍 কাউকে অনেক বেশি নিয়ামত পেতে দেখলেই ভাবা যাবে না যে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা। আবার অনেক বেশি কষ্টে থাকা মানুষও আল্লাহর প্রিয় বান্দা হতে পারে।
☘️ প্রত্যেক বান্দাকে হাশরের ময়দানে ৫টি প্রশ্ন করা হবে। মহানবী হযরত মুহাম্মদ ﷺ বলেছেন, এই প্রশ্নগুলোর উত্তর না দিয়ে কেউ এক পা-ও সামনে এগোতে পারবে না।
🔳 পুরো জীবনকাল কীভাবে কাটিয়েছেন?
🔳 যৌবনের শক্তি কোথায় ব্যয় করেছেন?
🔳 কোন পথে সম্পদ অর্জন করেছেন?
🔳 কোন পথে সেই সম্পদ ব্যয় করেছেন?
🔳 অর্জিত জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছেন?
🔆 আল্লাহ তাআলা মানুষকে অসংখ্য নিয়ামত দিয়ে ঘিরে রেখেছেন, যার অনেক কিছুই আমরা সচরাচর উপলব্ধি করি না।
☘️ ঈমান ও হিদায়াতের নিয়ামত: সবচেয়ে বড় নিয়ামত হলো—আল্লাহকে চিনতে পারা, তাঁর প্রতি বিশ্বাস রাখা এবং সত্য পথের সন্ধান পাওয়া। এই নিয়ামত না থাকলে দুনিয়ার অন্য কোনো অর্জনেরই প্রকৃত মূল্য থাকে না।
☘️ সুস্থতার নিয়ামত: ঈমানের পর অন্যতম বড় নিয়ামত হলো ‘আফিয়াত’—সুস্থতা ও নিরাপত্তা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ঈমানের পর কাউকে আফিয়াত বা কল্যাণময় সুস্থতার চেয়ে উত্তম কিছু দেওয়া হয়নি। অতএব, তোমরা আল্লাহর কাছে ক্ষমা ও আফিয়াত প্রার্থনা করো।
☘️ নিরাপত্তার নিয়ামত: ফিলিস্তিনের গাজার মানুষগুলোর সঙ্গে নিজের নিরাপত্তার তুলনা করুন। ওই পরিস্থিতি যদি আপনার হতো?
☘️ ঘুমের নিয়ামত: অনেকে আছেন, যারা ঘুমের নিয়ামত থেকে বঞ্চিত।
☘️ পরিবার, ভালোবাসা ও মর্যাদা: পিতামাতা, স্ত্রী, সন্তান, ভাইবোন ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা পাওয়া এবং সমাজে সম্মান নিয়ে বেঁচে থাকা—আল্লাহর অনেক বড় নিয়ামত।
✅ সর্বাবস্থায় নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে।
✅ দুনিয়ার জীবনকে যত তুচ্ছ জ্ঞান করতে পারব, ততই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারব।
“আর যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো, তবে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না।”
—সূরা আন-নাহল, আয়াত: ১৮
📍 আবু হুরাইরা (রাদিয়াল্লাহু আনহু)
থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
“তোমাদের কাউকে তার আমল জান্নাতে প্রবেশ করাবে না এবং জাহান্নাম থেকে মুক্তি দেবে না—এমনকি আমাকেও নয়, যদি না আল্লাহ তাঁর রহমত দিয়ে আমাকে ঢেকে নেন।”
—সহিহ মুসলিম
নিয়ামতপ্রাপ্ত কারা?
📍 নবী ও রাসূলগণ
📍 সিদ্দিকগণ
📍 শহীদগণ
📍 সৎকর্মশীল বান্দাগণ
আত্মসমালোচনা
🔆 আমি কি দুনিয়ার ভোগ-বিলাসিতায় মগ্ন?
🔆 আমার কাছের মানুষগুলো কি আমাকে সিরাতুল মুস্তাকিম থেকে অন্য পথে ডাকে?
