DnPro's Education House

DnPro's Education House

Share

Respect more,Learn more.

27/04/2026

লেখার সময়: ২:৪৫

ভালোবাসার যদি প্রমাণই
দরকার হয়,
তবে ভালো না বাসার অপরাধে
থানায় মামলা করো—

আমি আদালতে ভালোবাসার
প্রমাণ দিব,
তবুও তোমাকে নয়।

আমি তোমাকে ভালোবাসি—
তাতেই তো ভালোবাসার প্রমাণ হয়।

—লেখা: আঃ রাজ্জাক (কবি মশাই)

27/04/2026

শেষ বিকালের ছায়া

আমি ভুলিনি ভোরের আলো
ভুলিনি সকালবেলা
আমি ভুলিনি শেষ বিকাল
ভুলিনি দুপুরবেলা

আমি ভুলিনি মেঘবৃষ্টি
ভুলিনি অস্তে যাওয়া সূর্যের আলো
ভুলিনি তোমার দৃষ্টি

আমি ভুলিনি পায়ে হাঁটা দূরের পথ
ভুলিনি মুখনিঃসৃত শব্দ-গোলাবর্ষণ
ভুলিনি আমার বৃথা শপথ

আমি ভুলিনি তোমার তেজের দীপ্তি
ভুলিনি ভোরের উষ্ণ প্রাপ্তি
ভুলিনি ভুলিনি তোমার উদয় অস্ত
শুধু ঘুমিয়ে ঘুমিয়ে ভুলার অভ্যাসে
সময় হারিয়ে আমি
নিজেকে নিয়েই আবারো ব্যতিব্যস্ত

#প্রণব_দেব_নাথ
২৭/০৪/২০২৬

15/04/2026
15/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩

13/04/2026

তোমাকে যখন দেখি,
তার চেয়ে বেশি দেখি- যখন দেখি না!

সুনীল গঙ্গোপাধ্যায়

12/04/2026

আজকে অনুষ্ঠিত হওয়া ৫০তম বিসিএস লিখিত বাংলা ০০২ এর বাগধারা
বাগধারা গুলো সুন্দর না 😁
i) গঙ্গাজলে গঙ্গাপূজা
অর্থ: অন্যের জিনিস দিয়ে তারই সেবা করা বা মূল মালিকের সম্পদ দিয়েই তাকে আপ্যায়ন করা।
সমার্থক বাগধারা: তেলের মাথায় তেল দেওয়া।
বাক্য প্রয়োগ: মামার দেওয়া টাকা দিয়েই মামাকে উপহার কিনে দিলাম, একেই বলে গঙ্গাজলে গঙ্গাপূজা।
(ii) গরু না বিয়োতেই ঘিয়ের সর
অর্থ: কাজ শুরু করার আগেই লাভের আশা করা বা ফল পাওয়ার জন্য অস্থির হওয়া।
সমার্থক বাগধারা: গাছে কাঁঠাল গোঁফে তেল।
বাক্য প্রয়োগ: ব্যবসা শুরুর মূলধনই জোগাড় হলো না, অথচ তুমি মুনাফার হিসাব করছ! তোমার অবস্থা তো দেখছি গরু না বিয়োতেই ঘিয়ের সর।
(iii) বিয়ে ফুরালে ছাদনতলায় লাথি
অর্থ: কাজ শেষ হয়ে যাওয়ার পর সহায়তাকারীকে অবজ্ঞা করা বা প্রয়োজন ফুরালে গুরুত্ব না দেওয়া।
সমার্থক বাগধারা: কাজ ফুরালে কাজি পাছা।
বাক্য প্রয়োগ: নির্বাচনের আগে কত খাতির করলে, আর এখন চিনতেই পারছ না! একেই বলে বিয়ে ফুরালে ছাদনতলায় লাথি।
(iv) বাজারে আগুন লাগলে পীরের ঘর মানে না
অর্থ: বড় কোনো বিপদ এলে তা ধনী-দরিদ্র বা সাধারণ-অসাধারণ কাউকেই রেহাই দেয় না।
সমার্থক বাগধারা: মরণকালে ঔষধ নাই। (বিপদ যখন সর্বজনীন হয়)
বাক্য প্রয়োগ: দুর্ভিক্ষ শুরু হলে কার সাধ্য তা ঠেকায়? মনে রেখো, বাজারে আগুন লাগলে পীরের ঘর মানে না।
(v) হরি বাঁচান প্রাণ, বৈদ্যের বাড়ি মান
•অর্থ: আসল কাজ করেন সৃষ্টিকর্তা বা অন্য কেউ, কিন্তু কৃতিত্ব নেয় মধ্যস্বত্বভোগী বা তৃতীয় পক্ষ।
সমার্থক বাগধারা: কার গোলার ধান কে খায়?
বাক্য প্রয়োগ: কৃষকের হাড়ভাঙা খাটুনিতে ফসল ফলে, আর নাম হয় মন্ত্রীর; এ তো দেখছি হরি বাঁচান প্রাণ, বৈদ্যের বাড়ি মান।
(vi) মরা কাকের আবার চড়কের ভয়
অর্থ: যার সব শেষ হয়ে গেছে তার নতুন কোনো বিপদের আর ভয় থাকে না।
সমার্থক বাগধারা: ন্যাড়ার বেলতলায় একবারই যাওয়া / ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় (ব্যতিক্রমী প্রেক্ষাপট) অথবা— নুন আনতে পান্তা ফুরায় (একেবারে নিঃস্ব অর্থে)।
বাক্য প্রয়োগ: যার ঘর-বাড়ি সব নদীতে ভেসে গেছে, তাকে ডাকাতের ভয় দেখিয়ে লাভ নেই; কারণ মরা কাকের আবার চড়কের ভয় নেই।
//
সৌজন্য লতিফুর রহমান লিটন

