Tazkiah International University-TIU - Female

Tazkiah International University-TIU - Female

Share

হেদায়াতের আলোয় উদ্ভাসিত এক ঝাক আলোকিত নারীর একটি স্বপ্নের নাম....

01/06/2026

অনেকদিন পরে আমরা আবারো আপনাদের জন্য নিয়ে এলাম বদলী উমরার এক দারুণ সুযোগ!

"প্রিয়জনের জন্য শ্রেষ্ঠ উপহার: বদলি ওমরাহ"

আপনার প্রিয়জন কি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন?
কিংবা অসুস্থতার কারণে পবিত্র
কাবার প্রাঙ্গণে যাওয়ার সামর্থ্য একেবারে হারিয়েছেন?
তাঁদের হয়ে ‘বদলি ওমরাহ’
পালনের এই সুযোগ হতে পারে আপনার পক্ষ থেকে তাঁদের জন্য জীবনের সেরা উপহার।

কেন এই সুযোগটি গ্রহণ করবেন?

আলহামদুলিল্লাহ।
আল্লাহর দেওয়া সেরা নিয়ামাহ তারা আমাদের জীবনে।
আমাদের জন্য কতটা পরিশ্রম তারা করেছেন।

আমরা যদি আজ আমাদের আপনজনদের জন্য সওয়াবের এই ধারা জারি রাখি, তবে ইন শা আল্লাহ আমাদের পরবর্তী প্রজন্মও আমাদের জন্য এমন পুণ্যময় কাজের অনুপ্রেরণা
পাবে।

⁉️আমরা কি চাই না আমাদের সন্তানরাও আমাদের জন্য একদিন এমনটা করুক?

👉বদলি উমরার ব্যাপারে বিস্তারিত জানতে:
https://t.me/c/1550072945/1180

⚠️আমাদের হাতে সময় মাত্র ১ দিন।

এই নির্দিষ্ট সময়ের মধ্যে
যারা জানাতে পারবেন, শুধুমাত্র তাঁদেরই এই সুযোগ দেওয়া হবে।
এরপর অল্প সময়ের মধ্যে আর কোনো আবেদন গ্রহণ করা সম্ভব হবে না।

👉তাই আগ্রহীগণ দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি—

t.me/TIU_Female

31/05/2026

আমাদের সাথে আজই শুরু করুন আন্তর্জাতিক পদ্ধতিতে আপনার পবিত্র কুরআন বিশুদ্ধভাবে শেখার পথচলা, ইন শা আল্লাহ🌹

✅আন্তর্জাতিক ক্বয়িদা মাদানিয়্যাহ (বড়দের) সরাসরি রেজিষ্ট্রেশন ফর্ম:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdu1bXE1UcEPTJq1xMWkRgiEwzxP5Hf3pIJSq4Dqlv87YU9Fw/viewform

✅আন্তর্জাতিক ক্বয়িদা মাদানিয়্যাহ (ছোটদের) সরাসরি রেজিষ্ট্রেশন ফর্ম:

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfQSl0lsMnzfpLn_gSaECALHTY3fBAx5BuDdWpQ6-nwgW7K9g/viewform?usp=dialog

আলহামদুলিল্লাহ!
আপনার বিশুদ্ধভাবে কুরআন শেখার যাত্রা হোক আরও সহজ ও বরকতময়!

​প্রিয় বোন, পবিত্র কুরআন সহীহ-শুদ্ধভাবে শেখা প্রতিটি মুসলিমের জন্য অত্যন্ত আনন্দের এবং মর্যাদার।

​📖কোর্সের নাম: কায়দা মাদানিয়া (Qaida Madaniya)

​🎯 মূল লক্ষ্য ও বৈশিষ্ট্য (যা যা শিখানো হবে):
​এই প্রোগ্রামটির মূল ফোকাস হচ্ছে আন্তর্জাতিক পঠন পদ্ধতি অনুসরণ করে সম্পূর্ণ কায়দা মাদানিয়া শেষ করা এবং সূরা আদিয়াত পর্যন্ত হিজাঈ ও কিরাঈ পদ্ধতিতে পড়তে পারা।

​এর সবথেকে বড় সুবিধা হল—
একজন শিক্ষার্থী একেবারে শূন্য বা প্রাথমিক স্তর থেকে শুরু করে পবিত্র কুরআন পূর্ণ শুদ্ধরূপে পড়ার যোগ্যতা অর্জন করতে পারবেন, ইনশাআল্লাহ।