🔆 আমার ভালো কাজগুলো কি আল্লাহর জন্য, নাকি মানুষের প্রশংসার জন্য?
🔆 অন্যের সফলতা দেখলে কি আমার অন্তরে হিংসা বা অসন্তোষ আসে?
🔆 কোনো ভুল বা গুনাহ হয়ে গেলে কি আমার মনে অনুশোচনা হয়?
🔆 আমি কি প্রতিদিন নিজের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা (তাওবা) চাই?
🔆 আমি কি নিজের অহংকার বা রাগের বশে কাউকে কষ্ট দিচ্ছি?
🔆 স্ক্রিন বা সোশ্যাল মিডিয়ায় আমি কতটা সময় দিচ্ছি? এই সময়টা কি আমাকে আল্লাহর জিকির, পরিবার ও প্রয়োজনীয় কাজ থেকে দূরে সরিয়ে দিচ্ছে?
☘️ প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে নিরিবিলিতে ৫ মিনিট বসে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি। যেসব জায়গায় নিজের দুর্বলতা চোখে পড়বে, সেগুলোর জন্য ক্ষমা চেয়ে পরদিন থেকে একটু একটু করে নিজেকে শুধরে নেওয়ার নিয়ত করি—ইন শা আল্লাহ।
আলহামদুলিল্লাহ।
সম্মানিত শেইখের তাদাব্বুর ক্লাস থেকে
৮ আগস্ট ২০২৬
- Ruma Akhter
~Lets Learn Quran Together
(প্লাটফর্ম লিংক কমেন্ট সেকশনে)
21/08/2026
🌿 শেইখের সাথে তাদাব্বুর ক্লাস (ভাই-বোন সবার জন্য) 🌿
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আলহামদুলিল্লাহ, কুরআনের আয়াতসমূহের গভীর অর্থ, শিক্ষা ও জীবনে তার বাস্তব প্রয়োগ নিয়ে নিয়মিত "শেইখের সাথে তাদাব্বুর ক্লাস" অনুষ্ঠিত হবে ইন শা আল্লাহ।
📖 সময়: প্রতি শনিবার সকাল ৮:৩০ মিনিট
📍 মাধ্যম: ইনফরমেশন গ্রুপের লাইভস্ট্রিম
🎙 ক্লাস পরিচালনায়:
সম্মানিত শেইখ পরিচিতি -
🔶তিনি আলিম, হাফিজ, মুহাদ্দিস, মুফাসসির,মুফতি আলহামদুলিল্লাহ এবং আরবি, ইংরেজি, বাংলা সহ একাধিক ভাষায় পারদর্শী।
🔶তিনি মুত্তাসিল সনদ চেইনের ২৯তম সদস্য, আলহামদুলিল্লাহ।
🔶শেইখ সুদীর্ঘ ১১ বছর যাবত ক্বাতারে মাসজিদের ঈমাম এবং খ্বতিব হিসেবে দায়িত্বরত আছেন আল্লাহুম্মা বারিক।
কুরআনের আয়াতের গভীর তাৎপর্য, শিক্ষণীয় দিক এবং দৈনন্দিন জীবনে তার প্রয়োগ নিয়ে হবে এই বিশেষ তাদাব্বুর সেশন। কুরআনকে শুধু তিলাওয়াত নয়, বরং বুঝে ও উপলব্ধি করে জীবন গঠনের একটি সুন্দর সুযোগ এটি।
✨ কুরআনের বার্তা হৃদয়ে ধারণ করতে আমাদের সঙ্গে যুক্ত হোন।
🗓 প্রতি শনিবার
⏰ সকাল ৮:৩০ মিনিট