05/04/2026

আমার তোহ
টাকার বান্ডেল হলেই হয়😆😆

04/04/2026

অপেক্ষা

সন্ধ্যা আসলো বলেই হেলালের উকি;
আর কত অপেক্ষা?
অপেক্ষায় থাকবো!

ক্ষনিকের শিশিরে ছিলাম দাড়িয়ে,
আসবে বলে;মনে শুধুই আশা-
আজই হবে সাথে দেখা-
ভোরের প্রস্হানে সকালের দেখা।
সেখানে সন্দেহে নিয়তির রেখা,
তারপরও-আসবে বলে;মনে শুধুই আশা-
আজই হবে সাথে দেখা-

ছায়াটা মিলিয়ে গেল,অনুভূতি গরমের-
পলকেই প্রতিদিনের মতোই-
চলে আসলো-''দুপুরবেলা''
আর ক'ত অপেক্ষা?
অপেক্ষায় থাকবো!

ছায়াটা দেখা দি'ল,হয়ে গেল মোর সমান-
তাকেই কি বিকেল বলে?
আসতে পারো এখনো, যায়নি।
আজই- হবে সাথে দেখা।

না,রক্তাক্তময় রবি বলে- আর কে'ন থাকি?
আজও দেখি হেলালের উকি;
আর কত অপেক্ষা?
অপেক্ষায় থাকবো!

ঘুম নেই চোখে গভীর রাত জেগে-
যদি আসে যদি আসে
আসবে বলে;মনে শুধুই আশা-
আজই হবে সাথে দেখা-
অবসান হবে শান্তি খোঁজা
তারপরও - অপেক্ষা,অপেক্ষা।

#১৬মার্চ২০১৬
#প্রনব_দেব_নাথ

30/03/2026

আজ যা আমার
কালকেই দূরত্বে হতে কি?
কল্যে অন্যের হায়
আপন লাভে কতক্ষন
আপন থাকা যায়

জীবন কতই সুন্দর
এই তবে জীবনের গাথা
সময় স্রোতে ভেসে ভেসে
কত কাছে সেদিন জানি?
অমলিন হবে সকল স্মৃতিব্যথা!
#947

21/03/2026

Warm Eid greetings from Dnpro's Educational House where learning meets joy!

#947

20/03/2026

সবাই বন্ধু হতে পারে না,
বন্ধুত্ব রাখতে পারে নাহ।
সুযোগ দিলে মাথার উপরে নাচে।

#স্কুল_বন্ধু_ফেক্ট

Want your school to be the top-listed School/college in Cumilla?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Cumilla