​বিশেষ সার্টিফিকেশন: কায়দা শেষ করার পর আন্তর্জাতিক মানসম্পন্ন
'হিজায়ী ও কিরাঈ' সিস্টেমে কিরায়াহ ও তিলাওয়াত মূল্যায়নের মাধ্যমে সার্টিফিকেশনের (সনদ) চমৎকার ব্যবস্থা রয়েছে।

​🗓 ক্লাসের সময়সূচী ও নিয়মাবলী:

👉বড়দের: সপ্তাহে ২ দিন ঠিক সন্ধ্যা ৭ টায় মূল ক্লাস অনুষ্ঠিত হবে — সোমবার এবং বৃহস্পতিবার।
আর অতিরিক্ত ১ দিন কমন মাশকের ক্লাস।

👉ছোটদের: সপ্তাহে ৩ দিন মূল লাইভ ক্লাস। শনিবার, সোমবার ও মঙ্গলবার বিকাল ৫ টা বিডি টাইম।

আর অতিরিক্ত ১ দিন কমন মাশকের ক্লাস।

​লাইভ কারেকশন: সরাসরি লাইভ ক্লাসে উস্তাজার কাছে পড়া শোনানোর এবং তাৎক্ষণিক ভুল শুধরে নেওয়ার অনন্য সুযোগ থাকছে। সিরিয়াল অনুযায়ী নিজের পড়া বুঝিয়ে দিয়ে আপনি ক্লাস থেকে লিভ নিতে পারবেন।

​🎁 আকর্ষণীয় বোনাস
​লাইভ ক্লাসের পাশাপাশি আপনার প্রস্তুতির সুবিধার্থে আমাদের রয়েছে রেকর্ড ক্লাসরুমের বিশেষ ব্যবস্থা। ক্লাসের আগে নিজে নিজে চর্চা করতে চাইলে এই রেকর্ডগুলো আপনাকে দারুণভাবে সাহায্য করবে।

​⏳ কোর্সের সময়সীমা ও মডিউল (Duration & Module)
​আপনার মনে প্রশ্ন জাগতে পারে, "নির্দিষ্ট কোনো মডিউল বা ফিক্সড দিন নেই কেন?"
​আমরা এখানে মেকি বা বাণিজ্যিক কোনো কোর্স করাচ্ছি না; আমাদের একমাত্র লক্ষ্য হলো আপনার পবিত্র কুরআনের "শুদ্ধতা"। যেহেতু প্রত্যেক মানুষের শেখার এবং কারেকশন নেওয়ার যোগ্যতা এক নয়, তাই আমরা সময়সীমাটি সম্পূর্ণ শিক্ষার্থীর ওপর ছেড়ে দিয়েছি।
এক্ষেত্রে যে শিক্ষার্থীর কারেকশন লেভেল যেমন, তিনি সেই অনুযায়ী ২ মাস, ৩ মাস বা তার থেকে কিছুটা কম-বেশি সময়ে কোর্সটি শেষ করতে পারবেন, ইনশাআল্লাহ। আমরা তাড়াহুড়ো না করে আপনার শতভাগ শুদ্ধতা নিশ্চিত হওয়া পর্যন্ত পাশে আছি।

​"তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যিনি নিজে কুরআন শেখে এবং অন্যকে শেখায়।"
​পবিত্র কুরআন শুদ্ধভাবে পড়ার চেয়ে মানসিক প্রশান্তি এবং আখিরাতের বড় কোনো পুঁজি হতে পারে না।
প্রথম প্রথম একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আল্লাহর রাস্তায় আপনার দেওয়া প্রতিটা সেকেন্ডের জন্য রয়েছে অফুরন্ত নেকি।
উস্তাজার সরাসরি তত্ত্বাবধানে অল্প অল্প করে প্রতিদিন নিজেকে গড়ে তুলুন।


আল্লাহ তায়ালা আমাদের অলসতা ও বাধাগুলোকে দূর করে দিয়ে কুরআনকে হৃদয়ের নূর বানিয়ে দিন।

ছোটোদের ও বড়দের জন্য আছে আলাদা আলাদা ডিপার্টমেন্ট।

👉যেকোনো প্রয়োজনে এখনি যোগাযোগ করুন—
t.me/TIU_Female

​আজই আপনার যাত্রা শুরু করুন, অফুরন্ত বরকতের দরজা আপনার অপেক্ষায়, ইন শা আল্লাহ!