📍 ইনফরমেশন গ্রুপের লাইভস্ট্রিম
🔷 রেজিষ্ট্রেশন ফী
- শুধু এককালীন রেজিষ্ট্রেশন ফী ৫৫০ টাকা (আর্লি বার্ড)
৮৫০ টাকা (জুলাই থেকে)
🔶মাসিক ফী নেই। আলহামদুলিল্লাহ।
পাঠানোর একাউন্ট:
🔸ইসলামি ব্যাংক একাউন্ট নং: 20502090203400107৷ (শ্যামলী ব্রাঞ্চ)
একাউন্ট হোল্ডারের নাম: FARIHA TABASSUM
অথবা,
🔸01961531227 (বিকাশ,নগদ,রকেট)(Fariha Tabassum)
🔷বোনেরা যারা পূর্বে শেইখার "তাফসীর এবং তাদাব্বুর" ক্লাসের জন্য রেজিষ্ট্রেশন করেছি উনাদের করতে হবেনা।
🔷সামর্থ্য না থাকলে ফুল স্কলারশীপেই করতে পারবেন ক্লাসটি নিয়মিত, এই গ্রুপেই লাইভস্ট্রীমে ক্লাস হবে ইন শা আল্লাহ।
"তারা কি কুরআন নিয়ে গভীরভাবে চিন্তা-গবেষণা করে না?" — (সূরা আন-নিসা: ৮২)
জাযাকুমুল্লাহু খাইরান। 🌷
21/08/2026
সূরা কাহাফ হালাকা রিভিউ:
নরমালি নানান কারণে আমার তেমন কখনো সূরা কাহফের হালাকায় যুক্ত হওয়ার সৌভাগ্য হয় না। আজকে হলো কি!! হঠাৎ হাতের কাজ শেষে গ্রুপে ঢুকে দেখলাম হালাকা মাত্র ৭ মিনিট আগেই শুরু হলো, পরে কিছুক্ষণ থেকে লীভ নিয়ে নিব ভেবেই জয়েন করা.........
সুবহান আল্লাহ! উস্তাযাদের এত্তো সুন্দর তিলাওয়াত! কখন যে সম্পূর্ণ হালাকা শেষ হয়ে গেল আমি টেরও পেলাম না।
উস্তাযাদের তিলাওয়াত এত্তো সুললিত সুবহান আল্লাহ!!! উস্তাযাদের মাদ্দের টাইমিং আর সুর শুনে আমি বার বার মুগ্ধ হয়ে গিয়েছিলাম।
যখনই উস্তাযা মাদ্দ বা গুন্নাহের জন্য সুর ২/৪ হারাকা দীর্ঘ করতেন, আমি এতো বেশিই মুগ্ধ হতাম যে - বুকে হাত দিয়ে আবাক হয়ে মনোযোগ সহকারে শুনতে থাকতাম আল্লাহ হু আকবার। উস্তাযাদের সুরের সাথে সাথে আমি যেন দুনিয়া থেকে ডিসকানেকটেড হয়ে যেতাম।
নরমালি হয় কি, উস্তাযারা ক্লাসে আমাদের যখন কারকশান দেয় তখন কিন্তু আমারা শুধুমাত্র উনাদের নির্দিষ্ট কয়েকটা ওয়ার্ড বা লাইনের তিলাওয়াত শুনে থাকি,তবে পুরো এক পেইজ কখনো শুনা হয় না,উস্তাযাদের সুর সম্পর্কে জানা হয় না! কিন্তু সুবহান আল্লাহ কাহফ হালাকার মাধ্যামে আমরা আমাদের প্রিয় উস্তাযাদের প্রায় ১ পৃষ্ঠা করে তিলাওয়াত শুনতে পারি।সূরা কাহফ হালাকা আমাদের জন্য একটা অমূল্য নিয়ামাহ,যার মাধ্যমে আমরা আমাদের উস্তাযাদের তিলাওয়াত, সুর সম্পর্কে জানতে পারি!!
উস্তাযাদের তিলাওয়াতে প্রতিটি হারফ এত্তো সুন্দরভাবে স্পষ্টরূপে বুঝা যায়! যা আসলে লিখে বুঝানো আমার পক্ষে সম্ভব না, কিছু জিনিস কেবল প্র্যকটিক্যালিই বুঝানো সম্ভব। উস্তাযাদের হারফের সিফাতগুলো এতো স্পষ্টভাবে কানে আসে আল্লাহ!!!! মাদ্দ, গুন্নাহ,মাখরাজ,সিফাত সবকিছু স্পষ্টভাবে শুনা যায়, বুঝতে পারি! নিজের মাঝে উপলব্ধি আসে যে আমাকেও এই লেভেল এর তিলাওয়াত করতে হলে আরো বেশি কুরআন প্র্যাকটিস করতে হবে ইনশাআল্লাহ।
আল্লাহ উস্তাযাদের তিলাওয়াতে আরো বারাকাহ দিন, আল্লাহ হুম্মা আমিন। জান্নাতের সুউচ্চ স্থান দিন, রাসূল ﷺ এর নিকটবর্তী করুন, আল্লাহ হুম্মা আমিন।
📝 মাইমুনা জাহান মুনতাহা
📆 ১৪-৮-২৬
20/08/2026
📌শুধুমাত্র বোনদের জন্য — ভাইয়েরা জয়েন করবেন না, মিন ফাদ্বলিকুম
✨ জুমাবারে বিশেষ আয়োজন- সূরা কাহাফ তিলাওয়াত হালাকা ✨
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সবার অনুরোধে নূর,রহমত ও বরকতের পবিত্র দিন জুমাবারে আয়োজন করা হয়েছে সূরা কাহাফ তিলাওয়াত হালাকা, ইন শা আল্লাহ।
📖 সময়: শুক্রবার সকাল ৬:৩০টা
🎙 তিলাওয়াত করবেন: ইজাযাহপ্রাপ্ত উস্তাদাগণ
📍 আয়োজনে: Let’s Learn Quran Together
এই হালাকায় আমরা একত্রিত হওয়ার মাধ্যমে-
🌿 কুরআনের সুমধুর তিলাওয়াত শ্রবণ করতে পারব।
🌿 জুমার দিনের বিশেষ ফযীলত অর্জনের সুযোগ।
🌿 ফেরেশতাদের ঘেরা এক বরকতময় পরিবেশে হৃদয়কে কুরআনের সাথে যুক্ত করার এক সুন্দর মুহূর্ত
📜 রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পাঠ করে, তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময় নূর দ্বারা আলোকিত করে দেওয়া হয়।”
— আল-হাকিম, আল-বায়হাকী (হাসান)
🤍 প্রিয় বোনদের উপস্থিতি কাম্য।
📌 দ্বীনের খাতিরে পোস্টটি শেয়ার করুন।
Let’s Learn Quran Together
-কুরআনের সাথে পথচলার এক বিশ্বস্ত সঙ্গী।
জাঝাকুমুল্লহু খইরন।
19/08/2026
✨রিভিউ✨
প্ল্যাটফর্মে যখন প্রথম ভর্তি হয়েছিলাম, তখনও জানতাম না যে আমাদের শাইখা কত বড় মাপের একজন আলিমা। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারব না—কোনো যোগ্যতা না থাকা সত্ত্বেও রব্বে কারীম আমাকে সরাসরি শাইখার কাছে ক্লাস করার সুযোগ করে দিয়েছেন। এটা যে কত বড় একটি নিয়ামত, তা যারা এই সুযোগ পেয়েছেন, তারাই উপলব্ধি করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
শাইখার বলা একটি কথা এখনো প্রায়ই মনে পড়ে। কথাটি অনেকটা এমন ছিল—
“ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সঙ্গে উপস্থিত থাকতে হবে। অনুমতি ছাড়া উঠে যাওয়া যাবে না। তবে হাজব্যান্ড ডাকলে ভিন্ন কথা। তাঁর কথায় আগে সাড়া দিতে হবে।”
কথাটি খুবই সংক্ষিপ্ত, কিন্তু এর গভীরতা অনেক! এই অল্প কথার মধ্যেই যেন একজন কুরআনের ছাত্রীর জন্য অনেক বড় একটি শিক্ষা লুকিয়ে আছে।
বিয়ের পর একজন নারীর ওপর তার রবের হকের পর স্বামীরও গুরুত্বপূর্ণ অধিকার রয়েছে। আর তাই শাইখার এই কথার মাধ্যমে যেন আমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে—একজন কুরআনের ছাত্রীর যেমন তার রবের হকের প্রতি যত্নশীল হতে হবে, তেমনি বান্দার হকের প্রতিও খেয়াল রাখতে হবে। যেন আমরা শুধু ইবাদতেই নয়, মানুষের হক আদায়ের ক্ষেত্রেও নিজেদের উত্তমভাবে গড়ে তুলতে পারি এবং রবের কাছে ১০০-তে ১০০ পাওয়ার চেষ্টা করতে পারি।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম।
একটি বহুল প্রচলিত প্রবচন আছে—“শিক্ষক মানুষ গড়ার কারিগর।” এই কথাটি কেন বলা হয়, শাইখার ক্লাস করলে তা অনেকটাই উপলব্ধি করা যায়। তাঁর ক্লাস শুধু কুরআন শেখার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং তাঁর কথাবার্তা, আদব, নসীহত ও শিক্ষাদানের ধরন থেকেও জীবনের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়।
আল্লাহ তাআলা আমাদের সম্মানিত শাইখার ইলম, আমল ও সময়ে আরও বারাকাহ দান করুন এবং তাঁর মাধ্যমে আমাদের দুনিয়া ও আখিরাতে আরও বেশি উপকৃত হওয়ার তাওফিক দান করুন।
আমাদের শেখা ইলমকে আমলে পরিণত করার তাওফিক দিন।
আল্লাহুম্মা আমীন।
✍ Rifat Parveen fatima
18/08/2026
প্র্যাকটিস ক্লাস রিভিউ:
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।শুকরিয়া মহান রবের যিনি সুন্দর সুন্দর বারাকাহ ময় হালাকাতে জয়েন করার তাওফীক দেন।যিনি কুরআনের প্রতি রুলসকে শেখানো ব্যবস্থা করে দেন।খুবই ভালো লাগে যখন দেখি যেই বিষয় টা নিয়ে স্ট্রাগেল করছি, ঠিক কোন না কোন উস্তাযার মাধ্যমে কোন না কোন ক্লাসে আল্লাহ ধরিয়ে দিচ্ছেন,বুঝিয়ে দিচ্ছেন।
আলহামদুলিল্লাহ, সত্যিই নেওয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না।
আল্লাহ আমাকে বুঝাচ্ছেন আমার তিলাওয়াতে সফ্টনেস নেই।সেটা কেনো নেই তার কারণ বুঝতে পারছিলাম না। কিন্তু আজ প্রাকটিস ক্লাসে উস্তাযার মাধ্যমে আল্লাহ সেটা ধরিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ।
আমরা যখন হারফগুলোকে কে সফ্টলি ধরব তখন তিলাওয়াত ও সফট হয়ে যাবে ইনশাআল্লাহ
এই যে সফ্ট করে ধরা বা তারতীল যেটা সেটাই আমার কাছে আজ সিগমা পয়েন্ট মনে হয়েছে
আলহামদুলিল্লাহ।
আরো একটা জিনিস বুঝেছি কিভাবে প্রাক্টিস করতে হবে।তাসাওউদুর সউদ ঠিক রেখে পড়া, তারপর হারফ ধরে ধরে ঠিক করা। আলহামদুলিল্লাহ।
প্রতিটি ক্লাসে লিসেনার থাকি বা রিসাইটার থাকি আল্লাহ কিছু না কিছু শিখাচ্ছেন বোঝাচ্ছেন। আলহামদুলিল্লাহ।
উস্তাযাগণ সত্যি অনন্য নিয়ামাত। তাদের থেকেই সুন্দর করে শিখা এবং বোঝার তাওফীক আল্লাহ দিচ্ছেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ আমাদের সকলের জন্য কুরআন শেখার জার্নি সহজ করুন।আমীন।
- Tumpa Khatun
(লিংক কমেন্ট সেকশনে)
17/08/2026
হিফয ক্লাস রিভিউ
আলহামদুলিল্লাহি রব্বিল ‘আলামীন। 🤍
আল্লাহ তা‘আলা আমাকে এত বারাকাহময় একটি ক্লাসের সাক্ষী করলেন—আলহামদুলিল্লাহ। আজকের হিফয ক্লাসটি ছিল সত্যিই অসাধারণ। কী লিখব, কীভাবে লিখব—সত্যিই যেন ভাষা খুঁজে পাচ্ছি না!
