Gary Sutton

Gary Sutton

Share

গ্রাম: বাউরিয়া ডাকঘর: বানির হাট, উপজেল?

26/05/2024

বাউরিয়া উত্তর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, সন্দ্বীপ, চট্টগ্রাম। এ অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,প্রাকৃতিক দুর্যোগের কারণে সরকারি সিদ্ধান্ত মোতাবেক আগামী কাল ২৭/০৫/২০২৪ খ্রিষ্টাব্দ, সোমবার বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।

06/05/2024

আগামীকাল ০৭/০৫/২০২৪ তারিখ থেকে পূর্বের সময়সূচিতে শ্রেণি কার্যক্রম চলবে।
১ম শিফট সকাল ৯:০০ টা থেকে
প্রাক-প্রাথমিক সকাল ৯:৩০ টা থেকে।
২য় শিফট ১২:০০ টা থেকে।

04/05/2024

আগামীকাল ০৫ মে'২০২৪ রোজ: রবিবার
বিদ্যালয় ক্লাস শুরু হবে ।
ক্লাস সময়সূচি: সকাল ৮:০০ টা ---১১:৩০ টা।

04/05/2024

১ম প্রান্তিক মূল্যায়ন - ২০২৪ এর সময়সূচি

02/05/2024

গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে লেখাপড়া। এখন আর সন্ধ্যার পর এক জনের পড়া শুনে আরেকজন পাল্লা দিয়ে বই পড়ে না। কোন মা-বাবা তার সন্তানকেও বলে না যে অমুক পড়তেছে তুই বসে আছিস! অথচ ৮/১০ বছর আগেও সন্ধ্যার পর চারপাশ থেকে বিভিন্ন স্বর ভঙ্গিতে বই পড়ার আওয়াজ শোনা যেত। পরীক্ষা কাছাকাছি থাকলে তো কথাই নেই। কোন সহপাঠী বন্ধু দিনে ও রাতে কতক্ষণ পড়ালেখা করে গোপনে খোঁজ নিয়ে তাদের সাথে প্রতিযোগিতা করা হতো। সবচেয়ে খারাপ ছাত্রটিও রাত-দিন পড়তো। যে কোন বোর্ড পরীক্ষার আগে গভীর রাতে ঘুম থেকে উঠে পড়ার চর্চাটাও আর নেই। এ চর্চাটার জন্যই অ্যালার্ম ঘড়ির আলাদা একটা কদর ছিল।

বোর্ড পরীক্ষার আগে আল-ফাতাহ, পাঞ্জেরী, পপি গাইড, শিওর সাকসেস, টপ ব্রিলিয়ান্ট সাজেশন্সেরও খুব কদর ছিল। আগের বছর পাশ করা ভাই বোনদের কাছে সাজেশনস নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ চলতো।

মাত্র ৮/১০ বছরের ব্যবধানে সবই প্রায় বিলীন হয়ে গেল। সন্ধ্যার পর ছাত্র-ছাত্রীদের বাজারে তো দূরের কথা ঘরের বাইরে দেখলেই সবাই অবাক হতো, শাসন করতো। আর এখন বাড়ী গেলে দেখি অনেক রাত পর্যন্ত ছেলেরা বাজারে আড্ডা দিচ্ছে, কেউ কিছু বলছে না। সন্ধ্যার পর এখন দল বেঁধে নামধারী ছাত্ররা মোবাইলে ব্যস্ত থাকে। কোথাও কোন পড়ার শব্দ নেই। গ্রুপ চ্যাটিং, অনলাইন/অফলাইন গেমস, পাব্জি, ফ্রী ফায়ার, টিকটক, চুলের বিভিন্ন স্টাইল কার্টিং করে পাড়া-মহল্লায় ও বাজারে আড্ডাবাজি, গ্রুপিং করা, শিক্ষা গুরুর সাথে বেয়াদবী, শিক্ষকের নামে মিথ্যাচার করা, নিয়ম ভাঙ্গা, বেয়াদবী এগুলোই এখন তাদের পছন্দের তালিকা।

সংগৃহীত পোস্ট।

BCS & All Job specials

29/04/2024
Photos from Amiri Spring Summer Clothing's post 28/04/2024

আজ ২৮/০৪/২০২৪ খ্রি. রবিবার, জনাব MD Mottakin বাউরিয়া উত্তর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, সন্দ্বীপ, চট্টগ্রাম। এ সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি ইতোপূর্বে মগধরা সখিনা ওয়াজিউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ হতে নতুন শিক্ষককে ফুলেল শুভেচছা জানানো হয়।

20/04/2024

চলমান তাপদাহের কারনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য ঝুকি বিবেচনা করে আগামী ২১ এপ্রিল ২০২৪(রবিবার) হতে ২৭ এপ্রিল ২০২৪ তারিখ ( শনিবার) পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি থাকবে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

ধন্যবাদান্তে
শাহ রেজওয়ান হায়াত
মহাপরিচালক (গ্রেড ১)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

29/03/2024

প্রাথমিক শিক্ষকদের অনলাইন বদলির সময়সীমা:

আগামী ৩০ মার্চ ২০২৪ হতে ১৭ এপ্রিল ২০২৪ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি ও প্রধান শিক্ষকগণের আন্তঃ উপজেলা/থানা অনলাইন বদলী কার্যক্রম নিম্ন লিখিত সময়সূচী ও শর্ত সাপেক্ষে চলমান থাকবে।

(ক) ৩০/৩/২০২৪ হতে ০১/৪/২০২৪ তারিখ পর্যন্ত শিক্ষকগণ অনলাইনে আবেদন করবেন;

(খ) ০২/৪/২০২৪ তারিখ প্রধান শিক্ষক কর্তৃক যাচাই সম্পন্নকরন;

(গ) ০৩/৪/২০২৪ হেত ০৪/৪/২০২৪ তারিখ পর্যন্ত সহকারি উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক যাচাই সম্পন্নকরন;

(ঘ) ০৫/৪/২০২৪ হতে ০৭/৪/২০২৪ পর্যন্ত উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক যাচাই ও অগ্রায়ন সম্পন্নকরন;

(ঙ) ০৮/৪/২০২৪ হতে ১৪/৪/২০২৪ তারিখ পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক যাচাই ও অনুমোদন এবং প্রধান শিক্ষকের যাচাই ও অগ্রায়ন সম্পন্নকরন;

(চ) ১৫/৪/২০২৪ হেত ১৭/৪/২০২৪ তারিখ পর্যন্ত বিভাগীয় উপপরিচালক কর্তৃক যাচাই ও অনুমোদন সম্পন্নকরন।

Photos from Amiri Spring Summer Clothing's post 26/03/2024

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাউরিয়া উত্তর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংকলনে দেয়ালিকা প্রকাশ।

Photos from Amiri Spring Summer Clothing's post 26/03/2024

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাউরিয়া উত্তর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, সন্দ্বীপ, চট্টগ্রাম। কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও শিক্ষার্থীদের সংকলনে দেয়ালিকা প্রকাশ করা হয়েছে।

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Bauria
Chittagong
SANDWIP,

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00