28/05/2026

🌙 ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আদ্বহা মোবারক!
تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكُمْ صَالِحَ الْأَعْمَالِ
অর্থ: আল্লাহ আমাদের এবং আপনাদের সকল নেক আমলসমূহ কবুল করুন। (আমীন)

ত্যাগের সুমহান আদর্শে উজ্জীবিত হয়ে আমাদের জীবন হোক সুন্দর ও পরিশুদ্ধ।
পবিত্র ঈদুল আদ্বহার এই আনন্দময় ক্ষণে তাযকিয়াহ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক মোবারকবাদ।

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরবানি কবুল করুন এবং আমাদের ইলম ও আমলকে দ্বীনের পথে কবুল করুন।

Eid Mubarak!
May the blessings of Allah shower upon you and your family this Eid.
May your sacrifices be accepted and your heart be filled with joy and peace.

শুভেচ্ছান্তে,
তাযকিয়াহ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (TIU)

21/05/2026

ব্যাপারটা কী দারুন না!

আপনার অজান্তেই হইতো কোনো বোনের ইলমী পথচলায় আপনার অবদান আছে।
আপনার অজান্তেই সেই আহলুল ইলম আপনার জন্য দুয়া করে যাচ্ছে।
আপনার অজান্তেই আপনার আমলনামায় অগণিত নেকী জমা হচ্ছে।
সুবহানাল্ল-হ।

তেমনই কিছু প্রশান্তিকর ঘটনার সাক্ষী আমরা!

আমাদের স্কোলারশীপ প্রাপ্ত কিছু শিক্ষার্থী বোন সেরাদের সেরা হয়ে যেমন দেখিয়েছেন।
একইভাবে ফাইনাল পরীক্ষায় ১ম স্থান অর্জন করেও আমাদেরকে সম্মানিত করেছেন এবং আপনারা যারা বিভিন্ন সময় ডোনেশন দিয়ে সাদাকায়ে জারিয়ায় আমাদের পাশে থাকেন, সবার জন্য হৃদয় খুলে দুয়া দিয়েছেন।
আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ।

আসুন!
যার যেমন সামার্থ্য সেভাবে একজন বোনের দ্বীনি শিক্ষার দায়িত্ব নিই, আমাদের দেওয়া একটি ডোনারশিপ হয়তো এমন একজন আলিমাহ তৈরি করবে, যার ইলমের আলো প্রজন্মের পর প্রজন্ম ছড়িয়ে পড়বে।

আজকের সামান্য সহযোগিতা আমাদের আখিরাতের জন্য হতে পারে অমূল্য সঞ্চয়।

✅যেকোনো পরিমাণ ডোনেশন দিতে:
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSefVhl6rcx0XVfKQ4Ur2Ko9xt6ykUAxwSX_S8ax4SW-49G6Yg/viewform

📌ইহসান উম্মাহ ফাউন্ডেশন অফিসিয়াল গ্রুপ:
https://t.me/+u3npu0O1XZVhNzE9

👉যেকোনো প্রয়োজনে:
t.me/TIU_Female

18/05/2026

কৃতজ্ঞতা ও ভালোবাসা আপনাদের সবার প্রতি!
আলহামদুলিল্লাহ, আমরা সফলভাবে সম্পন্ন করলাম মাস্টারক্লাস—
'১০ দিনের রি-সেট: জিলহজের বসন্তে নতুন আমি'।
যারা শত ব্যস্ততার মাঝেও সময় বের করে এই আত্মিক বসন্তে শামিল হয়েছিলেন, তাদের সবাইকে ইলমান নাফিয়া এবং তাযকিয়াহ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (TIU) পরিবারের পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ।
আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের হৃদয় ছুঁয়ে গেছে।
আমরা বিশ্বাস করি, এই এক ঘণ্টা আপনার জীবনকে নতুনভাবে সাজিয়ে তুলবে, ইন শা আল্লাহ।

আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান:
আজকের সেশনটি কেমন লেগেছে?
সেশনের কোন কথাটি হৃদয়ে সবচেয়ে বেশি দাগ কেটেছে?
আপনার অনুভূতি কমেন্টে জানাতে ভুলবেন না।