আগে কখনো কোনো সূরার অর্থ নিয়ে পড়ার তেমন আগ্রহ ছিল না। কিন্তু আজ উস্তাদার ক্লাস থেকে নিয়ত করেছি—ইনশাআল্লাহ, এখন থেকে যে আয়াতগুলো পড়ব, সেগুলোর অর্থও বোঝার চেষ্টা করব।
আজ পরীক্ষার ডেট আপুদের অনুরোধে পিছিয়ে যাওয়ায় আল্লাহ তা‘আলা যেন ক্লাসটিকে আরও নতুনভাবে, আরও বারাকাহময় করে উপভোগ করার তাওফিক দিলেন। সুবহানাল্লাহ!
সূরা ত্বরিক, সূরা আ‘লা, সূরা গাশিয়াহ, সূরা ফাজর—সাথে সূরা ফালাক ও সূরা নাসের অনুবাদ বুঝিয়েছেন, আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নসীহা।
ঘর থেকে বের হওয়ার দোয়া এবং দুনিয়ায় থেকেই জান্নাতে বৃক্ষ রোপণের আমল—
سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ
এত অল্প সময়ে আল্লাহ তা‘আলা যেন অসংখ্য বারাকাহ দিয়ে দিলেন—আলহামদুলিল্লাহ। একসাথে এতগুলো বিষয় বুঝে নেওয়ার তাওফিক দিয়েছেন—এটাও তো তাঁরই বিশেষ অনুগ্রহ।
আল্লাহ উস্তাদার ইলমে আরও বারাকাহ দান করুন। উস্তাদার কথায় ছিল ভালোবাসা, আন্তরিকতা আর রবের ভয়ে অশ্রুসিক্ততা—সব মিলিয়ে ক্লাসটি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো ছিল।
শুধু একটি কথাই বারবার মনে বাজছিল—
“কেন পড়িনি এত সুন্দর কুরআন? কেন বুঝিনি কুরআন?”
হে আল্লাহ! 🤲
আপনি আপনার কিতাবকে ‘কারীম’ নাম দিয়েছেন, ‘মাজীদ’ নাম দিয়েছেন। সেই নামগুলোর গুণে আমাদেরও কারীম ও মাজীদ বানিয়ে দিন। আপনার ভালোবাসায় আমাদের অন্তরগুলো আবাদ করে দিন।
আমরা আমাদের মুখের জন্য ফেসওয়াশ, মাথার জন্য শ্যাম্পু, শরীরের জন্য কত রকমের সাবান ব্যবহার করেছি। অথচ এই অন্তর পরিষ্কার করার জন্য কতটুকুই বা করেছি!
