মালয়েশিয়ায় চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য জনাব মির্জা আব্বাস-এর শারীরিক অবস্থা ও সর্বশেষ আপডেট জানালেন তাঁর সহধর্মিনী আফরোজা আব্বাস।"
জনাব মির্জা আব্বাস মালয়েশিয়ায় চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আছেন এবং আল্লাহর রহমতে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। শীঘ্রই তিনি দেশে ফিরে আসবেন, তার সম্পূর্ণ সুস্থতা কামনায় সবার দোয়া প্রার্থনা করা হচ্ছে।
#মির্জাআব্বাস
ভিডিও কার্টেসি: Banglavision
Voice Of Mirza Abbas
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Voice Of Mirza Abbas, Maghbazar.
10/05/2026
মায়ের মমতা আর ত্যাগের কোনো সীমানা নেই। আজ বিশ্ব মা দিবসে পৃথিবীর সকল মায়ের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।
যাঁরা মাকে হারিয়েছেন, তাঁদের মায়ের আত্মার মাগফিরাত কামনা করি। মায়েদের দোয়ায় ভরে উঠুক আমাদের পৃথিবী। সকল মাকে জানাই বিশ্ব মা দিবসের অন্তহীন শুভেচ্ছা।
Admin Post
#মা
#মির্জাআব্বাস
06/05/2026
আলহামদুলিল্লাহ, দীর্ঘ কয়েক মাস ধরে চলা জটিল শারীরিক অসুস্থতা কাটিয়ে ঢাকা-৮ আসনের মাননীয় সংসদ সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জনাব মির্জা আব্বাস বর্তমানে অনেকটা সুস্থ বোধ করছেন। মহান আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের নিরন্তর দোয়ায় তার শারীরিক অবস্থার ইতিবাচক উন্নতি হয়েছে।
অসুস্থতার এই দীর্ঘ ও কঠিন পথচলায় তার প্রধান শক্তি ও সাহসের উৎস ছিল তার পরিবার। প্রতিকূল এই সময়ে সবসময় তার পাশে ছায়া হয়ে ছিলেন তার সহধর্মিণী জনাবা আফরোজা আব্বাসসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ। মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় পরিবারের সদস্যদের সাথে কাটানো একটি বিশেষ মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করা হলো।
আপনাদের ভালোবাসা ও দোয়া আমাদের পাথেয়। ইনশাআল্লাহ, খুব শীঘ্রই তিনি পূর্ণ সুস্থতা নিয়ে দেশে ফিরে পুনরায় আপনাদের সেবায় আত্মনিয়োগ করবেন।
উনার দ্রুত ও সম্পূর্ণ আরোগ্যের জন্য আপনাদের দোয়া অব্যাহত রাখার সবিনয় অনুরোধ রইল।
ছবি কার্টেসি : MD Mahin Khan
মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জনাব মির্জা আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন মাধ্যমে কিছু বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সঠিক পরিস্থিতি এবং তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে দেশবাসীর কাছে সত্যতা তুলে ধরছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস।
আলহামদুলিল্লাহ, তিনি বর্তমানে উন্নতির পথে এবং চিকিৎসাধীন রয়েছেন। দেশবাসীর প্রতি অনুরোধ, কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্যে বিভ্রান্ত হবেন না। তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া অব্যাহত রাখুন।
ভিডিও কার্টেসি: চ্যানেল আই
#মির্জা_আব্বাস
01/05/2026
মহান মে দিবস উপলক্ষে দেশের সকল শ্রমজীবী ও মেহনতি মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকল শ্রমজীবী মানুষের সুখ, সমৃদ্ধি ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।
-মির্জা আব্বাস
মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা
ও সংসদ সদস্য, ঢাকা-৮ আসন।
#মে_দিবস #মির্জা_আব্বাস #ঢাকা_৮
28/04/2026
আলহামদুলিল্লাহ, ঢাকা-৮ আসনের মাননীয় সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জনাব মির্জা আব্বাসের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নত হয়েছে। বর্তমানে তিনি মালয়েশিয়ায় চিকিৎসাধীন রয়েছেন।
তিনি যেন দ্রুত পূর্ণ সুস্থতা লাভ করে আমাদের মাঝে ফিরে আসতে পারেন, সেজন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করা হচ্ছে।
আল্লাহ তায়ালা তাঁকে দ্রুত আরোগ্য দান করুন। আমীন।
#মির্জা_আব্বাস #দোয়া_প্রার্থনা #ঢাকা_৮
21/04/2026
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জনাব মির্জা আব্বাসের সহধর্মিনী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের সভানেত্রী "আফরোজা আব্বাস" এর পক্ষে রাজনৈতিক বিবৃতি-
আমি আফরোজা আব্বাস , মির্জা আব্বাসের স্ত্রী এটাই আমার পরিচয় ।সাম্প্রতিক নির্বাচন ও বিভিন্ন প্রচারিত তথ্যের প্রেক্ষাপটে সবার উদ্দেশ্যে কয়েকটি বিষয় স্পষ্ট করতে চাই।
প্রথমেই জানাতে চাই, আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি। তবে আমাকে এই প্রস্তাব দেওয়ার জন্য দলের মহাসচিবের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে, আমার নাম জড়িয়ে যে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে, তা থেকে সকলকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এ ধরনের তথ্য আমার ব্যক্তিগত ও রাজনৈতিক ইমেজ ক্ষুণ্ণ করছে, যা অনভিপ্রেত।
এই সময়টি আমার ব্যক্তিগত জীবনের জন্য অত্যন্ত কঠিন। আমার প্রিয় স্বামী, আব্বাস মীর্জা আব্বাস -এর অসুস্থতার কারণে আমি গভীর মানসিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছি। এই বাস্তবতায় আমার বর্তমান ও একমাত্র অগ্রাধিকার তাঁর সুস্থতা নিশ্চিত করা।
আমি আন্তরিকভাবে কামনা করি—যারা এই নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন, তারা যেন সফল হন এবং নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় ভূমিকা পালন করেন। যারা সাহস করে সামনে এসেছেন, তারা পরিবর্তনের প্রতীক। আর যারা নির্বাচিত হননি, তাদের প্রতি অনুরোধ—হতাশ হবেন না; আপনাদের সময় সামনে অপেক্ষা করছে।
যারা নির্বাচিত হয়েছেন, তাদের প্রতি আমাদের অগাধ প্রত্যাশা রইল। মনে রাখতে হবে, আপনাদের প্রতিটি পদক্ষেপের দিকে তাকিয়ে আছে হাজারো কিশোরী—তাদের নিরাপত্তা, শিক্ষা ও স্বপ্ন এখন আপনাদের নীরব দায়িত্ব।
দলমত ও বিভাজনের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের প্রতিটি নারীর জন্য সমান অধিকার, ন্যায়বিচার এবং ভয়হীন জীবনের নিশ্চয়তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।
আজ আমার ব্যক্তিগত কষ্ট আছে, কিন্তু সেই কষ্টের মধ্য দিয়েই আমি বিশ্বাস করি—নারীর শক্তি কখনো থামে না, থামানো যায় না।
ধন্যবাদ।
#মির্জাআব্বাস
20/04/2026
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া দাখিল, এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
ধৈর্য ও আত্মবিশ্বাসের সাথে তোমরা পরীক্ষায় সফল হও—এটাই প্রত্যাশা। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনায় সকলকে জানাই শুভকামনা। আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাও আগামীর পথে।
শুভেচ্ছান্তে,
মির্জা আব্বাস
মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা
ও সংসদ সদস্য, ঢাকা-৮ আসন।
15/04/2026
ঢাকা-৮ আসনের মাননীয় সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জনাব মির্জা আব্বাস বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসাধীন রয়েছেন। আলহামদুলিল্লাহ, বর্তমানে তার শারীরিক অবস্থার ইতিবাচক উন্নতি পরিলক্ষিত হয়েছে। পরবর্তী ধাপের চিকিৎসা ও প্রয়োজনীয় ফিজিওথেরাপির জন্য তাকে সিঙ্গাপুর থেকে বর্তমানে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়েছে। সেখানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।
তার দ্রুত ও পূর্ণ আরোগ্যের জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে। ইনশাআল্লাহ, শীঘ্রই তিনি সুস্থ হয়ে দেশবাসীর মাঝে ফিরে আসবেন।
14/04/2026
শুভ নববর্ষ ১৪৩৩! 🌷
ঢাকা-০৮ আসনের আমার প্রাণপ্রিয় সর্বস্তরের জনগণ এবং দেশবাসীকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
বিগত বছরের সব জরাজীর্ণতা আর গ্লানি মুছে গিয়ে নতুন বছর আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি আর সমৃদ্ধি। আপনাদের ভালোবাসা আর বিশ্বাসই আমার পথচলার শক্তি। নতুন বছরে আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
- মির্জা আব্বাস
রাজনৈতিক উপদেষ্টা, মাননীয় প্রধানমন্ত্রী
ও সংসদ সদস্য, ঢাকা-০৮।
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Telephone
Website
Address
Maghbazar