পরবর্তী সেশন নিয়ে আপনার প্রস্তাব:
আগামীতে আপনি কোন বিষয়টি নিয়ে লাইভ সেশন দেখতে চান?
আমরা আপনাদের মতামতেই নতুন নতুন বিষয়ের আয়োজন করব, ইন শা আল্লাহ।

আমাদের আগামীর সকল আপডেট ও সেশনের নোটিশ সবার আগে পেতে অফিসিয়াল চ্যানেলের সাথেই থাকুন এবং আপনার পরিচিত প্রিয় বোনদের সাথেও চ্যানেল লিংকটি শেয়ার করুন।

🔗 চ্যানেল লিংক:
https://t.me/+0ekftM2vkl85MzA1

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে কবুল করুন।

18/05/2026

টিকটিক...টিকটিক...
ঘড়ির কাঁটা জানান দিচ্ছে, আমাদের জীবনের সেই কাঙ্ক্ষিত পরিবর্তনের আর মাত্র ৫ ঘণ্টা দূরে!
প্রিয় বোন, আপনি কি প্রস্তুত?
ঘরের কাজগুলো গুছিয়ে নিয়ে, এক কাপ চা বা কফি আর আপনার প্রিয় ডায়েরি ও কলমটি হাতে নিয়ে নড়েচড়ে বসুন।
কারণ, আজ দুপুর ৩টা থেকে শুরু হতে যাচ্ছে আমাদের সেই স্পেশাল মাস্টারক্লাস:

🌸 '১০ দিনের রি-সেট: জিলহজের বসন্তে নতুন আমি' 🌸

উস্তাযা মাসতুরা মুক্তা লাইভে এসে আমাদের দেখাবেন কীভাবে জিলহজের এই ১০ দিনে আমরা আমাদের আত্মিক বসন্ত খুঁজে পেতে পারি।
ফিতনার এই যুগে নিজেকে সুরক্ষিত রেখে আল্লাহর আরও কাছে যাওয়ার এমন সুযোগ আর কবে আসবে?
আপনার সব দুশ্চিন্তা আর একঘেয়েমি একপাশে সরিয়ে রাখুন।
আগামী ১ ঘণ্টা হতে যাচ্ছে শুধু আপনার এবং আপনার রবের মাঝে এক গভীর সম্পর্কের নতুন সূচনা।

কীভাবে যুক্ত হবেন?
আমাদের অফিসিয়াল চ্যানেলে এখনই যুক্ত হয়ে যান, সেখানেই আমরা ঠিক ৩টার সময় লাইভ জুম লিংক শেয়ার করব।

🔗 চ্যানেল লিংক: https://t.me/+qHWImueeLhRjZmE1

জেগে উঠুন বোন!
পরিবর্তনের এই জোয়ারে আপনিও শামিল হোন।
দেখা হচ্ছে ঠিক ৩টায়, ইনশাআল্লাহ।

"

17/05/2026

আপনি কি লক্ষ্য করেছেন, আমাদের দিনগুলো যেন হাতের মুঠোর বালুর মতো দ্রুত বয়ে যাচ্ছে?
ব্যস্ততা, দুশ্চিন্তা আর চারপাশের একঘেয়েমিতে আমরা অনেক সময় নিজেদের ভেতরেই এক ধরণের 'খরা' অনুভব করি।
মনে হয় যেন হৃদয়ের বাগানটা শুকিয়ে গেছে, কোনো আমল বা ইবাদতেই আগের মতো সেই সজীবতা পাওয়া যাচ্ছে না।
কিন্তু প্রিয় বোন, খরা যেমন চিরস্থায়ী নয়, তেমনি আমাদের মনের এই শুষ্কতা কাটানোর জন্যও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন 'জিলহজের বসন্ত'।
রসুলুল্লাহ (সা.) এই ১০ দিনকে দুনিয়ার শ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা করেছেন।
এটিই সেই মাহেন্দ্রক্ষণ যখন আপনি আপনার জীবনকে 'রি-সেট' করতে পারেন।

এই বিশেষ মাস্টারক্লাসে আমরা শিখব:
✅ কেন এই ১০ দিন আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে?
✅ জিলহজের বসন্তে কীভাবে শুকিয়ে যাওয়া ইবাদতে প্রাণ ফিরিয়ে আনবেন?
✅ সায়েন্টিফিক ও মেন্টাল স্ট্র্যাটেজি ব্যবহার করে কীভাবে এই ১০ দিনে নিজেকে বদলে ফেলবেন?