হে আল্লাহ, আপনার কালাম তিলাওয়াতের মাধ্যমে, যিকিরের মাধ্যমে আমাদের অন্তরকে পরিচ্ছন্ন করার তাওফিক দান করুন। 🤲
আমাদের অন্তরের অগোছালো কথাগুলোও আপনি কবুল করুন।
আমীন ইয়া রব্বিল ‘আলামীন। 🤲
— Sabikun Nahar
Lets Learn Quran Together
(প্লাটফর্ম লিংক কমেন্ট সেকশনে)
17/08/2026
✨✨বিশেষ আকর্ষণ ✨✨
🌷 মুত্তাসিল সনদপ্রাপ্ত প্রিন্সিপাল শাইখার সান্নিধ্যে জুজ আম্মা তিলাওয়াত কারেকশন ক্লাস 🌷
الحمد لله 🤍
সকল ত্বলিবা বোনদের আগ্রহ ও অনুরোধের ভিত্তিতে প্ল্যাটফর্মের উদ্যোগে এখন থেকে প্রতি মঙ্গলবার নিয়মিত জুজ আম্মা তিলাওয়াত কারেকশন ক্লাস অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
✨ রিসাইটেশনের বেসিক, ইন্টারমিডিয়েট ও অ্যাডভান্স—সব লেভেলের বোনদের জন্য উন্মুক্ত।
🗓 বার: প্রতি মঙ্গলবার
🕖 সময়: ভোর ৬:০০টা
🎧 মাধ্যম: Telegram Livestream
📌 প্ল্যাটফর্মের নিয়মিত আপুরা বর্তমানে যে সূরা থেকে তিলাওয়াত করছেন, সেখান থেকেই শাইখাকে শুনাতে পারবেন।
📌 লাইভস্ট্রীমে জয়েন করলে শাইখা পড়ার জন্য ডেকে নিবেন, ইনশাআল্লাহ।
🌺 শুধু পড়া শুনানো নয়, লিসেনার হিসেবেও অংশগ্রহণ অত্যন্ত উপকারী। কুরআনের মাজলিসে উপস্থিতির মাধ্যমে রহমত, সাকীনা ও বরকত লাভের সুযোগ রয়েছে, আলহামদুলিল্লাহ।
ক্লাসে অংশগ্রহণের উপকারিতা:
🔹 তিলাওয়াতের সওয়াব
🔹 কুরআন শ্রবণের সওয়াব
🔹 অন্যের কারেকশন থেকে নিজের ভুল সংশোধনের সুযোগ
🔹 শাইখার এক্সপ্রেশন ও তাজবীদ প্রয়োগ সরাসরি শেখার সুযোগ
🌿 আসুন, কুরআন শিখি, তিলাওয়াত শুদ্ধ করি এবং পরিচিত বোনদেরও ইনভাইট করি।
লাইভে জয়েন করুন:
https://t.me/+x0YcI4hRFw41Mzc1
اللهم اجعل القرآن ربيعَ قلوبِنا، ونورَ صدورِنا 🤍
হে আল্লাহ! কুরআনকে আমাদের হৃদয়ের বসন্ত, অন্তরের নূর এবং জীবনের দিশারি বানিয়ে দিন।
17/08/2026
🌸 সাপ্তাহিক সীরাহ ক্লাস 🌸
রাসূলুল্লাহ ﷺ–এর সীরাহ আমাদের জন্য একটি পূর্ণাঙ্গ জীবনদর্শন। এখানে রয়েছে নেতৃত্ব, ধৈর্য, দয়া, ন্যায়বিচার এবং আল্লাহর উপর গভীর ভরসার বাস্তব উদাহরণ। এই হালাকাহর মাধ্যমে আমরা সেই সীরাহকে শুধু জানব না, বরং নিজের চিন্তা ও আচরণে তা প্রয়োগ করার চেষ্টা করব।
এটি আমাদের ঈমানকে গভীর করা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নাহকে প্রাসঙ্গিক করে তোলার একটি নিয়মিত প্রচেষ্টা।
সকলকে অনুরোধ, নিয়মিত উপস্থিত থেকে এই বরকতময় শিক্ষার সুযোগ গ্রহণ করুন, ইন শা আল্লাহ।
জাযাকুমুল্লাহু খাইর 🌷🌷🌷