📅 সময়টি আবারও মনে করিয়ে দিচ্ছি:
১৮ মে, সোমবার, দুপুর ৩:০০ টা।

আসুন, আমরা সেশনের সময়টুকু নিজেদের ঈমান ঝালাই এবং আল্লাহর প্রিয় বান্দা হওয়ার এক নতুন বসন্ত নিয়ে আসি নিজেদের জীবনে।

🔗 চ্যানেল লিংক
https://t.me/+qHWImueeLhRjZmE1

16/05/2026

আসেন সবাই চোখ জুড়ায় আর আত্মিক প্রশান্তি নিই!

আমাদের স্বপ্নের দাওয়া সেন্টার প্রকল্প এক নজরে...
খুব শীঘ্রই রাজশাহী বিভাগে শুরু হচ্ছে, ইন শা আল্লাহ।

16/05/2026

আশেপাশের ফিতনায় কি আপনি হাঁপিয়ে উঠেছেন?
হৃদয়ের প্রশান্তি কি দিন দিন হারিয়ে যাচ্ছে?
মনে হচ্ছে যেন দীর্ঘশ্বাস নেওয়ার মতো বিশুদ্ধ বাতাসটুকুও খুঁজে পাওয়া দায়?

বোন আমার, হতাশ হবেন না!
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আবার নিয়ে এসেছেন এক বরকতময় বসন্ত—জিলহজ মাসের প্রথম ১০ দিন।
এটি শুধু ক্যালেন্ডারের কিছু দিন নয়, বরং আমাদের ক্লান্ত আত্মাকে নতুন করে জাগিয়ে তোলার এবং নিজেকে 'রি-সেট' করার এক দারুন সুযোগ।

ইলমান নাফিয়া এবং তাযকিয়াহ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (TIU)-এর যৌথ উদ্যোগে আমরা আয়োজন করতে যাচ্ছি একটি বিশেষ মাস্টার সেশন:

'১০ দিনের রি-সেট: জিলহজের বসন্তে নতুন আমি'...

মাত্র এক ঘণ্টা প্লাস মাইনাস এর এই সেশনটি হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার একটি বড় মাধ্যম।
আমরা আলোচনা করব কীভাবে জিলহজের এই ১০ দিনকে কাজে লাগিয়ে ফিতনাময় পৃথিবীতেও নিজের আমল আর মানসিক প্রশান্তি ধরে রাখা যায়। সায়েন্টিফিক থিওরি আর সুন্নাহর মিশেলে আমরা খুঁজে নেব এক 'নতুন আমি'-কে, ইন শা আল্লাহ!

📅 তারিখ: ১৮ মে, সোমবার
🕒 সময়: দুপুর ৩:০০ টা (বাংলাদেশ সময়)
📍 স্থান: জুম

কাদের জন্য?
শুধুমাত্র বোনদের জন্য।
আসুন, এবারের জিলহজ হোক আমাদের আত্মিক বসন্ত।
এখনই আপনার ক্যালেন্ডারে সময়টি মার্ক করে রাখুন এবং অফিসিয়াল চ্যানেলে যুক্ত হয়ে যান যেখানে লাইভ লিংক শেয়ার করা হবে।

🔗 চ্যানেল লিংক: https://t.me/+qHWImueeLhRjZmE1

আপনার প্রিয় বোন বা বান্ধবীকেও মেনশন করুন, যেন এই কল্যাণকর যাত্রায় আমরা সবাই একসাথে শামিল হতে পারি।
আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। আমিন।

15/05/2026

বর্তমান মায়েরা অথবা ভবিষ্যৎ মায়েরা সবাই নড়ে-চড়ে বসুন...

আসছে আমাদের ভবিষ্যৎ উম্মাহ কলিজার টুকরো সোনামনিদের জন্য অনেক অনেক ডিপার্টমেন্ট এর আওতায় সাজানো গুছানো একেবারে নতুন চমকে, ইন শা আল্লাহ।

"তাযকিয়াহ জুনিয়র স্কোলার"...

সবাই রেডি তো!
কে কোন কোন ডিপার্টমেন্টে নিয়ে আনবেন সোনামনিদের, ইন শা আল্লাহ?

Want your school to be the top-listed School/college in Mecca?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Mecca
26555

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm